1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
নৈরাজ্য সৃষ্টির অভিযোগে বিএল কলেজের দুই শিক্ষক ওএসডি পুত্রসন্তানের মা হলেন অভিনেত্রী মৌসুমী হামিদ, ছেলের নাম রাখলেন ওহী বিন ওয়াদুদ ২৩ বছর পর এমন একাদশ নিয়ে নামল বাংলাদেশ ব্যাংকের পর্ষদে সরকারের সচিবদের নিয়োগ নিষিদ্ধ নতুন নীতিমালায় মস্তিষ্কের টিউমার জয় করে অভিনয়ে ফিরে প্রশংসায় ভাসছেন তানিয়া বৃষ্টি টিসিভি টিকার ‘কাভারেজ’ আসলে কত? যা বলছে সিআইপিআরবি বাংলাদেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতার প্রতি চীনের সমর্থন অব্যাহত থাকবে: রাষ্ট্রদূত বাংলাদেশ ইউনিভার্সিটির ‘ল’ ফেস্টের শেষটায় শিরোনামহীন গত এক সপ্তাহের সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: ইইউ রাষ্ট্রদূত উত্তর জেলা আ.লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আটক

নৈরাজ্য সৃষ্টির অভিযোগে বিএল কলেজের দুই শিক্ষক ওএসডি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ৯ Time View

: খুলনার সরকারি ব্রজলাল (বিএল) বিশ্ববিদ্যালয় কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দুই শিক্ষককে ক্যাম্পাস থেকে সরিয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে (মাউশি) বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে পদায়ন করা হয়েছে। ডিসেম্বরকে সামনে রেখে ক্যাম্পাসে নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনা এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। সোমবার (২৩ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি কলেজ-২ শাখার উপসচিব এ এস এম শাহরিয়ার জাহান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়। ওএসডি হওয়া দুই শিক্ষক হলেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. শামীম (পরিচিতি নম্বর ১২৯৮২) এবং সহযোগী অধ্যাপক মো. হারুন-অর-রশীদ (পরিচিতি নম্বর ১৬০৩৫)। তাঁদের মধ্যে অধ্যাপক ড. মো. শামীমের বাড়ি গোপালগঞ্জে। সংশ্লিষ্ট সূত্রের দাবি, দুজনই মুক্তিযোদ্ধা কোটায় শিক্ষা ক্যাডারে চাকরিতে যোগদান করেছিলেন। ক্যাম্পাস ও সংশ্লিষ্ট সূত্রের অভিযোগ, আওয়ামী লীগ সরকারের পতনের পরও এই দুই শিক্ষক কলেজ ক্যাম্পাসে নিজেদের রাজনৈতিক মতাদর্শ প্রতিষ্ঠায় গোপনে তৎপর ছিলেন। বিশেষ করে আগামী ডিসেম্বরকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উচ্চপর্যায়ের নেতাদের সঙ্গে যোগাযোগ রেখে বিএল কলেজ ক্যাম্পাসে অস্থিতিশীল পরিস্থিতি ও বিশৃঙ্খলা সৃষ্টির লক্ষ্যে তাঁরা সংগঠিত হচ্ছিলেন বলে অভিযোগ উঠেছে। প্রজ্ঞাপনে তাঁদের পূর্বের কর্মস্থল ‘ওএসডি, মাউশি অধিদপ্তর, ঢাকা (ইনসিটু: সরকারি ব্রজলাল কলেজ, খুলনা)’ উল্লেখ করে পুনরায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, ঢাকায় বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে পদায়নের কথা বলা হয়েছে। আদেশে দুই শিক্ষককে ২৩ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে অবমুক্ত না হলে ওই দিন অপরাহ্ণে তাঁরা তাৎক্ষণিকভাবে অবমুক্ত হয়েছেন বলে গণ্য হবেন। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ