1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন

১১ নম্বরে নেমে বিশ্ব রেকর্ড ভারতীয় ক্রিকেটারের

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
  • ৩ Time View

টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটিং অর্ডারের ১১ নম্বরে নেমে সাধারণত বড় ইনিংস খেলার সুযোগ মেলে না। সেই অবস্থান থেকেই ব্যাট হাতে ইতিহাস গড়েছেন ভারতের জয়দেব উনাদকাট। স্বীকৃত টি-টোয়েন্টিতে ১১ নম্বরে সর্বোচ্চ ব্যক্তিগত রানের বিশ্ব রেকর্ড গড়েছেন সৌরাষ্ট্রের এই পেসার।

বৃহস্পতিবার সৈয়দ মুশতাক আলি ট্রফিতে তামিলনাড়ুর বিপক্ষে ২৬ বলে ৪০ রান করেন উনাদকাট। ইন্দোরের হোলকার স্টেডিয়ামে তাঁর এই ইনিংসেই ভেঙেছে আগের রেকর্ড।

১৯৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে একসময় ৯২ রানেই ৯ উইকেট হারিয়ে ফেলেছিল সৌরাষ্ট্র। সেখান থেকে চেতন সাকারিয়াকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন উনাদকাট। দশম উইকেটে দুজন মিলে ৪৯ বলে ৬২ রান যোগ করেন। সাকারিয়া করেন ২৫ বলে ২১ রান।

১১ নম্বরে ব্যাট করতে নেমে এর আগে সর্বোচ্চ রানের রেকর্ডটি ছিল ইংল্যান্ডের ড্যানি ব্রিগসের। ২০২০ সালে বিগ ব্যাশে হোবার্ট হারিকেনসের বিপক্ষে অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে ১৮ বলে অপরাজিত ২৫ রান করেছিলেন তিনি। এবার ৪০ রান করে সেই রেকর্ড নিজের করে নিয়েছেন উনাদকাট।

দশম উইকেটে ৬২ রানের এই জুটি টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ জুটির তালিকায় যৌথভাবে দ্বিতীয়। ২০১৬ সালের পাকিস্তান সুপার লিগে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে গ্রান্ট এলিয়ট ও জুলফিকার বাবার ৬৩ রানের জুটি এখনো এই তালিকার শীর্ষে রয়েছে।

তবে উনাদকাটের রেকর্ড গড়ার দিন জয় পায়নি সৌরাষ্ট্র। ১৬.৪ ওভারে ১৫৪ রানে অলআউট হয়ে ৩৮ রানে হেরেছে তারা। এই হারে সৈয়দ মুশতাক আলি ট্রফির সুপার লিগে ওঠার আশাও শেষ হয়েছে দলটির।

ভারতের হয়ে উনাদকাট চারটি টেস্ট, আটটি ওয়ানডে ও চারটি টি-টোয়েন্টি খেলেছেন। সৌরাষ্ট্রের অধিনায়ক হিসেবে এবার ব্যাট হাতে নতুন এক রেকর্ডের পাতায় নাম লেখালেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ