1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
মৃত্যুজনিত বিমার চেক পেলেন নিহত দুই রুয়েট শিক্ষার্থীর পরিবার দেশে ফিরলে শেখ হাসিনাকে আইন অনুযায়ী দায় নিতে হবে: বাণিজ্যমন্ত্রী খুলনা-ঢাকা রুটে জানুয়ারিতে চালু হচ্ছে বিরতিহীন নতুন ট্রেন আগামী ‘১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরা’ নিয়ে যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শিরোপা কেড়ে নিলেও ম্যান সিটির প্রতি ভালোবাসা বদলাবে না ডি ব্রুইনার জয়পুরহাট অনূর্ধ্ব-১৮ জেলা ক্রিকেট দলের খেলোয়াড়দের জার্সি বিতরণ বিদেশে পলাতক দণ্ডিতদের মতোই হাসিনার ক্ষেত্রে আইন প্রয়োগ করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ৩০০ ফিটে ডাকাতির ঘটনা ঘটেনি, গুজব না ছড়ানোর আহ্বান ডিএমপির ইসলামাবাদে লাল গালিচা সংবর্ধনা পেলেন স্পিকার হাফিজ উদ্দিন ব্রাহ্মণবাড়িয়ায় এক ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম রেলপথ অবরোধ

শিরোপা কেড়ে নিলেও ম্যান সিটির প্রতি ভালোবাসা বদলাবে না ডি ব্রুইনার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ৯ Time View

আর্থিক অনিয়মের দায়ে শাস্তি হিসেবে ম্যানচেস্টার সিটির শিরোপা কেড়ে নেওয়া হলেও ক্লাবটির প্রতি নিজের ভালোবাসায় কোনো পরিবর্তন আসবে না বলে জানিয়েছেন কেভিন ডি ব্রুইনা। ইংলিশ ক্লাবটির হয়ে কাটানো সময় এবং সেখানে পাওয়া অর্জন ও সম্পর্ক নিয়ে গর্বিত এই অভিজ্ঞ বেলজিয়ান মিডফিল্ডার।

ম্যান সিটির জার্সিতে সাফল্যে মোড়ানো একটি দশক কাটিয়েছেন ডি ব্রুইনা। ২০২৩ সালে ঐতিহাসিক ট্রেবল জয়সহ ইংলিশ জায়ান্টদের হয়ে জিতেছেন মোট ১৬টি শিরোপা। ২০২৫ সালে চুক্তির মেয়াদ শেষে বিনা ট্রান্সফার ফিতে ইতালিয়ান ক্লাব নাপোলিতে যোগ দেন তিনি। মঙ্গলবার রাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে সাবেক ক্লাবের বিপক্ষে খেলতে ইতিহাদ স্টেডিয়ামে ফিরছেন ৩৫ বছর বয়সী এই তারকা।

এর আগে সিটির বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ ও সম্ভাব্য শাস্তির প্রসঙ্গ উঠতেই নিজের অবস্থান পরিষ্কার করেছেন ডি ব্রুইনা। তার মতে, মাঠের বাইরের এসব বিতর্ক প্রাক্তন ঠিকানার প্রতি তার আনুগত্যে কোনো প্রভাব ফেলবে না। তিনি জানিয়েছেন, ঘরোয়া শিরোপাগুলো কেড়ে নেওয়া হলেও ক্লাবটির প্রতি তার রয়েছে ‘শুধুই ভালোবাসা’ এবং সেই অনুভূতি ‘কখনো বদলাবে না’।

সংবাদ সম্মেলনে ডি ব্রুইনা বলেন, ‘অবশ্যই, অনেক কিছুই ঘটছে। কিন্তু এসব বিষয়ে আমার কিছুই করার নেই। একজন ফুটবলার হিসেবে সেখানে আমি যা অর্জন করেছি, তা নিয়ে আমি গর্বিত। আর সত্যি বলতে, এটাই আমার ক্লাব। আমি মালিকদেরও ভালোবাসি। তাদের সঙ্গে ফুটবলের বাইরের অনেক বিষয় নিয়েও কথা বলেছি। এমনকি কীভাবে একটি ক্লাব কেনা যায়, তা নিয়েও (চেয়ারম্যান) খালদুন আল মুবারকের সঙ্গে কথা বলেছি।’

১০ বারের ইংলিশ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি অবশ্য তাদের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছে। স্বাধীন কমিশনের রায়ের বিরুদ্ধে আপিলও করেছে তারা।

গত সেপ্টেম্বরে জানা যায়, একটি স্বাধীন কমিশন তদন্তের পর সিটিকে দোষী সাব্যস্ত করেছে। তারা খুঁজে পেয়েছে, গোপনে ৮৩ কোটি পাউন্ডের বেশি অর্থায়নের বিষয়টি আড়াল করতে কয়েকটি বাণিজ্যিক অংশীদারের সঙ্গে ‘ভুয়া চুক্তি’ করেছিল ক্লাবটি। এই অর্থায়নের প্রকৃত উৎস গোপন রাখতেই এমন ব্যবস্থা নেওয়া হয়েছিল বলে কমিশনের পর্যবেক্ষণ।

দোষী সাব্যস্ত হওয়ার পরও এখন পর্যন্ত চূড়ান্ত শাস্তির অপেক্ষায় রয়েছে ম্যান সিটি। সম্ভাব্য সাজার তালিকায় রয়েছে বড় অঙ্কের আর্থিক জরিমানা, পয়েন্ট কর্তন, প্রিমিয়ার লিগ থেকে অবনমন এবং ঘরোয়া শিরোপা কেড়ে নেওয়ার মতো কঠোর ব্যবস্থাও।

আর্থিক অনিয়মের অভিযোগে সিটির বিরুদ্ধে সমালোচনা তীব্র হলেও দলটির প্রতি নিজের অবস্থান বদলাতে রাজি নন ডি ব্রুইনা। অনেকে তাদের কর্মকাণ্ডকে ‘ঘৃণ্য’ বললেও তাতে তার কিছু করার নেই বলে মন্তব্য করেছেন তিনি।

ডি ব্রুইনা বলেন, ‘অবশ্যই, জীবনে কিছু নিয়মকানুন আছে। তবে আমার মনে হয়, সবাই নিয়মের সীমার মধ্যে থেকেই সর্বোচ্চ সুবিধা নেওয়ার চেষ্টা করে। আর আমি নিজের কাজ করেছি শুধু মাঠের ভেতরে। একজন খেলোয়াড় হিসেবে আমাকে মানুষ যেভাবে মূল্যায়ন করে কিংবা আমরা যেভাবে খেলেছি, তা নিয়ে খুব বেশি মানুষের মত বদলাবে বলে মনে হয় না। তবে প্রত্যেকেরই নিজস্ব মতামত রয়েছে।’

ম্যানচেস্টার সিটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪২২টি বেশি ম্যাচ খেলেছেন ডি ব্রুইনা। এই সময়ে গোল করেছেন ১০৮টি। ইতিহাদ স্টেডিয়ামে ফেরার ম্যাচে সাবেক এই অধিনায়কের জন্য স্বাগতিক সমর্থকদের উষ্ণ অভ্যর্থনাই অপেক্ষা করছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ