1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন

দ্বিপক্ষীয় বিনিময় ও কারিগরি অংশীদারত্বে সম্মত বাংলাদেশ ও মাল্টা রোয়িং ফেডারেশন

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ৯ Time View

মাল্টার ৪৫০ বছরের রোয়িং ঐতিহ্যের ওপর ভিত্তি করে বাংলাদেশ ফেডারেশনকে প্রাতিষ্ঠানিক ও কারিগরি সহায়তা প্রদানে সম্মত হয়েছে মাল্টা রোয়িং ফেডারেশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বাংলাদেশ রোয়িং ফেডারেশনের (বিআরএফ) সভাপতি শোয়েব চৌধুরী এবং মাল্টা রোয়িং ফেডারেশনের সভাপতি জোসেফ গ্রিমার মধ্যে আনুষ্ঠানিক আলোচনার পর আন্তর্জাতিক বিনিময় কর্মসূচি এবং কারিগরি সহযোগিতার একটি কাঠামো প্রতিষ্ঠায় সম্মত হয়েছে দুই ফেডারেশন।

দ্বিপক্ষীয় বৈঠকে নিজ নিজ সংস্থার চলমান উদ্যোগগুলো পর্যালোচনা করেন দুই ফেডারেশনের প্রধান এবং উভয় দেশে প্রতিযোগিতামূলক রোয়িংয়ের উন্নয়নের কৌশল নিয়ে আলোচনা করেন।

মাল্টার ৪৫০ বছরের রোয়িং ঐতিহ্যের ওপর ভিত্তি করে বাংলাদেশ ফেডারেশনকে প্রাতিষ্ঠানিক ও কারিগরি সহায়তা প্রদানে সম্মত হয়েছে মাল্টা রোয়িং ফেডারেশন। আলোচনায় উভয় পক্ষ সম্মত হয় যে, অদূর ভবিষ্যতে মাল্টার একটি রোয়িং দল বাংলাদেশ সফর করবে এবং পরে বাংলাদেশের একটি দল মাল্টা সফর করবে। বাংলাদেশের রোয়িং অবকাঠামো, প্রশিক্ষণ পদ্ধতি এবং প্রতিযোগিতামূলক মানের আধুনিকীকরণে সহায়তা করার প্রতিশ্রুতিও দিয়েছে মাল্টার ফেডারেশন।

সভায় আরও উপস্থিত ছিলেন ‘দা এশিয়ান এজ’-এর প্রধান সম্পাদক ড. কে জেসমিন চৌধুরী এবং মাল্টার বিশিষ্ট চিকিৎসক ড. মেরিলিন ক্যাশা। পরে মাল্টা রোয়িং ফেডারেশনের সভাপতি একটি নৈশভোজের আয়োজন করেন।

ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের শেষ সুযোগ, বাংলাদেশ কতটা প্রস্তুত?

নড়াইলের কালিয়া থেকে সবাই এখন ‘একটু দূরে’ থাকে

চরম ব্যর্থতার কলঙ্ক নিয়ে শেষ হলো জলবায়ু সম্মেলন কপ-৩১

ইলনের মাস্ক ও বৈশ্বিক গণতন্ত্রের নতুন বিপদ

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ