1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
সরকারি ব্যয় মেটাতে কেন্দ্রীয় ব্যাংকের অর্থ ছাপানো নিষিদ্ধ করল আর্জেন্টিনা বগুড়ায় দুই শতাধিক কবি-সাহিত্যিকের অংশগ্রহণে তিন দিনব্যাপী কবি সম্মেলন শুরু ৭২ ঘণ্টায় কুমিল্লায় আওয়ামী লীগ-ছাত্রলীগের ৭৮ সদস্যসহ আটক ৪৯৬ অনিয়মের প্রমাণ মিললে রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল: আরিফুল হক মুখোমুখি সংঘর্ষের পর বিদ্যুতের খুঁটি ভেঙে বসতঘরের ওপর উল্টে পড়ল বাস, আহত ১০ টিভিতে আজ যেসব খেলা দেখা যাবে (২৭ নভেম্বর ২০২৬) গোপালগঞ্জ থেকে ফুটবল লিগের ম্যাচ সরিয়ে নিল বাফুফে পাকিস্তানের নারী ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি ২০ থেকে নামল ৮ জনে ট্রাম্পের নিষেধাজ্ঞায় কেমন সংকটে আন্তর্জাতিক আদালত? হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

সরকারি ব্যয় মেটাতে কেন্দ্রীয় ব্যাংকের অর্থ ছাপানো নিষিদ্ধ করল আর্জেন্টিনা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
  • ১১ Time View

প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইয়ের চাওয়া অনুযায়ী বেশ কিছু সংস্কার বিল এগিয়ে নিয়েছে আর্জেন্টিনার আইনসভা। এর মধ্যে সরকারি খরচ মেটাতে কেন্দ্রীয় ব্যাংকের অতিরিক্ত টাকা ছাপানোর ওপর নিষেধাজ্ঞা দেওয়ার বিষয়টিও রয়েছে।

বৃহস্পতিবার দেশটির নিম্নকক্ষ চেম্বার অব ডেপুটিজ কেন্দ্রীয় ব্যাংকের ওপর বিধিনিষেধ আরোপের এই বিলটি চূড়ান্তভাবে অনুমোদন দিয়েছে। বিলে দেশের মুদ্রার মান ধরে রাখাকেই ব্যাংকটির 'প্রাথমিক ও মৌলিক লক্ষ্য' হিসেবে নির্ধারণ করা হয়েছে।

পূর্ববর্তী সরকারগুলোর সময় সরকারি খরচ মেটাতে কেন্দ্রীয় ব্যাংক অতিরিক্ত টাকা ছাপাত। এতে দেশে মুদ্রাস্ফীতি চরম আকার ধারণ করে এবং ২০২৩ সালে তা ২০০ শতাংশ ছাড়িয়ে যায়।

সে বছরই লাগামহীন মুদ্রাস্ফীতি কমানো ও সরকারি খরচ কমানোর প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসেন উদারপন্থী অর্থনীতিবিদ মিলেই।

তাঁর আমলে মুদ্রাস্ফীতি কিছুটা কমলেও দারিদ্র্য বেড়েছে। পাশাপাশি অর্থনৈতিক কর্মকাণ্ড কমে যাওয়ায় আর্জেন্টিনা মন্দার দিকে যেতে পারে বলে মনে করছেন অর্থনীতিবিদরা।

এর মধ্যেই সিনেটে কেন্দ্রীয় ব্যাংক বিল পাস হওয়ায় একটি প্রেসিডেন্টশিয়াল বিবৃতি দিয়ে আনন্দ প্রকাশ করেছে মিলেইয়ের দপ্তর।

বিবৃতিতে বলা হয়েছে, 'এর মধ্য দিয়ে কেন্দ্রীয় ব্যাংকে প্রায় দুই দশকের রাজনৈতিক হস্তক্ষেপ শেষ হলো।'

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ১৯৩৫ সালে প্রতিষ্ঠিত ব্যাংকটি এতদিন '৯১ বছরের লুটপাট, সম্পদ দখল, দায়মুক্তি ও প্রাতিষ্ঠানিক অবক্ষয়ের' শিকার হয়েছে।

নিম্নকক্ষ চেম্বার অব ডেপুটিজে বিলটির পক্ষে ১৪১টি ভোট পড়ে এবং বিপক্ষে কোনো ভোট পড়েনি। তবে ভোটদানে বিরত ছিলেন ৯৯ জন সদস্য।

এর আগে সিনেটে বিলটি পাস হলেও সেখান থেকে মিলেইয়ের একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব বাদ দেওয়া হয়। ওই প্রস্তাবে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরদের সরাতে কংগ্রেসের উভয় কক্ষে দুই-তৃতীয়াংশ ভোটের নিয়ম রাখার কথা বলা হয়েছিল।

বৃহস্পতিবার প্রাথমিক নির্বাচন স্থগিত রেখে দেশের নির্বাচন ব্যবস্থায় সংস্কার আনার একটি বিলও এগিয়ে নিয়েছে আর্জেন্টিনার সিনেট।

তবে কেন্দ্রীয় ব্যাংক সংস্কার বিলের মতো এটি চূড়ান্ত নয়। কার্যকর হতে হলে বিলটি এখনো নিম্নকক্ষ চেম্বার অব ডেপুটিজে পাস হতে হবে।

আর্জেন্টিনার পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের এক বছরেরও কম সময় আগে এই বিলটি আনা হলো। আগামী ২৪ অক্টোবরের নির্বাচনে মিলেই আবারও প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে আশা করা হচ্ছে।

সমালোচকদের মতে, নির্বাচনী প্রচারণার শুরুতেই কোনো ধাক্কা বা বিরোধিতা এড়াতে প্রাথমিক নির্বাচন স্থগিতের এই কৌশল নিয়েছেন মিলেই।

তাদের মতে, প্রাইমারিতে খারাপ ফলাফল হলে সাধারণ নির্বাচনের আগে মিলেইয়ের প্রচারণার গতি কমে যেতে পারে এবং অর্থনীতিতে নেতিবাচক অস্থিরতা তৈরি হতে পারে। কঠোর ব্যয় সংকোচন নীতির কারণে মিলেই দীর্ঘদিন ধরেই জনঅসন্তোষের মুখে রয়েছেন।

বৃহস্পতিবারের এই বিলে রাজনৈতিক দলগুলোর জন্য সরকারি অর্থায়ন কমানোর পাশাপাশি সাধারণ নির্বাচনের আগে বাধ্যতামূলক প্রেসিডেন্ট প্রার্থীদের বিতর্ক বাতিলের কথাও বলা হয়েছে।

সিনেটররা ৪৩-২৯ ভোটে আইনটি অনুমোদন করেছেন। মিলেইয়ের দল 'লা লিবার্তাদ আভানজা'-র সদস্যরা বিলটিকে আর্জেন্টিনার নির্বাচন ব্যবস্থা সহজ করার উপায় হিসেবে তুলে ধরলেও বিরোধীরা সতর্ক করেছেন যে এটি গণতান্ত্রিক রীতিনীতিকে দুর্বল করে দেবে।

মিলেইয়ের সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী এবং বুয়েনস আইরেস প্রদেশের গভর্নর অ্যাক্সেল কিসিলফ সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে বলেছেন, 'প্রতারণার মাধ্যমে পুনর্নির্বাচিত হওয়ার সুযোগ বাড়াতে মিলেই এখন গণতন্ত্রের নিয়মকানুন বদলে ফেলতে চাইছেন।'

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ