1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
২৮ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মাঠে থাকবে বিএনপি: এমপি মানিক বিমানবন্দরে ঘাস কাটার আড়ালে চুরির চেষ্টা, বাধা দেওয়ায় আনসারকে কুপিয়ে জখম ডিসেম্বরে চালু হচ্ছে ২০০ শয্যাবিশিষ্ট রংপুর শিশু হাসপাতাল জার্সির ব্যাটসম্যানকে দলে ডাকল ইংল্যান্ড ইয়েমেনে সৌদির বিমান হামলায় নিহত ১১ ভেতরে ও বাইরে থেকে দেশের ভাবমূর্তি ক্ষুণ্নের চেষ্টা চলছে লাহোরে মিনার-ই-পাকিস্তান পরিদর্শন করলেন স্পিকার বাংলাদেশ থেকে অন্য দেশে যাচ্ছে পোশাকের অর্ডার, বেশি পাচ্ছে ভারত গুজব ছড়ানোকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে : আইজিপি আদিবাসীদের ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত রাজশাহীর লবাণ উৎসব

বিমানবন্দরে ঘাস কাটার আড়ালে চুরির চেষ্টা, বাধা দেওয়ায় আনসারকে কুপিয়ে জখম

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
  • ১৪ Time View

মিঠু বাধা দিলে ওই ব্যক্তি সঙ্গে থাকা কাঁচি দিয়ে তাকে কুপিয়ে পালিয়ে যান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বরিশাল বিমানবন্দরের রানওয়ে এলাকায় ঘাস কাটার আড়ালে বৈদ্যুতিক কেবল চুরির চেষ্টায় বাধা দেওয়ায় এক আনসার সদস্যকে কুপিয়ে জখম করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করে পুলিশে দিয়েছে কর্তৃপক্ষ।

শুক্রবার সকালে বিমানবন্দরের রানওয়ের ২৫ নম্বর সীমানা এলাকায় এ ঘটনা ঘটে বলে বিমানবন্দরের ব্যবস্থাপক সঞ্জয় কুমার রায় জানান।

আহত আনসার সদস্য মিঠু হালদার (৩৫) পিরোজপুরের নাজিরপুর এলাকার ধীরেন্দ্র হালদারের ছেলে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) ভর্তি করা হয়েছে।

আটক রুহুল আমিন হাওলাদার বাবুগঞ্জ উপজেলার উত্তর রহমতপুর এলাকার মোতাহের হোসেন হাওলাদারের ছেলে।

বিমানবন্দরের ব্যবস্থাপক সঞ্জয় কুমার রায় বলেন, সকালে আনসার সদস্য মিঠু দায়িত্বে ছিলেন। এ সময় তিনি দেখতে পান এক ব্যক্তি ভেতরে স্থাপিত বৈদ্যুতিক কেবল কাটছেন। মিঠু বাধা দিলে ওই ব্যক্তি সঙ্গে থাকা কাঁচি দিয়ে তাকে কুপিয়ে পালিয়ে যান। এতে মিঠুর একটি বুড়ো আঙুল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

পরে হামলাকারী রুহুল আমিনকে শনাক্ত করে তার বাসা থেকে আটক করে পুলিশে দেওয়া হয়েছে এবং এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

বরিশাল মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, আনসার সদস্যকে কুপিয়ে জখম করার ঘটনায় আটক একজন থানায় রয়েছেন। এ বিষয়ে মামলা করার পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে স্থানীয় এক ব্যক্তি অভিযোগ করেছেন, কেপিআইভুক্ত এই বিমানবন্দরের ভেতর থেকে ছয় মাস ঘাস কেটে নেওয়ার জন্য অর্ধশতাধিক লোকের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে। তারা কোনো ধরনের তল্লাশি ছাড়াই নিয়মিত বিমানবন্দরের ভেতরে প্রবেশ করেন।

তবে টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করে ব্যবস্থাপক সঞ্জয় কুমার রায় বলেন, “এটা অপপ্রচার। তবে এখানে প্রায়ই চুরির চেষ্টা হয়। গত ১১ মাসে ১০ থেকে ১২ চোরকে আটক করা হয়েছে।”

ভেজাল রোধে মৃত্যুদণ্ডের প্রস্তাব: ভোক্তা সুরক্ষা মিলবে কি?

হোজার সমাজতন্ত্র থেকে ফ্লেমিঙ্গো বিপ্লব: যুগসন্ধিক্ষণে আলবেনিয়ার তরুণরা

রোহিঙ্গা গণহত্যার রায় তো হলো, একাত্তরের বিচারের কী হবে?

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ