1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
সরকারি ব্যয় মেটাতে কেন্দ্রীয় ব্যাংকের অর্থ ছাপানো নিষিদ্ধ করল আর্জেন্টিনা বগুড়ায় দুই শতাধিক কবি-সাহিত্যিকের অংশগ্রহণে তিন দিনব্যাপী কবি সম্মেলন শুরু ৭২ ঘণ্টায় কুমিল্লায় আওয়ামী লীগ-ছাত্রলীগের ৭৮ সদস্যসহ আটক ৪৯৬ অনিয়মের প্রমাণ মিললে রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল: আরিফুল হক মুখোমুখি সংঘর্ষের পর বিদ্যুতের খুঁটি ভেঙে বসতঘরের ওপর উল্টে পড়ল বাস, আহত ১০ টিভিতে আজ যেসব খেলা দেখা যাবে (২৭ নভেম্বর ২০২৬) গোপালগঞ্জ থেকে ফুটবল লিগের ম্যাচ সরিয়ে নিল বাফুফে পাকিস্তানের নারী ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি ২০ থেকে নামল ৮ জনে ট্রাম্পের নিষেধাজ্ঞায় কেমন সংকটে আন্তর্জাতিক আদালত? হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

মুখোমুখি সংঘর্ষের পর বিদ্যুতের খুঁটি ভেঙে বসতঘরের ওপর উল্টে পড়ল বাস, আহত ১০

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
  • ৯ Time View

বরিশালের গৌরনদীতে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। সংঘর্ষের পর নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস দুটি বিদ্যুতের খুঁটি ভেঙে মহাসড়কের পাশের দুটি বসতঘরের ওপর উল্টে পড়ে। এতে ঘর দুটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ঘরের বাসিন্দারা দ্রুত সরে যেতে সক্ষম হওয়ায় বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটেনি।

আজ শুক্রবার (২৭ নভেম্বর) বেলা পৌনে ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার সাউদের খালপাড় ব্রিজসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গ্রিন লাইন ও বরিশাল এক্সপ্রেস পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বরিশাল এক্সপ্রেস পরিবহন নামের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের দুটি বিদ্যুতের খুঁটি ভেঙে আলমগীর হোসেন ও রুবেল সরদারের বসতঘরের ওপর উল্টে পড়ে। এতে ঘর দুটি ভেঙে চুরমার হয়ে যায়। দুর্ঘটনার সময় ঘরের বাসিন্দারা দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ায় তাঁরা প্রাণে বেঁচে যান।

গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, বসতঘরের কেউ হতাহত হননি। তবে দুই বাসের চারজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা হাসপাতালে পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয় বাসিন্দারা অন্য আহত ব্যক্তিদের হাসপাতালে পাঠান।

এ বিষয়ে গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তহিদুল ইসলাম জানান, বসতঘরের ওপর থেকে বাসটি সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে। অপর বাসটি থানায় নেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ