বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
চার বছর পর ফের ঢাকার দর্শকদের গান শোনাতে এসেছেন রোমানিয়ান পপতারকা ওটিলিয়া।
‘বিলিয়নেরা’ গান দিয়ে পরিচিতি পাওয়া এই শিল্পী শুক্রবার বিকাল ৫টায় রাজধানীর মাদানী অ্যাভিনিউয়ে গান শোনাবেন।
বৃহস্পতিবার ঢাকায় পৌঁছানোর খবর দিয়ে ফেইসবুক পেইজে উচ্ছ্বাস প্রকাশ করে একটি পোস্ট দেন ওটিলিয়া।
সেখানে ভক্তদের উদ্দেশে তিনি লিখেছেন, “হ্যালো, ঢাকা! আমি নিরাপদে তোমাদের এই সুন্দর শহরে পৌঁছে গেছি। এখানে আসতে পেরে ভীষণ আনন্দিত, আর আমার সব তোমাদের সঙ্গে দেখা করার জন্য অপেক্ষায় আছি। তোমাদের সবার জন্য অনেক অনেক ভালোবাসা, খুব শিগগিরই দেখা হচ্ছে।”
‘ওটিলিয়া রিটার্নস: বিলিয়নেরা লাইভ ইন ঢাকা’ শিরোনামের এই আয়োজনে ওটিলিয়ার পরিবেশনার পাশাপাশি একই মঞ্চে গান শোনাবের ফুয়াদ আল মুক্তাদির ও তার ব্যান্ড।
আয়োজকরা জানিয়েছে, শুক্রবার বিকাল ৫টায় রাজধানীর মাদানী অ্যাভিনিউয়ের কোর্টসাইডে কনসার্টটি শুরু হবে। অনলাইন প্ল্যাটফর্ম টিকিফাইয়ের মাধ্যমে অগ্রিম টিকেট সংগ্রহ করা যাচ্ছে।
এর আগে ২০২২ সালে ঢাকায় পারফর্ম করেছিলেন ওটিলিয়া।
১৯৯২ সালে রোমানিয়ার সুচাভায় জন্ম নেওয়া ওটিলিয়া ব্রুমা সংগীতের পাশাপাশি মডেলিং ও টেলিভিশন অনুষ্ঠানেও কাজ করেছেন; ‘বিলিয়নেরা’র পাশাপাশি ‘পাসিওন’, ‘প্রিসিওনেরা’, ‘ডিয়ামান্তে’ ও ‘অ্যাডেলান্তে’র মত গান দিয়ে বিভিন্ন দেশে পরিচিতি পান তিনি।
ভেজাল রোধে মৃত্যুদণ্ডের প্রস্তাব: ভোক্তা সুরক্ষা মিলবে কি?
হোজার সমাজতন্ত্র থেকে ফ্লেমিঙ্গো বিপ্লব: যুগসন্ধিক্ষণে আলবেনিয়ার তরুণরা
রোহিঙ্গা গণহত্যার রায় তো হলো, একাত্তরের বিচারের কী হবে?