1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন

চরমোনাইয়ের অগ্রহায়ণ মাহফিল শুরু আজ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
  • ৯ Time View

জুমার নামাজের পর চরমোনাইয়ের পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের উদ্বোধনী বয়ানের মধ্য দিয়ে তিন দিনব্যাপী এ মাহফিলের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে।

বৃহস্পতিবার ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মিডিয়া সেলের প্রধান সমন্বয়ক কে এম শরীয়াতুল্লাহ এসব তথ্য জানান।

আয়োজক সূত্র জানায়, বিগত এক শতাব্দী ধরে আহসানাবাদ রশিদিয়া চরমোনাই মাদ্রাসার উদ্যোগে এবং বাংলাদেশ মুজাহিদ কমিটির ব্যবস্থাপনায় এ মাহফিল অনুষ্ঠিত হয়ে আসছে। প্রতিবারের মতো এবারের মাহফিলেও সাতটি মূল বয়ানসহ দেশের শীর্ষস্থানীয় আলেমরা তাসাউফ ও ইসলামের বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন।

এদিকে মাহফিল আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মুসল্লিদের অবস্থানের জন্য প্রায় তিন বর্গকিলোমিটার এলাকাজুড়ে প্যান্ডেল নির্মাণ করা হয়েছে। পাশাপাশি অজু ও শৌচাগারের ব্যবস্থা করা হয়েছে।

মুসল্লিদের নিরাপত্তায় আয়োজকদের নিজস্ব ব্যবস্থাপনার পাশাপাশি পুলিশের পক্ষ থেকেও প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। সার্বক্ষণিক দায়িত্ব পালনে ফায়ার সার্ভিসের দল অবস্থান করবে। এ ছাড়া মুসল্লিদের যানবাহন রাখার জন্য পর্যাপ্ত পার্কিংয়ের ব্যবস্থাও করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ