1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
পাকিস্তানের টিসিপির সঙ্গে পাঁচ বছরের সমঝোতা টিসিবির আগামী বছর স্থিতিশীল হবে ব্যাংকখাত: অর্থমন্ত্রী পাকিস্তানের সঙ্গে নিত্যপণ্য বাণিজ্যে পাঁচ বছরের চুক্তি টিসিবির শীর্ষ সন্ত্রাসী শুটার ইমরানসহ পাঁচজন ঢাকায় গ্রেপ্তার, রিভলভার ও গুলি উদ্ধার বাগেরহাটে আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপি ও আইনজীবীদের বিক্ষোভ ঘুরে এলাম রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস রংপুর প্রেসক্লাবের সামনে ককটেলসদৃশ বস্তু উদ্ধার, এলাকায় আতঙ্ক পদ্মা সেতুর জাজিরা প্রান্তে বিএনপি-নিষিদ্ধ আ. লীগ সংঘর্ষে নিহত ১, গুলিবিদ্ধ ২: পুলিশ ‘পঞ্চায়েত’ এর ফুলেরা গ্রামে কী করছেন কেভিন পিটারসেন? কেন্দ্রীয় কারাগারে অসুস্থ কয়েদির ঢামেকে মৃত্যু

গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং বন্ধের অভিযোগে বাংলাদেশ ব্যাংককে আইনি নোটিস

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
  • ২৩ Time View

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

কোনো পূর্ব ঘোষণা বা সুনির্দিষ্ট আইনগত কারণ ছাড়াই গোপালগঞ্জে বিকাশ, নগদ ও রকেটের মতো মোবাইলে আর্থিক সেবা (এমএফএস) বন্ধ রাখার অভিযোগ তুলে বাংলাদেশ ব্যাংকের গভর্নর সংশ্লিষ্ট কর্মকর্তাদের আইনি নোটিস পাঠানো হয়েছে।

রোববার গোপালগঞ্জের কোটালীপাড়া থানার চিতশী গ্রামের বাসিন্দা আইনজীবী আরিফ শেখের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী মুহাম্মদ আনিছুজ্জামান ডাকযোগে এ নোটিস পাঠান।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছাড়াও এর পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্টের (পিএসডি) নির্বাহী পরিচালক এবং ফিন্যান্সিয়াল ইন্টিগ্রিটি অ্যান্ড কাস্টমার সার্ভিসেস ডিপার্টমেন্টের (এফআইসিএসডি) নির্বাহী পরিচালককে বিবাদী করা হয়েছে।

নোটিসে বলা হয়, গত ২৫ নভেম্বর থেকে ‘কোনো পূর্ব ঘোষণা বা সুনির্দিষ্ট আইনগত ও নিয়ন্ত্রক কারণ ছাড়াই’ ব্র্যাক ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান বিকাশ লিমিটেড, নগদ লিমিটেড এবং ডাচ্-বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং সেবা রকেট লিমিটেড গোপালগঞ্জ জেলার ১০ লক্ষাধিক মানুষের লেনদেন ও আর্থিক সেবা গ্রহণের সুযোগ বন্ধ করে দিয়েছে।

“এর ফলে ওই জেলার সাধারণ নাগরিক, ক্ষুদ্র ব্যবসায়ী, দিনমজুর ও প্রবাসীদের পরিবার নিজস্ব অর্থ উত্তোলন, প্রেরণ, বিল পরিশোধ ও দৈনন্দিন আবশ্যকীয় আর্থিক লেনদেন থেকে বঞ্চিত হয়ে চরম দুর্ভোগে পড়েছেন।”

নোটিসে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠান হিসেবে বিকাশ, নগদ ও রকেট ‘বাংলাদেশ পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেমস রেগুলেশনস, ২০১৪’ এবং ‘বাংলাদেশ মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস রেগুলেশনস, ২০২২’-সহ গ্রাহক সুরক্ষাসংক্রান্ত নীতিমালা মানতে বাধ্য।

কোনো নির্দিষ্ট অ্যাকাউন্ট বা লেনদেন নিয়ে সন্দেহ থাকলে ব্যক্তিভিত্তিক যাচাই ও আইনানুগ প্রক্রিয়ায় তা নিষ্পত্তি করার বিধান রয়েছে উল্লেখ করে নোটিসে বলা হয়, কিন্তু পূর্ব নোটিস বা সুনির্দিষ্ট আদেশ ছাড়া পুরো জেলার মানুষের আর্থিক সেবা বন্ধ করে দেওয়া ‘স্বেচ্ছাচারী’ এবং ‘গ্রাহক অধিকারের পরিপন্থি’।

এতে বলা হয়, আন্তর্জাতিক ব্যাংকিং ও পেমেন্ট ব্যবস্থার তদারকি নীতিমালা অনুযায়ী, ঢালাওভাবে ‘ডি-রিস্কিং’ বা কোনো জনগোষ্ঠীকে আর্থিক সেবা থেকে বঞ্চিত করা আর্থিক অন্তর্ভুক্তি ও জনস্বার্থের পরিপন্থি। একই সঙ্গে এটি সংবিধানে স্বীকৃত নাগরিকদের মৌলিক অধিকারের লঙ্ঘন।

নোটিসে সেবা বন্ধের ঘটনা অবিলম্বে সরেজমিনে ও নথিপত্র পর্যালোচনার মাধ্যমে তদন্তের দাবি জানানো হয়েছে। পাশাপাশি ২৪ ঘণ্টার মধ্যে গোপালগঞ্জের সাধারণ গ্রাহকদের অ্যাকাউন্ট ও লেনদেন পুরোপুরি সচল করতে জরুরি নির্দেশ দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

ভবিষ্যতে বাংলাদেশ ব্যাংকের সুনির্দিষ্ট লিখিত অনুমোদন ও প্রচলিত আইনি বিধান ছাড়া কোনো নির্দিষ্ট অঞ্চল বা জনগোষ্ঠীর আর্থিক সেবা সামষ্টিকভাবে বন্ধ না করার বিষয়ে বাধ্যতামূলক নির্দেশনা জারির দাবিও জানানো হয়েছে।

এ ছাড়া অযৌক্তিকভাবে সেবা বন্ধ রাখার কারণে ক্ষতিগ্রস্ত নির্দোষ গ্রাহকদের ন্যায্য ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা এবং গৃহীত পদক্ষেপ ও সংশ্লিষ্ট আদেশের অনুলিপি আবেদনকারীকে সরবরাহ করার অনুরোধ করা হয়েছে।

আইনজীবী আরিফ শেখ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নোটিস প্রাপ্তির সাত দিনের মধ্যে এসব দাবি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা না হলে প্রতিকার চেয়ে জনস্বার্থে রিট আবেদন করা হবে।”

প্রধানমন্ত্রীর ‘ঢাকার বায়ুদূষণ নিয়ে লজ্জা’ কমাবে ছাদবাগান-বাধ্যবাধকতা

মজুরি গুরুত্বপূর্ণ, তবে আরও গুরুত্বপূর্ণ প্রসঙ্গগুলো গুরুত্বহীনই থেকে যাচ্ছে

পরিবেশ, কগনিটিভ হেলথ ও ক্রমবর্ধমান সামাজিক সংকটের যোগসূত্র

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ