1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
আড়াই দিনে হেরে গেল বাংলাদেশ ইনিংস ব্যবধানে হেরে হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ মিয়ানমার হয়ে চীনের সঙ্গে যুক্ত হতে নতুন করিডোরের প্রস্তাব বাংলাদেশের সিলেটের আবাসিক হোটেল সাবেক এমপি বদির ছেলে-ভাইসহ গ্রেপ্তার ৪ মাদারীপুরে এনসিপি নেতার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন এই গ্রামের ফিলিস্তিনিদের গল্প শুনলে চোখের পানি ধরে রাখাই যেন কঠিন নড়াইলে মিছিলে হামলায় দুই বিএনপি নেতা নিহতের ঘটনায় ৫১ জনের নামে মামলা আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ, বগুড়ার বিএনপি নেতাকে বহিষ্কার ইনিংস ও ২১৯ রানে হেরে দক্ষিণ আফ্রিকার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ এবারও অভিন্ন প্রশ্নে এমবিবিএস-বিডিএস পরীক্ষা, নীতিমালা প্রকাশ

৩১ জেলায় ভোক্তা-অধিকারের অভিযান, ৮০ প্রতিষ্ঠানকে জরিমানা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ২৩ Time View

ডিম, ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার, ফার্মেসি, বেকারি ও হোটেল-রেস্তোরাঁয় বিভিন্ন অনিয়মের দায়ে ৩১ জেলায় ৮০টি প্রতিষ্ঠানকে মোট ৮ লাখ ৭১ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (২৩ নভেম্বর) ঢাকা মহানগরসহ দেশের ৩১ জেলায় অধিদপ্তরের ৪৭টি টিম একযোগে এ অভিযান পরিচালনা করে।

বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা, পণ্যের স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করা এবং নিরাপদ ও স্বাস্থ্যসম্মত খাদ্য ও পণ্য প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে এ বিশেষ তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়।

অভিযানে পাইকারি ও খুচরা বাজার, ফার্মেসি, বেকারি এবং হোটেল-রেস্তোরাঁয় পণ্যের মূল্য ও সরবরাহ পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়। এ সময় হালনাগাদ মূল্যতালিকা প্রদর্শন, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি, ওজন ও পরিমাপে কারচুপি, মেয়াদোত্তীর্ণ পণ্য ও ওষুধ বিক্রি এবং নকল ও ভেজাল পণ্যের উৎপাদন ও বিক্রির বিষয়গুলো তদারকি করা হয়।

এ ছাড়া ব্যবসায়ীদের কৃত্রিম সংকট সৃষ্টি, অযৌক্তিকভাবে পণ্য মজুত এবং সরবরাহে প্রতিবন্ধকতা সৃষ্টি থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়। একইসঙ্গে দৃশ্যমান স্থানে হালনাগাদ মূল্যতালিকা প্রদর্শন এবং সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিত করতে সতর্ক করা হয়।

অভিযানকালে ভোক্তা ও ব্যবসায়ীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও প্রচারপত্র বিতরণ এবং প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।

এ সময় সংশ্লিষ্ট বিভাগ ও জেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, স্বাস্থ্য পরিদর্শক, কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এবং সংশ্লিষ্ট শিল্প ও বণিক সমিতির প্রতিনিধিরা সহযোগিতা করেন।

অধিদপ্তর ভোক্তাদের প্রয়োজনের অতিরিক্ত পণ্য ক্রয় করে কৃত্রিম সংকট সৃষ্টি না করার পরামর্শ দিয়েছে। পণ্য কেনার আগে মূল্যতালিকা, সর্বোচ্চ খুচরা বিক্রয়মূল্য (এমআরপি), উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ যাচাই এবং সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিত হওয়ার পাশাপাশি বিক্রেতার কাছ থেকে ক্রয়ের ভাউচার সংগ্রহেরও অনুরোধ জানানো হয়েছে।

পণ্য ক্রয়ে কোনো অনিয়ম বা প্রতারণার শিকার হলে, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের হটলাইন ১৬১২১ নম্বরে অভিযোগ জানাতে ভোক্তাদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

বাজারে শৃঙ্খলা, ন্যায্যমূল্য ও পণ্যের স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি নিরাপদ ও স্বাস্থ্যসম্মত খাদ্য প্রাপ্তি নিশ্চিত করতে এ ধরনের তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে অধিদপ্তর। সূত্র: বাসস

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ