1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
পাকিস্তানের সঙ্গে বাণিজ্য বাড়াতে কী উদ্যোগ বাংলাদেশের? গোপালগঞ্জে সহিংসতা: সাবেক স্বাস্থ্যসচিব, আওয়ামী লীগ নেতাসহ ৯৭ জনের ব্যাংক হিসাব ‘অবরুদ্ধ’ পদ্মা ব্যাংকে ‘আপাতত’ প্রশাসক বসাবে না বাংলাদেশ ব্যাংক চাঁদা দাবির পর বন্ধ রেস্তোরাঁ খুলল পুলিশ পাহারায়, কয়েক ঘণ্টার মধ্যে গুলি ‘তোর দোকানে গুলি করেছি, এখন তোকে করব’ খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনারসহ ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে বদলি যার সংঘর্ষে প্রাণ হারিয়েছিলেন মিগেল, ৩ সপ্তাহ পর অনুশীলনে সেই গোলরক্ষক খুলনা-ঢাকা রুটে চালু হচ্ছে বিরতিহীন ট্রেন পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিলো কেন্দ্রীয় ব্যাংক আওয়ামী সরকার ৩৫ বিলিয়ন ডলার অর্থ পাচার করেছে: শিক্ষামন্ত্রী

সিলেট বিআরটিএতে ঘুষ গ্রহণ, সত্যতা পেয়েছে দুদক

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ৩১ Time View

গ্রাহকের অভিযোগ, ইঞ্জিন নম্বর থেকে শুরু করে সব কিছু সঠিক থাকা সত্ত্বেও বিআরটিএর এক কর্মকর্তা নম্বর সঠিক নয় বলে গোল চিহ্ন দিয়ে চলে যান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

সিলেট সড়ক পরিবহন কর্তৃপক্ষ-বিআরটিএ কার্যালয়ে সেবাপ্রার্থীদের হয়রানি ও দালাল চক্রের মাধ্যমে ঘুষ গ্রহণের অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন-দুদক।

সোমবার দুপুরে দুদক সিলেট জেলা কার্যালয়ের একটি দল অভিযান পরিচালনা করে বলে জানিয়েছেন একই কার্যালয়ের উপ পরিচালক সুবেল আহমদ।

তিনি বলেন, “অভিযানে অভিযোগের প্রাথমিক সততা পাওয়ার পর প্রয়োজনীয় কিছু রেকর্ডপত্র চাওয়া হয়েছে। রেকর্ড পর্যালোচনা করে বিস্তারিত প্রতিবেদন কমিশনার বরাবর দাখিল করা হবে।”

দুদক জানায়, বিআরটিএর কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে গাড়ির ফিটনেস নবায়নে সেবাপ্রার্থীদের হয়রানি এবং দালালচক্রের মাধ্যমে ঘুষ গ্রহণের বিনিময়ে সেবা প্রদানসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে দেখা যায়, ১৭ নভেম্বর মোট ৭১টি ফিটনেস নবায়নের আবেদন জমা পড়ে। এসবের মধ্যে একটি আবেদনের ইঞ্জিন নম্বরে একটি ‘নীল কালি’র বিশেষ ‘গোল চিহ্ন’ পাওয়া যায়।

গ্রাহকের অভিযোগ, ইঞ্জিন নম্বর থেকে শুরু করে সব কিছু সঠিক থাকা সত্ত্বেও বিআরটিএর এক কর্মকর্তা বলেন, নম্বর সঠিক নয় এবং গোল চিহ্ন দিয়ে চলে যান।

পরবর্তীতে এক দালাল এসে টাকা দাবি করেন এবং তাকে তিন হাজার ৭০০ টাকা দেওয়ার পর গাড়ির ফিটনেস নবায়ন করা হয় বলে জানায় দুদক।

ইলনের মাস্ক ও বৈশ্বিক গণতন্ত্রের নতুন বিপদ

দায়িত্বের উত্তরাধিকার: পরিবেশ সুরক্ষায় প্রজন্ম থেকে প্রজন্মে

শ্রমিকের মজুরি, মালিকের যুক্তি ও কারখানা বন্ধের রাজনীতি

অগ্নিসহিংসতার সেকাল-একাল, বন্ধ হবে কবে?

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ