1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
ভালো কোম্পানিকে পুঁজিবাজারে আনতে আইপিও বিধিমালায় আসছে একাধিক পরিবর্তন: বিএসইসি চেয়ারম্যান সয়াবিন তেলের দাম লিটারে ৩ টাকা বাড়লো ট্রাম্পের এবারের শুল্ক কি স্থায়ী হবে, বাংলাদেশ ও বিশ্ব অর্থনীতিতে কী প্রভাব পড়বে পদ্মা ব্যাংকের দায়িত্ব নিল বাংলাদেশ ব্যাংক সিলেটে সাবেক এমপি বদির ছেলে ও ভাইসহ গ্রেপ্তার ৪ জিয়াউল আহসানের বাড়ির নাম বদলে ‘খুনির বাড়ি’ ব্যানার বিকল্প রুটে চলবে খুলনা-ঢাকা জাহানাবাদ বিকল্প এক্সপ্রেস আগামী বছরের ঈদের সিনেমা ‘যাত্রা বিরতি’ রোহিঙ্গা গণহত্যার রায়ের ‘অনুপযুক্ত’ অংশ মানবে না মিয়ানমার: মিন অং হ্লাইং টয়োটা বাংলাদেশের সঙ্গে এমটিবির সমঝোতা স্মারক স্বাক্ষর

রোহিঙ্গা গণহত্যার রায়ের ‘অনুপযুক্ত’ অংশ মানবে না মিয়ানমার: মিন অং হ্লাইং

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ১১ Time View

রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বুধবার এক বৈঠকে অভ্যুত্থানের মাধ্যমে সেনাপ্রধান থেকে প্রেসিডেন্ট হওয়া মিন অং হ্লাইং বলেন, ‘গণহত্যা’ শব্দটি দেশের সুনামকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে।

তিনি আরও বলেন, একটি দায়িত্বশীল দেশের জন্য উপযুক্ত পদক্ষেপ মিয়ানমার নেবে, তবে যেসব শর্তকে দেশটি অনুপযুক্ত মনে করে, সেগুলো মানবে না।

তবে রায়ের কোন অংশগুলোতে তাদের আপত্তি রয়েছে, তা বিবৃতিতে নির্দিষ্ট করা হয়নি।

২০১৯ সালে গাম্বিয়ার দায়ের করা এই মামলায় ২০১৭ সালে রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানকে গণহত্যা হিসেবে সাব্যস্ত করে আইসিজে। ৯-৬ ভোটের সংখ্যাগরিষ্ঠতায় দেওয়া চূড়ান্ত ও আপিল-অযোগ্য এই রায়ে আদালত জানান, ওই অভিযানে প্রায় ১০ হাজার রোহিঙ্গা নিহত হন এবং সাত লাখের বেশি মানুষ বাংলাদেশে পালিয়ে যান। ১৯৪৮ সালের গণহত্যা কনভেনশন লঙ্ঘনের দায়ে প্রথম রাষ্ট্র হিসেবে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করে আদালত আনুপাতিক ক্ষতিপূরণ দেওয়া, চলমান লঙ্ঘন বন্ধ এবং সন্দেহভাজনদের অবিলম্বে তদন্তের নির্দেশ দেন। তবে গণহত্যার অভিযোগ অস্বীকার করে মিয়ানমার দাবি করেছে, তাদের বাহিনী সশস্ত্র গোষ্ঠীর হামলার জবাব দিয়েছিল।

আইসিজের রায় বাস্তবায়নের নিজস্ব ক্ষমতা না থাকায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ও রাজনৈতিক চাপের ওপর নির্ভর করতে হয়। এরই মধ্যে এক ডজনের বেশি দেশ রায়টিকে স্বীকৃতি দিয়েছে এবং যুক্তরাজ্য মিয়ানমারের কয়েকজন শীর্ষ সামরিক নেতার ওপর নিষেধাজ্ঞা ঘোষণা করেছে। ২০২১ সালে অং সান সু চিকে হটিয়ে ক্ষমতা দখলের পর গৃহযুদ্ধ ও আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মুখে মিয়ানমার মূলত কূটনৈতিক অঙ্গন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ