1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
বেবিচকের প্রকল্পে ১০ শতাংশ কমিশন দাবি; দুর্নীতির অনুসন্ধানে দুদকের অভিযান জনতা ব্যাংকের নতুন এমডি মাহবুব আলম পদ্মা ব্যাংকের ৪ দিন লেনদেন বন্ধের অনুমোদন বাতিল করল কেন্দ্রীয় ব্যাংক বাফুফের কংগ্রেস ৪ ফেব্রুয়ারি এনএসইউর সাউথ এশিয়ান কোয়ালিটি অ্যাসিউরেন্স সিস্টেম স্বীকৃতি অর্জন অ্যান্টিবায়োটিক অকার্যকর হয়ে বছরে সোয়া লাখ মানুষের মৃত্যু: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিদেশ যাওয়ার আগে চাকরির চুক্তিপত্র পান না ৯১% কর্মী দক্ষিণ আফ্রিকাকে আবাসিক মিশন খোলার আহ্বান বাংলাদেশের বাংলাদেশসহ ১৪ বাণিজ্য অংশীদারের ওপর সর্বোচ্চ ২০ শতাংশ মার্কিন শুল্কের প্রস্তাব নেত্রকোণায় ব্যাংক থেকে তহবিলের ৫৯ লাখ টাকা তুলে পালিয়েছেন ইউপি সচিব

অ্যান্টিবায়োটিক অকার্যকর হয়ে বছরে সোয়া লাখ মানুষের মৃত্যু: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ৮ Time View

“মেডিকেল, নার্সিং, মিডওয়াইফারি ও ফার্মেসি শিক্ষার পাঠ্যক্রমে সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ এবং অ্যান্টিবায়োটিকের যৌক্তিক ব্যবহারের বিষয়টি অন্তর্ভুক্ত করা হচ্ছে,” বলেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

অ্যান্টিবায়োটিক অকার্যকর হয়ে যাওয়ার কারণে দেশে প্রতি বছর প্রায় ১ লাখ ২৫ হাজার মানুষ মৃত্যুবরণ করছে বলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এম এ মুহিত জানিয়েছেন।

তিনি বলেছেন, “অ্যান্টিবায়োটিক অকার্যকর হয়ে এত মানুষের মৃত্যু বৈশ্বিক জনস্বাস্থ্যের জন্য একটি বড় হুমকি। এই সংকট রাতারাতি সমাধান সম্ভব নয়। এজন্য মেডিকেল, নার্সিং, মিডওয়াইফারি ও ফার্মেসি শিক্ষার পাঠ্যক্রমে সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ এবং অ্যান্টিবায়োটিকের যৌক্তিক ব্যবহারের বিষয়টি অন্তর্ভুক্ত করা হচ্ছে।”

বুধবার দুপুরে রাজধানীর মহাখালীতে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে ‘অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (এএমআর) সার্ভেইল্যান্স: ফলাফল প্রকাশ’ অনুষ্ঠানে তিনি একথা বলেন।

অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার রোধ ও অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স মোকাবিলায় ঔষধ প্রশাসন অধিদপ্তরকে ঢেলে সাজানোর কথা তুলে ধরে তিনি বলেন, “বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগিতায় এর জনবল বৃদ্ধি ও অর্গানোগ্রাম সম্প্রসারণের কাজ চলছে। এর মাধ্যমে চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া ‘ওভার-দ্য-কাউন্টার’ অ্যান্টিবায়োটিক বিক্রি কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে।”

দেশের প্রতিটি উপজেলায় দেড়শ শয্যার নতুন হাসপাতাল নির্মাণের পরিকল্পনার কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, “এসব হাসপাতালের নকশা ও ভৌত অবকাঠামো নির্মাণের ক্ষেত্রে বর্জ্য ব্যবস্থাপনা এবং সংক্রমণ নিয়ন্ত্রণ ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। এছাড়া ইলেকট্রনিক হেলথ রেকর্ড ও ডিজিটাল প্রেসক্রিপশন ব্যবস্থা চালু হলে কেন্দ্রীয়ভাবে ব্যবস্থাপত্র নিরীক্ষা করা সহজ হবে এবং চিকিৎসকদের জবাবদিহিতা নিশ্চিত হবে।”

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক জাহিদ রায়হান, অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ফোয়ারা তাসনিম পামী, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি অ্যান্থনি এসোফোনি, আইইডিসিআরের পরিচালক অধ্যাপক কাজী আহমেদ জাকি অনুষ্ঠানে কথা বলেন।

শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের নীতিমালা হোক বাস্তবতাভিত্তিক

ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের শেষ সুযোগ, বাংলাদেশ কতটা প্রস্তুত?

নড়াইলের কালিয়া থেকে সবাই এখন ‘একটু দূরে’ থাকে

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ