1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
হাঁসের প্লেগের টিকা উদ্ভাবনে জাতীয় পদক পেলেন বাকৃবি অধ্যাপক বাহানুর ট্রাম্পের নতুন শুল্কে কাঁপছে বিশ্ববাজার, বাড়ছে অর্থনৈতিক উদ্বেগ তিন দিনব্যাপী শিল্পমেলা: এক ছাদের নিচে ৬৪ জেলার পণ্য আনছে বিসিক যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্রুত বাণিজ্য চুক্তির চেষ্টায় ভিয়েতনাম ৫০ হাজার গাছ লাগাবে ব্র্যাক ব্যাংক নিজস্ব প্রযুক্তিতে স্বয়ংক্রিয় রেমিট্যান্স সেবা চালু করল প্রিমিয়ার ব্যাংক ময়মনসিংহে স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক, লগি-বৈঠা জব্দ এবার পুড়িয়ে দেওয়া সব থানা চালুসহ ৮ দাবি কার্যক্রম নিষিদ্ধ গোপালগঞ্জ আওয়ামী লীগের ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে নিরাপত্তা জোরদার: বিজিবি মহাপরিচালক তৃণমূলে নাশকতা মোকাবিলায় বিএনপির বিশেষ টিম গঠন

ময়মনসিংহে স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক, লগি-বৈঠা জব্দ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
  • ২৪ Time View

নাশকতামূলক কর্মকাণ্ডের প্রস্তুতির অভিযোগে তাকে আটক করে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

ময়মনসিংহ নগরে নাশকতামূলক কর্মকাণ্ডের প্রস্তুতির অভিযোগে স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে আটক করেছে পুলিশ। এ সময় তার হেফাজত থেকে বিপুল লগি-বৈঠা জব্দ করা হয়।

বৃহস্পতিবার বিকালে নগরের শম্ভুগঞ্জ এলাকায় বৈঠা তৈরির সময় যৌথ অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার ওসি মুহাম্মদ শিবিরুল ইসলাম।

আটক মোজাম্মেল হোসেন মামুন ওই এলাকার মোস্তফার ছেলে। তিনি মহানগর স্বেচ্ছাসেবক লীগের নেতা।

জেলা পুলিশের পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিকাল সাড়ে ৪টার দিকে কোতোয়ালি মডেল থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। এ সময় মোজাম্মেলকে আটক করা হয়।

ওসি মুহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, মামুন নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সক্রিয় কর্মী। তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

অপরাধ ও নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

হোজার সমাজতন্ত্র থেকে ফ্লেমিঙ্গো বিপ্লব: যুগসন্ধিক্ষণে আলবেনিয়ার তরুণরা

রোহিঙ্গা গণহত্যার রায় তো হলো, একাত্তরের বিচারের কী হবে?

শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের নীতিমালা হোক বাস্তবতাভিত্তিক

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ