1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
বিদ্যুৎ স্থাপনায় নিরাপত্তা জোরদারে ১৫ কোম্পানিকে চিঠি দিনাজপুরে খতমে নবুওয়াত সম্মেলন সফল করতে জরুরি প্রস্তুতি সভা অনুষ্ঠিত জরুরি যানবাহন ছাড়া পদ্মা সেতুতে বাস চলাচল প্রায় বন্ধ, ২১ জেলার সঙ্গে ঢাকার যোগাযোগ ব্যাহত ফরিদপুরের সড়কে বিএনপি নেতাকর্মীদের মহড়া, শরীয়তপুর ও গোপালগঞ্জে বিএনপি-আ.লীগ সংঘর্ষ, নিহত ২ ‘গোপন সমঝোতা’ ভেঙে যাওয়ায় বিএনপি এখন জাতীয় ঐক্যের কথা বলছে: নাহিদ তামাকমুক্ত তারুণ্য গড়তে উদ্ভাবন, সংস্কৃতি, খেলাধুলা ও সহশিক্ষার তাগিদ মাহদী আমিনের উচ্চশিক্ষার মানোন্নয়নে নীতি বাস্তবায়ন ও পরিবীক্ষণ জরুরি ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমিরাতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণ বাংলাদেশের ঐতিহ্যবাহী গহনায় মুগ্ধ ওটিলিয়া ইসলামাবাদে দেওয়া স্পিকারের বক্তব্যে নতুন করে আলোচনায় ঢাকা-দিল্লি সম্পর্ক

‘মনে হচ্ছে যাত্রাটা আজই শুরু হলো’: থিয়েটারের পদক পেয়ে পূর্ণিমা

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
  • ২১ Time View

চলচ্চিত্রে অভিনয়ের স্বীকৃতি হিসেবে ‘আবদুল্লাহ আল মামুন থিয়েটার পদক ২০২৬’ পেয়েছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা। শনিবার, ২৮ নভেম্বর রাজধানীর বেইলি রোডের নীলিমা ইব্রাহিম মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তার হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়। নাট্যদল ‘থিয়েটার’ (তোপখানা) আয়োজিত এই আসরে মোট সাতজন অভিনয়শিল্পীকে পদক দেওয়া হয়। পূর্ণিমা ছাড়াও সম্মাননা পেয়েছেন আফসানা মিমি, নাদের চৌধুরী, শহীদুজ্জামান সেলিম, সালাহউদ্দিন লাভলু, শহীদুল আলম সাচ্চু ও শাহেদ শরীফ খান।

প্রথমবারের মতো প্রবর্তিত এই পদক পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন পূর্ণিমা। তিনি বলেন, ‘আপনাদের দোয়ায় সিনেমার ক্যারিয়ারের ২৮ বছর চলছে। এত বছর পর এই প্রথম একটা সম্মানিত পদক আমি আজকে পেয়েছি। মনে হচ্ছে, আমার এই যাত্রাটা আজকেই শুরু হয়েছে।’

আবদুল্লাহ আল মামুনের প্রতি নিজের ভালোবাসা ও মুগ্ধতার কথা তুলে ধরে পূর্ণিমা বলেন, ‘আমরা আবদুল্লাহ আল মামুন স্যারকে মন থেকে এত পছন্দ করতাম, যা বলার মত না। ছোটবেলায় তার নাটকগুলো দেখতাম। পরে আস্তে আস্তে জেনেছি, তিনি শুধু নাটকই করেন না, নাটক নির্দেশনা দেন, লেখেন, চলচ্চিত্রের সঙ্গেও যুক্ত ছিলেন। স্যার যখন পর্দায় আসতেন, মনে হতো পর্দাটা একদম ভরপুর।’ একই মঞ্চে গুণী শিল্পীদের সঙ্গে সম্মাননা গ্রহণ করতে পেরে আনন্দ প্রকাশের পাশাপাশি আয়োজক ও সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান এই অভিনেত্রী।

অনুষ্ঠানে পূর্ণিমা জানান, মূলত চলচ্চিত্রের মানুষ হলেও মঞ্চের সঙ্গে তার পুরোনো যোগসূত্র রয়েছে। ছোটবেলায় তার বড় বোন ‘ঢাকা নান্দনিক’-এ মঞ্চনাটক করতেন, আর দুলাভাইও নাটকের সঙ্গে যুক্ত ছিলেন। তাদের সুবাদে আট-নয় বছর বয়স থেকেই মঞ্চের পরিবেশের সঙ্গে পরিচিত হন তিনি।

মঞ্চের স্মৃতিচারণ করে পূর্ণিমার ভাষায়, ‘এক মাস ধরে একটা রিহার্সাল করে মুখস্থ করে যে মঞ্চনাটক হয়, সেগুলো আমি আমার ভেতরে ঢুকিয়েছি। হয়তো মঞ্চে এসে কাজ করিনি, কিন্তু সামনে বসে পুরো নাটক দেখতাম। তাঁরা যখন সংলাপ বলতেন, তার আগেই আমি লাইনগুলো বলে দিতাম। কারণ, আমি তো এক মাস ধরে সেই রিহার্সাল দেখেছি।’

১৯৮১ সালের ১১ জুলাই জন্ম পূর্ণিমার। জাকির হোসেন রাজু পরিচালিত ‘এ জীবন তোমার আমার’ চলচ্চিত্রের মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয় তার; তখন তিনি নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। শুরু থেকেই অভিনয় ও সৌন্দর্য দিয়ে দর্শকের নজর কাড়েন এই অভিনেত্রী। রিয়াজের বিপরীতে জুটি বেঁধে ২৫টির বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।

‘মনের মাঝে তুমি’, ‘মেঘের পরে মেঘ’, ‘সুভা’, ‘হৃদয়ের কথা’ ও ‘আকাশ ছোঁয়া ভালোবাসা’ পূর্ণিমার উল্লেখযোগ্য চলচ্চিত্র। ‘ওরা আমাকে ভালো হতে দিল না’ সিনেমায় অভিনয়ের জন্য ২০১০ সালে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ