রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ২৪ ঘণ্টায় ২ হাজার ৪০৪টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ।
আজ ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার ডিএমপির ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করেছে।
এর মধ্যে ট্রাফিক-রমনা বিভাগে চারটি বাস, একটি কাভার্ড ভ্যান, ১১টি সিএনজি ও ১৮টি মোটরসাইকেলসহ মোট ৭৮টি মামলা হয়েছে।
ট্রাফিক-লালবাগ বিভাগে চারটি বাস, দুইটি ট্রাক, একটি কাভার্ড ভ্যান, ২৩টি সিএনজি ও ৬৪টি মোটরসাইকেলসহ মোট ১২৮টি মামলা হয়েছে।
ট্রাফিক-মতিঝিল বিভাগে ২৪টি বাস, দুইটি ট্রাক, ১১টি কাভার্ড ভ্যান, ৬৬টি সিএনজি ও ১৫৮টি মোটরসাইকেলসহ মোট ২৮৩টি মামলা হয়েছে।
ট্রাফিক-ওয়ারী বিভাগে ১১টি বাস, ১৪টি ট্রাক, ১৬টি কাভার্ড ভ্যান, ৩০টি সিএনজিসহ মোট ১৯৩টি মামলা হয়েছে।
অপরদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে চারটি সিএনজি ও ৩৫টি মোটরসাইকেলসহ মোট ৮৮টি মামলা হয়েছে।
ট্রাফিক-মিরপুর বিভাগে চারটি বাস, ৬টি ট্রাক, ১৫টি কাভার্ড ভ্যান, ২৬টি সিএনজি ও ১৩৪টি মোটরসাইকেলসহ মোট ২৪০টি মামলা হয়েছে।
ট্রাফিক-উত্তরা বিভাগে ৩৯টি বাস, ১১টি ট্রাক, ১৯টি কাভার্ড ভ্যান, ১৪৩টি সিএনজি ও ২৩৩টি মোটরসাইকেলসহ মোট ৫৯৩টি মামলা হয়েছে।
ট্রাফিক-গুলশান বিভাগে ৪৬টি বাস, ১২টি ট্রাক, ৪৩টি কাভার্ড ভ্যান, ১৩০টি সিএনজি ও ৩১৪টি মোটরসাইকেলসহ মোট ৮০১টি মামলা হয়েছে।
এছাড়াও অভিযানকালে ৫৬১টি গাড়ি ডাম্পিং ও ৭৫৫টি গাড়ি রেকার করা হয়েছে।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।