1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
মৃত্যুজনিত বিমার চেক পেলেন নিহত দুই রুয়েট শিক্ষার্থীর পরিবার দেশে ফিরলে শেখ হাসিনাকে আইন অনুযায়ী দায় নিতে হবে: বাণিজ্যমন্ত্রী খুলনা-ঢাকা রুটে জানুয়ারিতে চালু হচ্ছে বিরতিহীন নতুন ট্রেন আগামী ‘১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরা’ নিয়ে যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শিরোপা কেড়ে নিলেও ম্যান সিটির প্রতি ভালোবাসা বদলাবে না ডি ব্রুইনার জয়পুরহাট অনূর্ধ্ব-১৮ জেলা ক্রিকেট দলের খেলোয়াড়দের জার্সি বিতরণ বিদেশে পলাতক দণ্ডিতদের মতোই হাসিনার ক্ষেত্রে আইন প্রয়োগ করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ৩০০ ফিটে ডাকাতির ঘটনা ঘটেনি, গুজব না ছড়ানোর আহ্বান ডিএমপির ইসলামাবাদে লাল গালিচা সংবর্ধনা পেলেন স্পিকার হাফিজ উদ্দিন ব্রাহ্মণবাড়িয়ায় এক ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম রেলপথ অবরোধ

জয়পুরহাট অনূর্ধ্ব-১৮ জেলা ক্রিকেট দলের খেলোয়াড়দের জার্সি বিতরণ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ৮ Time View

পাবনায় অনুষ্ঠিতব্য ‘ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতা ২০২৬-২০২৭’-এ অংশ নিতে যাচ্ছে জয়পুরহাট জেলা ক্রিকেট দল। প্রতিযোগিতায় অংশগ্রহণের আগে দলের খেলোয়াড়দের মধ্যে জার্সি বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে জয়পুরহাট জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে জেলা স্টেডিয়ামে এ জার্সি বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে খেলোয়াড়দের হাতে জার্সি তুলে দেন জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব গোলজার হোসেন, জেলা ক্রীড়া অফিসার গৌতম কুমার মন্ডল, জয়পুরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম কাদির, কোষাধ্যক্ষ ইসমাইল হোসেন এবং জেলা ক্রিকেট কোচ মনোয়ার হোসেন নিপু।

জার্সি বিতরণকালে অতিথিরা খেলোয়াড়দের উদ্দেশে উৎসাহমূলক বক্তব্য দেন। গোলজার হোসেন বলেন, খেলাধুলা যুবসমাজকে মাদক ও অবক্ষয় থেকে দূরে রেখে সুস্থ ও সুন্দর জীবন গড়তে সহায়তা করে। জয়পুরহাটের তরুণ ক্রিকেটাররা জাতীয় পর্যায়ে নিজেদের মেধা ও যোগ্যতার স্বাক্ষর রেখে জেলার সুনাম বয়ে আনবে বলে তিনি আশা প্রকাশ করেন।

জেলা ক্রীড়া অফিসার গৌতম কুমার মন্ডল বলেন, মাঠের লড়াইয়ে জয়-পরাজয়ের চেয়ে শৃঙ্খলা ও দলগত ঐক্য বেশি গুরুত্বপূর্ণ। নিয়মিত অনুশীলন ও আত্মবিশ্বাস নিয়ে খেললে জয়পুরহাট দল প্রতিযোগিতায় ভালো ফলাফল অর্জন করবে।

জয়পুরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম কাদির বলেন, জেলার ক্রীড়াঙ্গনের উন্নয়ন ও উদীয়মান খেলোয়াড়দের প্রতিভা বিকাশে গণমাধ্যম সবসময় ইতিবাচক ভূমিকা পালন করে আসছে। ভবিষ্যতেও খেলোয়াড়দের পাশে থাকবে গণমাধ্যম।

অনুষ্ঠান শেষে দলের খেলোয়াড় ও কোচিং স্টাফদের সাফল্য কামনা করে দোয়া ও শুভকামনা জানানো হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ