1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ১ হাজার ৭৬ কোটি টাকা সাবেক নৌপরিবহন প্রতিমন্ত্রীর এপিএস বাশারের ১১ ব্যাংক হিসাব অবরুদ্ধ হামের উপসর্গে মৃত্যু আরও ৯, হাসপাতালে ১৩৫১ হামের উপসর্গ নিয়ে আরও ৯ জনের মৃত্যু গেইলের বিশ্বরেকর্ডে ভাগ বসালেন ভারতের তরুণ ব্যাটার কেরালার পর কলকাতার চলচ্চিত্র উৎসবেও ‘বনলতা সেন’ মৃত্যুজনিত বিমার চেক পেলেন নিহত দুই রুয়েট শিক্ষার্থীর পরিবার দেশে ফিরলে শেখ হাসিনাকে আইন অনুযায়ী দায় নিতে হবে: বাণিজ্যমন্ত্রী খুলনা-ঢাকা রুটে জানুয়ারিতে চালু হচ্ছে বিরতিহীন নতুন ট্রেন আগামী ‘১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরা’ নিয়ে যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

গেইলের বিশ্বরেকর্ডে ভাগ বসালেন ভারতের তরুণ ব্যাটার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ১০ Time View

টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাট হাতে রীতিমতো তাণ্ডব চালিয়েছেন ভারতের তরুণ ওপেনার প্রিয়াংশ আর্য। মাত্র ৬৮ বলে ১৯ ছক্কা ও ৪ চারের সাহায্যে ১৮১ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন দিল্লির এই ব্যাটার। তার বিধ্বংসী ব্যাটিংয়ে ভেঙেছে একাধিক রেকর্ড। একই সঙ্গে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার বিশ্বরেকর্ডে ভাগ বসিয়েছেন তিনি।

মঙ্গলবার (২৪ নভেম্বর) ইন্দোরে সৈয়দ মুশতাক আলী ট্রফিতে তামিলনাড়ুর বিপক্ষে এই কীর্তি গড়েন ২৫ বছর বয়সী প্রিয়াংশ। ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে দিল্লি। শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ব্যাটিং করেন তিনি। মাত্র ১৮ বলে তুলে নেন অর্ধশতক। তার ঝোড়ো ব্যাটিংয়ে পাওয়ারপ্লের ৬ ওভারেই দিল্লির সংগ্রহ দাঁড়ায় ১ উইকেটে ৯৪ রান।

এরপরও থামেনি প্রিয়াংশের ব্যাটিং তাণ্ডব। মাত্র ৩৬ বলে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। ১৫০ রানের মাইলফলক স্পর্শ করেন আরও ২৪ বলে। শেষ পর্যন্ত ৬৮ বলে ১৮১ রান করে সাজঘরে ফেরেন এই ওপেনার। তার ইনিংসে ছিল ১৯টি ছক্কা ও ৪টি চার।

এই ইনিংসের মধ্য দিয়ে পুরুষদের টি-টোয়েন্টি ক্রিকেটে এক ইনিংসে সর্বোচ্চ ১৯ ছক্কার রেকর্ডে ভাগ বসিয়েছেন প্রিয়াংশ। একই রেকর্ডের মালিক নিউজিল্যান্ডের ব্যাটার ফিন অ্যালেন।

এদিকে পুরুষদের টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যক্তিগত সর্বোচ্চ রানের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছেন প্রিয়াংশ। তার সামনে এখন কেবল দক্ষিণ আফ্রিকার লুয়ান-দ্রে প্রিটোরিয়াস। গত মাসে ১৮৮ রানের অপরাজিত ইনিংস খেলে রেকর্ডটি নিজের করে নেন তিনি। ফলে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ড থেকে মাত্র ৭ রান দূরে থামতে হয়েছে প্রিয়াংশকে।

তবে ১৮১ রানের এই ইনিংসে পেছনে ফেলেছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিস গেইলকে। ২০১৩ সালে টি-টোয়েন্টি ক্রিকেটে গেইলের করা ১৭৫ রানের অপরাজিত ইনিংসটি দীর্ঘদিন সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ড হিসেবে টিকে ছিল।

ভারতীয় ব্যাটারদের মধ্যেও নতুন ইতিহাস গড়েছেন প্রিয়াংশ। এর আগে ভারতের হয়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ড ছিল কিরণ নাগভিরের। ২০২১ সালে ৭৬ বলে ১৬২ রান করেছিলেন তিনি। এবার ১৮১ রানের ইনিংসে সেই রেকর্ডও নিজের করে নিলেন দিল্লির তরুণ অধিনায়ক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ