1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশসহ ১৪ বাণিজ্য অংশীদারের ওপর সর্বোচ্চ ২০ শতাংশ মার্কিন শুল্কের প্রস্তাব নেত্রকোণায় ব্যাংক থেকে তহবিলের ৫৯ লাখ টাকা তুলে পালিয়েছেন ইউপি সচিব পুলিশ প্রশাসনে বড় রদবদল, সাত জেলায় নতুন এসপি ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে বিশ্ববিদ্যালয়গুলোকে এগিয়ে আসার আহ্বান আ.লীগ নেতাদের সঙ্গে যোগাযোগ, বিএনপি নেতা বহিষ্কার প্লেব্যাক গায়িকা হিসেবে বড় পর্দায় বুবলী শকুন সংরক্ষণে সুন্দরবনে বিভিন্ন দেশের প্রতিনিধিরা ১০ মাসে ৩৯৮ নারী ও শিশু ধর্ষণের শিকার: মহিলা পরিষদ হাসিনার ফেরার পরিকল্পনা আর ঢাকার প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত বাংলাদেশ-ভারতসহ কয়েকটি দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক

প্লেব্যাক গায়িকা হিসেবে বড় পর্দায় বুবলী

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ৭ Time View

অভিনয়ের পাশাপাশি এবার প্লেব্যাক গায়িকা হিসেবে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে চিত্রনায়িকা শবনম বুবলীর। জাহিদ হোসেন পরিচালিত ‘ঢাকাইয়া দেবদাস’ সিনেমায় গান গাইতে সম্মতি দিয়েছেন তিনি। এর আগে ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে কণ্ঠ দিয়ে শ্রোতাদের সাড়া ফেলেছিলেন এই অভিনেত্রী।

পরিচালক জাহিদ হোসেন জানান, বুবলীর সঙ্গে এ বিষয়ে চূড়ান্ত কথা হয়েছে এবং তিনি গান গাইতে রাজি হয়েছেন। কবির বকুলের লেখা গানটির রেকর্ডিং আগামী ডিসেম্বরে সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।

বুবলীকে প্লেব্যাক করানোর নেপথ্যের গল্প তুলে ধরে নির্মাতা জাহিদ হোসেন বলেন, ‘সিনেমায় বেশ কিছু রিচুয়াল গান রয়েছে। শুটিংয়ের সময় ডেমো গান শুনে বুবলীর বেশ ভালো লাগে। তখনই তাকে গানগুলোতে কণ্ঠ দেওয়ার প্রস্তাব দিই। এর আগে আমার “মাতৃত্ব” সিনেমার রিচুয়াল গানে মৌসুমী কণ্ঠ দিয়েছিলেন। সেই অভিজ্ঞতা থেকেই মনে হলো বুবলীর কণ্ঠে গানগুলো ভালো লাগবে।’

রিচুয়াল গানের বাইরেও বুবলীর জন্য আলাদা একটি মৌলিক গানের পরিকল্পনা করেছেন পরিচালক। তিনি জানান, মৌলিক গানটি গাওয়ার প্রস্তাবেও সম্মতি দিয়েছেন বুবলী। গানটির সুর ও সংগীতায়োজনের কাজ প্রায় গুটিয়ে আনা হয়েছে; ডিসেম্বরেই তা রেকর্ড করা হবে।

পুরান ঢাকার জীবনধারা, সংস্কৃতি ও প্রেমের আবহে নির্মিত হচ্ছে ‘ঢাকাইয়া দেবদাস’। এখানে বুবলীর বিপরীতে পর্দা ভাগ করছেন আদর আজাদ; এটি তাদের একসঙ্গে চতুর্থ চলচ্চিত্র। গুরুত্বপূর্ণ অন্যান্য চরিত্রে দেখা যাবে তারিক আনাম খান, শহীদুজ্জামান সেলিম ও রাশেদ মামুন অপুকে।

মাতৃত্বকালীন ছুটিতে যাওয়ার আগে গত জানুয়ারিতে সাকরাইন উৎসবের সময় ছবিটির প্রথম ধাপের শুটিংয়ে অংশ নিয়েছিলেন বুবলী। পরিচালক জানিয়েছেন, আগামী ১৫ জানুয়ারি থেকে পুরান ঢাকায় শুরু হতে যাওয়া নতুন লটের শুটিংয়ে আবারও ক্যামেরার সামনে ফিরবেন তিনি।

এদিকে, অভিনয়ে সাম্প্রতিক বিরতির মাঝে প্রযোজনায় হাত দিয়ে নতুন সাফল্য পেয়েছেন বুবলী। তার প্রযোজনা প্রতিষ্ঠান ‘বিগ প্রোডাকশন’ থেকে নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ঠিকানা’ জায়গা করে নিয়েছে আগামী ৯ জানুয়ারি শুরু হতে যাওয়া ২৫তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ‘প্যানোরামা ট্যালেন্ট’ বিভাগে। তাহসিন রিফাতের চিত্রনাট্যে ছবিটি পরিচালনা করেছেন মুরসালিন সরকার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ