1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
পাকিস্তানের টিসিপির সঙ্গে পাঁচ বছরের সমঝোতা টিসিবির আগামী বছর স্থিতিশীল হবে ব্যাংকখাত: অর্থমন্ত্রী পাকিস্তানের সঙ্গে নিত্যপণ্য বাণিজ্যে পাঁচ বছরের চুক্তি টিসিবির শীর্ষ সন্ত্রাসী শুটার ইমরানসহ পাঁচজন ঢাকায় গ্রেপ্তার, রিভলভার ও গুলি উদ্ধার বাগেরহাটে আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপি ও আইনজীবীদের বিক্ষোভ ঘুরে এলাম রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস রংপুর প্রেসক্লাবের সামনে ককটেলসদৃশ বস্তু উদ্ধার, এলাকায় আতঙ্ক পদ্মা সেতুর জাজিরা প্রান্তে বিএনপি-নিষিদ্ধ আ. লীগ সংঘর্ষে নিহত ১, গুলিবিদ্ধ ২: পুলিশ ‘পঞ্চায়েত’ এর ফুলেরা গ্রামে কী করছেন কেভিন পিটারসেন? কেন্দ্রীয় কারাগারে অসুস্থ কয়েদির ঢামেকে মৃত্যু

রংপুর প্রেসক্লাবের সামনে ককটেলসদৃশ বস্তু উদ্ধার, এলাকায় আতঙ্ক

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
  • ১০ Time View

রংপুর নগরীর প্রেসক্লাব বিপণিবিতান মার্কেটের সামনে থেকে একটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছে এসআরবি-১৩-এর বোমা নিষ্ক্রিয়কারী দল। আজ রোববার (২৯ নভেম্বর) বেলা ১১টার দিকে নগরীর ধর্মসভা মন্দিরের বিপরীতে প্রেসক্লাব মার্কেটের সামনে থেকে বস্তুটি উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শী হকারদের দাবি, সকাল ৭টার দিকে চলন্ত মোটরসাইকেল থেকে প্রেসক্লাব মার্কেটের প্রধান ফটকের দিকে বস্তুটি ছুড়ে ফেলা হয়। এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি) ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে রাখেন। এ সময় সেখানে উৎসুক মানুষের ভিড় জমে।

নিরাপত্তার স্বার্থে বস্তুটি একটি বালতিতে রাখা হয়। এটি ককটেল বা হাতবোমা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছিলেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তবে পরীক্ষা-নিরীক্ষা ছাড়া বস্তুটির প্রকৃতি নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনাস্থল পরিদর্শন করে রংপুর মহানগর পুলিশের গোয়েন্দা শাখার উপকমিশনার সনাতন চক্রবর্তী বলেন, ‘একটি মোটরসাইকেলে করে দুজন ব্যক্তি এসে এখানে একটি বস্তু রেখে চলে যায়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা বস্তুটি নিরাপত্তার আওতায় নিয়ে আসি। র‍্যাবের একটি নিয়মিত টহল দলও ঘটনাস্থলে এসেছে। বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট পরীক্ষা-নিরীক্ষা করার পরই বস্তুটির ভেতরে কী রয়েছে, তা জানা যাবে। এটি ককটেল বা বোমা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

সনাতন চক্রবর্তী আরও বলেন, মোটরসাইকেলে আসা ব্যক্তিদের এখনো শনাক্ত করা যায়নি। তবে এলাকাটি সিসিটিভি ক্যামেরার আওতায় রয়েছে। ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে তাঁদের শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় পুলিশের তদন্ত শুরু হয়েছে।

এদিকে, বেলা ১১টার দিকে এসআরবি-১৩-এর বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে পৌঁছে বালতিতে রাখা বস্তুটি উদ্ধার করে নিয়ে যায়।

এসআরবি-১৩-এর সহকারী পুলিশ সুপার (এএসপি) মনিরুজ্জামান বলেন, উদ্ধার করা বস্তুটির ভেতরে কী রয়েছে, তা পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে। দলটি বস্তুটি নিরাপদে নিষ্ক্রিয় করার চেষ্টা করবে।

বস্তুটি কী ধরনের এবং বিস্ফোরিত হলে কী ধরনের ক্ষয়ক্ষতি হতে পারত জানতে চাইলে মনিরুজ্জামান বলেন, ‘এখনো বস্তুটি পরীক্ষা-নিরীক্ষা করা হয়নি। পরীক্ষা ও তদন্তের পরই এ বিষয়ে বিস্তারিত জানা যাবে। এর আগে কোনো মন্তব্য করতে চাই না।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ