1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনামঃ
কেন্দ্রীয় কারাগারে অসুস্থ কয়েদির ঢামেকে মৃত্যু গোপালগঞ্জে লক্ষাধিক মোবাইল ব্যাংকিং হিসাব বন্ধ, কারণ জানাল বাংলাদেশ ব্যাংক আওয়ামী লীগের লুটপাট, হত্যা ও গুমের বিচার হবে: তথ্য প্রতিমন্ত্রী রাঙামাটিতে যমুনা ব্যাংকের ১১৮তম উপশাখা উদ্বোধন এলএনজি আমদানি: মার্চের পর ‘স্পট মার্কেট’ ছাড়তে চায় সরকার, বললেন অর্থ উপদেষ্টা রাজশাহীর কাছে ৬৩ জেলার শিক্ষা নেওয়ার আছে: আজহারি বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের দফায় দফায় সংঘর্ষ সমালোচনার মুখেই আগেভাগে অবসরের সিদ্ধান্ত নিলেন মুশফিক, ধারণা হাবিবুলের টিভিতে আজ যেসব খেলা দেখা যাবে (২৯ নভেম্বর) স্কয়ার গ্রুপে চাকরি, রয়েছে বিদেশ ভ্রমণসহ নানা সুবিধা

অধ্যক্ষের পদত্যাগের দাবিতে সুনামগঞ্জ-সিলেট মহাসড়ক অবরোধ

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
  • ২৬ Time View

সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটের অধ্যক্ষ সোহরাব হোসেনের পদত্যাগের দাবিতে সুনামগঞ্জ-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। এতে মহাসড়কের উভয় পাশে শতাধিক যানবাহন আটকা পড়ে। প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ থাকায় দুর্ভোগে পড়েন যাত্রী ও চালকেরা। পরে প্রশাসন ও পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা।

রোববার সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা।

আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, ২০২৫-২৬ অর্থবছরে শিক্ষার্থী ও প্রতিষ্ঠানের জন্য বরাদ্দ করা অর্থ আত্মসাৎ করেছেন অধ্যক্ষ। এ ছাড়া রাসায়নিক সামগ্রী কেনার জন্য বরাদ্দ করা অর্থেরও যথাযথ হিসাব দিতে পারেননি তিনি। এসব অনিয়মের অভিযোগ তুলে অধ্যক্ষের বদলির দাবিতে গত ১৮ দিন ধরে আন্দোলন করছেন শিক্ষার্থীরা।

আন্দোলনরত শিক্ষার্থী আপন মিয়া বলেন, আমরা দুর্নীতিগ্রস্ত অধ্যক্ষের বদলি চাই। উপজেলা নির্বাহী কর্মকর্তার অনুরোধে আজকের মতো কর্মসূচি থেকে সরে এসেছি। তবে আজকের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে আমরা অসহযোগ আন্দোলনে যাব।

এ সময় শিক্ষার্থী আমিন উদ্দিন, তাওহিদুল হাসান তামিম, রেজাউল হক লিটন, তৌফিকুল নাসিম, হাফিসুর, শান্ত ও সাকিব খানসহ অন্য শিক্ষার্থীরাও অধ্যক্ষের বদলির দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

এদিকে অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে যান শান্তিগঞ্জ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। তারা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে অবরোধ তুলে নেওয়ার অনুরোধ জানান। পরে প্রশাসনের আশ্বাসে শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করেন।

শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিল্লোল চাকমা বলেন, শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে জানানো হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে তাঁদের দাবি বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ