1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
পাকিস্তানের টিসিপির সঙ্গে পাঁচ বছরের সমঝোতা টিসিবির আগামী বছর স্থিতিশীল হবে ব্যাংকখাত: অর্থমন্ত্রী পাকিস্তানের সঙ্গে নিত্যপণ্য বাণিজ্যে পাঁচ বছরের চুক্তি টিসিবির শীর্ষ সন্ত্রাসী শুটার ইমরানসহ পাঁচজন ঢাকায় গ্রেপ্তার, রিভলভার ও গুলি উদ্ধার বাগেরহাটে আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপি ও আইনজীবীদের বিক্ষোভ ঘুরে এলাম রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস রংপুর প্রেসক্লাবের সামনে ককটেলসদৃশ বস্তু উদ্ধার, এলাকায় আতঙ্ক পদ্মা সেতুর জাজিরা প্রান্তে বিএনপি-নিষিদ্ধ আ. লীগ সংঘর্ষে নিহত ১, গুলিবিদ্ধ ২: পুলিশ ‘পঞ্চায়েত’ এর ফুলেরা গ্রামে কী করছেন কেভিন পিটারসেন? কেন্দ্রীয় কারাগারে অসুস্থ কয়েদির ঢামেকে মৃত্যু

ঘুরে এলাম রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
  • ১০ Time View

রাজশাহী পৌঁছে উঠলাম বিনোদপুরে বড় বোনের মেসে। পরদিন দুই বোন মিলে বের হলাম দুপুরের খাবার খেতে।

পূজার ছুটিতে বড় বোন নুসাইবা বাড়িতে এসেছিল। সে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তার সঙ্গে দেখা হওয়ার পর থেকেই ভাবছিলাম, কীভাবে তার সঙ্গে রাজশাহী বিশ্ববিদ্যালয় ঘুরে দেখা যায়। শেষ পর্যন্ত রাজশাহী যাওয়ার পরিকল্পনা করেই ফেললাম।রাজশাহী পৌঁছে উঠলাম বিনোদপুরে বড় বোনের মেসে। পরদিন দুই বোন মিলে বের হলাম দুপুরের খাবার খেতে। এরপর শুরু হলো আমার রাজশাহী বিশ্ববিদ্যালয় ঘুরে দেখার পালা।ক্যাম্পাসে গিয়ে প্রথমেই দেখলাম জোহা চত্বর। ড. শামসুজ্জোহার দেশের জন্য আত্মত্যাগের ইতিহাস শুনে জায়গাটির প্রতি আলাদা শ্রদ্ধা অনুভব করলাম।এরপর প্যারিস রোডসহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ঘুরেছি।বড় বোনের সঙ্গে রিকশায় চড়ে বোটানিক্যাল গার্ডেন ও রাজশাহী কলেজও ঘুরে দেখেছি। এর মাঝে একদিন রাতে পদ্মার পাড়ে গিয়ে ঝিরঝিরে বাতাসে অনেকক্ষণ বসে ছিলাম।আমি নিজে কলেজের ছাত্রী। তাই বড় বোনের বিশ্ববিদ্যালয়জীবন এত কাছ থেকে দেখার সুযোগ আমার জন্য ছিল অন্য রকম এক অভিজ্ঞতা।তার মেসে থাকা, ক্যাম্পাসে বন্ধুদের সঙ্গে সময় কাটানো, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানো এবং নানা অঞ্চলের মানুষের সঙ্গে পরিচিত হওয়ার অভিজ্ঞতা আমাকে মুগ্ধ করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ