1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন

বিদেশ পালাতে গিয়ে গ্রেপ্তার সুইডেন আসলাম

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ৩৮ Time View

| মঙ্গলবার , ২৪ নভেম্বর, ২০২৬ at ৭:১৪ পূর্বাহ্ণ

বিদেশ যাওয়ার চেষ্টাকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার হয়েছেন ‘শীর্ষ সন্ত্রাসী’ সুইডেন আসলাম। গত রোববার দিবাগত রাতে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। পরে ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এরপর নিউ মার্কেট এলাকায় ‘শীর্ষ সন্ত্রাসী’ খন্দকার নাঈম আহমেদ টিটন হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। এ মামলায় গতকাল সোমবার আদালত তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

গতকাল ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইসমাইল এ আদেশ দেন। প্রসিকিউশন পুলিশের এসআই মোক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের রমনা জোনাল টিমের পরিদর্শক ইরফান খান আসলামের সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে দুপুরে ডিএমপির ডিসি মো. আক্তার হোসেন জানান, বিমানবন্দর থেকে আটকের পর আসলামকে ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে তাকে টিটন হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। খবর বিডিনিউজের।

গত ২৮ এপ্রিল রাত ১১টার দিকে ঢাকার নিউ

মার্কেট থানার শাহনেওয়াজ হলের সামনে বটতলায় গুলি করে হত্যা করা হয় খন্দকার নাঈম আহমেদ টিটনকে। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ২৯ এপ্রিল টিটনের বড় ভাই খন্দকার সাঈদ আক্তার রিপন বাদী হয়ে নিউ মার্কেট থানায় হত্যা মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা সাতজনকে আসামি করা হয়।

মামলার বিবরণে বলা হয়েছে, বছিলা গরুর হাটের ইজারার শিডিউল নিয়ে কয়েকজনের সঙ্গে টিটনের বিরোধ চলছিল। এ নিয়ে ২৬ এপ্রিল বড় ভাই রিপনকে ফোনে জানান টিটন। পরদিনও তিনি বিষয়টি নিয়ে কথা বলেন। পরে ২৮ এপ্রিল রাতে মোটরসাইকেলে আসা অস্ত্রধারীরা তাকে গুলি করে হত্যা করে বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

২০০১ সালে বিএনপি–জামায়াত জোট সরকারের আমলে পুলিশ ২৩ জন ‘শীর্ষ সন্ত্রাসীর’ তালিকা প্রকাশ করে। ওই তালিকায় সুইডেন আসলাম ও টিটন দুজনের নাম ছিল। ডিবি কর্মকর্তাদের ভাষ্য, সুইডেন আসলামের বিরুদ্ধে চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। ডিএমপি কমিশনারের কার্যালয়ে তার বিরুদ্ধে শতাধিক অভিযোগ জমা রয়েছে। অন্তত পাঁচটি টর্চার সেল পরিচালনার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

১৯৮৬–৮৭ সালের দিকে রাজধানীর রাজাবাজার ও ইন্দিরা রোড এলাকায় অপরাধজগতে আসলামের উত্থান ঘটে। নব্বইয়ের দশকে কারওয়ান বাজার, তেজগাঁও, তেজগাঁও শিল্পাঞ্চল ও শেরেবাংলা নগর এলাকায় অপরাধজগতের নিয়ন্ত্রণ নিয়ে তার নাম আলোচনায় আসে। বিভিন্ন সময়ে তার বিরুদ্ধে ২২টি মামলা হয়। এর মধ্যে নয়টি ছিল হত্যা মামলা। অস্ত্র মামলাসহ কয়েকটি মামলায় তার সাজা হয়। ১৯ বছরের বেশি সময় কারাভোগের পর ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর কারামুক্ত হন সুইডেন আসলাম। জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি মুক্তি পান।

এদিকে টিটন ও তার ভগ্নিপতি আরেক ‘শীর্ষ সন্ত্রাসী’ সানজিদুল ইসলাম ইমন মোহাম্মদপুরের হারিছ–জোসেফ গ্রুপের সঙ্গে যুক্ত ছিলেন। ধানমণ্ডি ও হাজারীবাগ এলাকায় টিটনের তৎপরতা ছিল। অন্যদিকে মোহাম্মদপুর, ধানমণ্ডি ও হাজারীবাগ এলাকায় ইমনের নামে চাঁদাবাজি ও জমি দখলের অভিযোগ রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ