নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্কয়ার গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি। প্রতিষ্ঠানটির অ্যাগ্রোভেট বিভাগে ‘সেলস প্রমোশন অফিসার’ পদে কর্মী নেবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক (এইচএসসি পর্যন্ত বিজ্ঞান বিভাগ থাকতে হবে) পাস।
অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, গ্রুপ ইনস্যুরেন্স, বিক্রয় প্রণোদনা, বিদেশ ভ্রমণ, উৎসব বোনাস, মুনাফার অংশ ও পারফরম্যান্স বোনাস দেওয়া হবে।