1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ

বরিশাল নগরীতে কবরস্থানের পাশ থেকে মানুষের ভ্রূণ উদ্ধার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
  • ১৫ Time View

বরিশাল নগরীতে কবরস্থানের পাশ থেকে বাক্সবন্দি মানুষের ভ্রূণ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে নগরীর বেলতলা এলাকায় এই ঘটনা ঘটে।

মহানগর পুলিশের কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম জানান, বেলতলা ইসলামী কলেজ-সংলগ্ন পারিবারিক কবরস্থানের পাশে একটি ওষুধের কার্টনের মধ্যে কাপড়ে মোড়ানো মানুষের ভ্রূণ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে সকাল সাড়ে ৮টার দিকে থানা পুলিশ ঘটনাস্থল থেকে সেটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে। ময়নাতদন্ত শেষে আঞ্জুমান-ই হেমায়েতে ইসলামীর মাধ্যমে দাফন করা হয়েছে।

ওসি বলেন, উদ্ধার হওয়া ভ্রূণের বয়স ৬ থেকে ৭ মাস হবে। এটি পুত্রসন্তান ছিল। তবে কে বা কখন ভ্রূণটি এখানে ফেলে গেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ