1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
বগুড়ায় দুই শতাধিক কবি-সাহিত্যিকের অংশগ্রহণে তিন দিনব্যাপী কবি সম্মেলন শুরু ৭২ ঘণ্টায় কুমিল্লায় আওয়ামী লীগ-ছাত্রলীগের ৭৮ সদস্যসহ আটক ৪৯৬ অনিয়মের প্রমাণ মিললে রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল: আরিফুল হক মুখোমুখি সংঘর্ষের পর বিদ্যুতের খুঁটি ভেঙে বসতঘরের ওপর উল্টে পড়ল বাস, আহত ১০ টিভিতে আজ যেসব খেলা দেখা যাবে (২৭ নভেম্বর ২০২৬) গোপালগঞ্জ থেকে ফুটবল লিগের ম্যাচ সরিয়ে নিল বাফুফে পাকিস্তানের নারী ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি ২০ থেকে নামল ৮ জনে ট্রাম্পের নিষেধাজ্ঞায় কেমন সংকটে আন্তর্জাতিক আদালত? হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১৩৫১

ছয় রাষ্ট্রায়ত্ত ব্যাংকে মামলা জট, আটকে পৌনে ২ লাখ কোটি টাকা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ২৯ Time View

দেশের ছয় রাষ্ট্রায়ত্ত ব্যাংকের প্রায় ৪৭ হাজার ৫০০ ঋণ আদায়সংক্রান্ত মামলায় আটকে আছে ১ লাখ ৭৩ হাজার কোটি টাকা। এসব মামলা সারাদেশের বিভিন্ন আদালতে বিচারাধীন থাকায় বিপুল পরিমাণ অর্থ আদায় করা যাচ্ছে না। ব্যাংক ছয়টি হলো—সোনালী, রূপালী, অগ্রণী, জনতা, বেসিক ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক (বিডিবিএল)।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের জুন পর্যন্ত অর্থঋণ আদালতে প্রায় ১৪ হাজার মামলা বিচারাধীন ছিল। এসব মামলায় আটকে থাকা অর্থের পরিমাণ ১ লাখ ৫৬ হাজার কোটি টাকার বেশি, যা মামলার কারণে আটকে থাকা মোট অর্থের প্রায় ৯০ শতাংশ।

অন্যদিকে, সরকারি সংস্থার পাওনা আদায়ে দায়ের করা মামলার সংখ্যা প্রায় ৩২ হাজার। তবে এসব মামলায় সংশ্লিষ্ট অর্থের পরিমাণ মোট আটকে থাকা অর্থের মাত্র ০.২ শতাংশ। রিট পিটিশনের সংখ্যা প্রায় ১ হাজার ২০০, যার সঙ্গে আটকে রয়েছে প্রায় ৯ শতাংশ অর্থ। ২০২৪ সালের ডিসেম্বরেও মামলার কারণে আটকে থাকা অর্থের পরিমাণ ছিল প্রায় ৯৫ হাজার কোটি টাকা। ২০২৫ সালের ডিসেম্বরে তা বেড়ে ১ লাখ ৪২ হাজার কোটি টাকা হয়। চলতি বছরের মার্চে দাঁড়ায় প্রায় ১ লাখ ৭০ হাজার কোটি টাকা। আর জুনে তা বেড়ে ১ লাখ ৭৩ হাজার কোটি টাকায় পৌঁছেছে। দুই বছরের ব্যবধানে আটকে থাকা অর্থের পরিমাণ ৮০ শতাংশের বেশি বেড়েছে।

ব্যাংক খাত সংশ্লিষ্টদের মতে, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ ব্যক্তি ও ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর ব্যাপক খেলাপি হওয়ার কারণে ঋণ আদায়ে ব্যাংকগুলো আইনি ব্যবস্থা জোরদার করতে বাধ্য হয়েছে।

বিচারাধীন মামলার বড় অংশই জনতা ব্যাংকের। ব্যাংকটির মামলায় আটকে থাকা অর্থ ২০২৪ সালের ডিসেম্বরে ছিল ২৮ হাজার ৮৯৯ কোটি টাকা। এক বছর পর তা বেড়ে ৭০ হাজার ৯৬৫ কোটি টাকা হয়। ২০২৬ সালের মার্চে দাঁড়ায় ৯৭ হাজার ৩৩৯ কোটি টাকা। জুনে এই পরিমাণ ১ লাখ কোটি টাকা ছাড়িয়ে যায়। অন্যদিকে, সবচেয়ে বেশি ১৯ হাজার ৮৩২টি বিচারাধীন মামলা রয়েছে অগ্রণী ব্যাংকের। ২০২৪ সালের ডিসেম্বরে ব্যাংকটির মামলার সংখ্যা ছিল ১৭ হাজার ৩৯২টি। বিডিবিএলের মামলা ৬০ শতাংশের বেশি বেড়ে ৫৬৮টি থেকে ৯১৪টিতে দাঁড়িয়েছে। তবে মামলার সংখ্যা বাড়লেও সংশ্লিষ্ট অর্থের পরিমাণ কমেছে।

খাতসংশ্লিষ্টরা জানান, সাম্প্রতিক বছরগুলোতে মামলা বাড়লেও সে অনুপাতে অর্থঋণ আদালতের সংখ্যা বাড়েনি। ফলে মামলা নিষ্পত্তিতে দীর্ঘসূত্রতা তৈরি হচ্ছে। এ পরিস্থিতিতে অর্থঋণ আদালতের সংখ্যা বাড়ানোর প্রয়োজন রয়েছে। খেলাপি ঋণের মামলা দ্রুত নিষ্পত্তি ও ঋণ আদায় জোরদার করতে অর্থঋণ আদালত আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ