1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
২৮ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মাঠে থাকবে বিএনপি: এমপি মানিক বিমানবন্দরে ঘাস কাটার আড়ালে চুরির চেষ্টা, বাধা দেওয়ায় আনসারকে কুপিয়ে জখম ডিসেম্বরে চালু হচ্ছে ২০০ শয্যাবিশিষ্ট রংপুর শিশু হাসপাতাল জার্সির ব্যাটসম্যানকে দলে ডাকল ইংল্যান্ড ইয়েমেনে সৌদির বিমান হামলায় নিহত ১১ ভেতরে ও বাইরে থেকে দেশের ভাবমূর্তি ক্ষুণ্নের চেষ্টা চলছে লাহোরে মিনার-ই-পাকিস্তান পরিদর্শন করলেন স্পিকার বাংলাদেশ থেকে অন্য দেশে যাচ্ছে পোশাকের অর্ডার, বেশি পাচ্ছে ভারত গুজব ছড়ানোকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে : আইজিপি আদিবাসীদের ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত রাজশাহীর লবাণ উৎসব

জার্সির ব্যাটসম্যানকে দলে ডাকল ইংল্যান্ড

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
  • ২ Time View

অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ দুই টি-টোয়েন্টির জন্য লেগ স্পিনার রেহান আহমেদ ও টপ অর্ডার ব্যাটসম্যান এইসা ট্রাইবকে দলে যোগ করেছে ইংল্যান্ড।

দা হান্ড্রেডে ওয়েলশ ফায়ারের হয়ে খেলেছেন এইসা ট্রাইব। ছবি: ট্রাইবের ইনস্টাগ্রাম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

জন্মভূমি জার্সির হয়ে গত মাসেও আন্তর্জাতিক ক্রিকেট খেলা এইসা ট্রাইবের সামনে এবার ইংল্যান্ডের হয়ে খেলার হাতছানি। অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ দুই ম্যাচের জন্য এই টপ অর্ডার ব্যাটসম্যানের সঙ্গে লেগ স্পিনার রেহান আহমেদকেও দলে ডেকেছে ইংলিশরা।

জার্সিতে জন্ম হলেও এখন ইংল্যান্ডেই থাকেন ট্রাইব। কাউন্টি ক্লাব গ্ল্যামরগনের হয়ে খেলেন তিনি। ইংল্যান্ডের টি-টোয়েন্টি দলে ডাক পাওয়া গ্ল্যামরগনের প্রথম ক্রিকেটার ট্রাইব। শুধু তাই নয়, ২০০৫ সালে সাইমন জোন্সের পর ক্লাবটির কোনো ক্রিকেটার এবারই প্রথম ইংল্যান্ডের যেকোনো সংস্করণের জাতীয় দলে ডাক পেলেন।

২২ বছর বয়সি ট্রাইব জার্সির হয়ে এখন পর্যন্ত পাঁচটি ওয়ানডে ও ২৬টি টি-টোয়েন্টি খেলেছেন। অক্টোবরে বিশ্বকাপ চ্যালেঞ্জ লিগে জার্সির প্রতিনিধিত্ব করেছেন ডানহাতি এই ব্যাটসম্যান।

জার্সির হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেললেও ইংল্যান্ডের হয়েও খেলার যোগ্যতা রয়েছে ট্রাইবের। কারণ, জার্সি আইসিসির সহযোগী সদস্য দেশ। আর ২০২২ সাল থেকে ইংল্যান্ডে আছেন তিনি। ইংল্যান্ড ও ওয়েলসে টানা তিন বছর বসবাসের শর্ত পূরণ করায় তাকে দেশটির জাতীয় দলে নেওয়ায় কোনো বাধা নেই। ইংল্যান্ডের হয়ে সিনিয়র পর্যায়ে অভিষেক না হওয়া পর্যন্ত জার্সির হয়েও খেলতে পারবেন তিনি।

ইংল্যান্ড লায়ন্সের হয়েও খেলেছেন ট্রাইব। তবে এবারই প্রথম ইংল্যান্ডের জাতীয় দলে ডাক পেলেন তিনি।

তিন সংস্করণেই ইংল্যান্ডের হয়ে খেলেছেন রেহান। টি-টোয়েন্টিতে সবশেষ তিনি জাতীয় দলের প্রতিনিধিত্ব করেন গত জুলাইয়ে ভারতের বিপক্ষে।

ইংল্যান্ডের হয়ে এখন পর্যন্ত ১৪টি টি-টোয়েন্টি খেলেছেন ২২ বছর বয়সি রেহান। এক ম্যাচে চারটিসহ মোট নিয়েছেন ১৫ উইকেট। গত ১৬ নভেম্বর ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে ইংল্যান্ড লায়ন্সের হয়ে মাঠে নেমেছিলেন তিনি।

অস্ট্রেলিয়ায় ওয়ানডে সিরিজ জয়ের পর টি-টোয়েন্টি সিরিজেও ২-১ ব্যবধানে এগিয়ে আছে ইংল্যান্ড। তবে এই সফরে চোটের কারণে বেশ কয়েকজন ক্রিকেটারকে হারিয়েছে তারা। সফর শুরুর আগেই চোটে ছিটকে যান জশ টাং ও জ্যাকব বেথেল। মেলবোর্নে প্রথম টি-টোয়েন্টিতে হাতের চোটে ছিটকে যান উইল জ্যাকস।

সিরিজের শেষ টি-টোয়েন্টিতে হ্যারি ব্রুক ও জর্ডান কক্সকেও পাবে না ইংল্যান্ড। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের দলে যোগ দিতে তারা চলে যাবেন।

বিকল্প হিসেবে ডাক পাওয়া ট্রাইব ও রেহানের শুক্রবারই যুক্তরাজ্য ছাড়ার কথা রয়েছে। সিডনিতে দলের সঙ্গে যোগ দেবেন তারা।

সিরিজের চতুর্থ টি-টোয়েন্টি আগামী রোববার, সিডনিতে। পঞ্চম ও শেষ ম্যাচ বুধবার ক্যানবেরায়।

ভেজাল রোধে মৃত্যুদণ্ডের প্রস্তাব: ভোক্তা সুরক্ষা মিলবে কি?

হোজার সমাজতন্ত্র থেকে ফ্লেমিঙ্গো বিপ্লব: যুগসন্ধিক্ষণে আলবেনিয়ার তরুণরা

রোহিঙ্গা গণহত্যার রায় তো হলো, একাত্তরের বিচারের কী হবে?

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ