1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
২৮ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মাঠে থাকবে বিএনপি: এমপি মানিক বিমানবন্দরে ঘাস কাটার আড়ালে চুরির চেষ্টা, বাধা দেওয়ায় আনসারকে কুপিয়ে জখম ডিসেম্বরে চালু হচ্ছে ২০০ শয্যাবিশিষ্ট রংপুর শিশু হাসপাতাল জার্সির ব্যাটসম্যানকে দলে ডাকল ইংল্যান্ড ইয়েমেনে সৌদির বিমান হামলায় নিহত ১১ ভেতরে ও বাইরে থেকে দেশের ভাবমূর্তি ক্ষুণ্নের চেষ্টা চলছে লাহোরে মিনার-ই-পাকিস্তান পরিদর্শন করলেন স্পিকার বাংলাদেশ থেকে অন্য দেশে যাচ্ছে পোশাকের অর্ডার, বেশি পাচ্ছে ভারত গুজব ছড়ানোকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে : আইজিপি আদিবাসীদের ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত রাজশাহীর লবাণ উৎসব

ভেতরে ও বাইরে থেকে দেশের ভাবমূর্তি ক্ষুণ্নের চেষ্টা চলছে

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
  • ১৩ Time View

দেশের বাইরে অবস্থান করেও ফ্যাসিস্ট শক্তি বাংলাদেশকে অস্থিতিশীল করার পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি ক্ষুণ্নের চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু। তিনি বলেন, গত কয়েক দিন ধরে ফ্যাসিস্ট সরকারের দোসররা দেশের ভেতরে ও বাইরে থেকে বিভিন্নভাবে তৎপরতা চালিয়ে যাচ্ছে। সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে দেশের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করে মানুষের মধ্যে আতঙ্ক ও অশান্তি ছড়িয়ে দেওয়ার অপচেষ্টা করছে তারা। আজ শুক্রবার সন্ধ্যায় শরীয়তপুরের নাওডোবা এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে এসব কথা বলেন তিনি। হুইপ মিয়া নুরুদ্দিন অপুর নেতৃত্বে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এ বিক্ষোভে অংশ নেন। মিয়া নুরুদ্দিন অপু বলেন, যারা এদেশ থেকে পালিয়ে গেছে, তাদের শাসনামলে প্রায় ১ হাজার ৪০০ মানুষকে হত্যা করা হয়েছে। শিশু, নারী, বৃদ্ধ, তরুণ শিক্ষার্থী, আলেম-ওলামা, মাদ্রাসার শিক্ষার্থী থেকে শুরু করে শ্রমজীবী মানুষ, কেউই রেহাই পাননি। নৃশংসভাবে মানুষ হত্যা করে তারা দেশ ছেড়ে পালিয়েছে। তিনি আরও বলেন, এখন সেই ফ্যাসিস্ট শক্তি প্রতিবেশী একটি দেশে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করার পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি ক্ষুণ্নের চেষ্টা করছে। প্রধানমন্ত্রী তারেক রহমান সবাইকে ক্ষমা করে নিরপরাধ ও শান্তিপ্রিয় মানুষকে সঙ্গে নিয়ে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে দিন-রাত কাজ করে যাচ্ছেন, যোগ করেন তিনি। শরীয়তপুরের শান্তিশৃঙ্খলা রক্ষার বিষয়ে তিনি বলেন, জেলার সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে আমরা নিশ্চিত করতে চাই, এখানে যেন আর কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড না ঘটে। পেট্রলবোমা নিক্ষেপ, গুলিবর্ষণ, ককটেল নিক্ষেপ কিংবা বাসে অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটিয়ে কেউ যেন এলাকার শান্তিশৃঙ্খলা নষ্ট করতে না পারে। পদ্মা সেতু এলাকার নিরাপত্তার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, আমরা চাই, শরীয়তপুর ও পদ্মা সেতু এলাকা শান্তিপূর্ণ থাকুক। দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে এবং পদ্মা সেতুসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো নিরাপদ রাখতে সরকারের সহযোগিতামূলক সব কর্মকাণ্ডে আমরা পাশে থাকতে চাই। তিনি বলেন, আমরা কোনো লকডাউন, শাটডাউন কিংবা সংঘাতের রাজনীতিতে বিশ্বাস করি না। আমরা চাই, সব শ্রেণি-পেশার মানুষ মিলেমিশে শান্তিপূর্ণ সহাবস্থানে বসবাস করুক। বাংলাদেশের সব গণতান্ত্রিক ও শান্তিপ্রিয় জনগণকে সঙ্গে নিয়ে যেকোনো ধরনের নাশকতা, সন্ত্রাস ও সহিংসতার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে আমরা প্রস্তুত। বিক্ষোভ মিছিলে শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান কিরণ, শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদ, সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা সরদার এ কে এম নাসির উদ্দিন কালুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ