1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
৭ জেলায় নতুন এসপিসহ পুলিশ সুপার পদমর্যাদার ১৪ কর্মকর্তার বদলি ১৩ ডিসেম্বর শুরু হচ্ছে দেশজুড়ে পরিবার পরিকল্পনা ক্যাম্পেইন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে আমানত বাড়লেও বের হচ্ছে না ঋণ, কারণ কী দেশের ৭ জেলায় নতুন পুলিশ সুপার পলাতক ফ্যাসিস্ট শক্তি আর রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ঈদের ছবি ‘যাত্রা বিরতি’, শিমু-দীঘির সঙ্গে মোশাররফ করিম ঢাবি উপাচার্যের সঙ্গে জাতিসংঘ প্রতিনিধিদলের সাক্ষাৎ সি-স্যুট অ্যাওয়ার্ড পেলেন ওয়ালটন প্লাজার এমডি রায়হান অনেক হয়েছে, ১৬ ডিসেম্বরের মধ্যে আমরা বাংলাদেশ নিয়ন্ত্রণে নেব: পশ্চিমবঙ্গের মন্ত্রী বাংলাদেশসহ ১৬ দেশের পণ্যে নতুন শুল্ক আরোপ করতে পারে ট্রাম্প প্রশাসন: রয়টার্স

রাষ্ট্রপতির সঙ্গে আইইউবিএটি ও স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির প্রতিনিধিদলের সাক্ষাৎ

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ২৯ Time View

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি) ও স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের পৃথক দুটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছে।

আজ (সোমবার, ২৩ নভেম্বর) দুপুরে বঙ্গভবনে আইইউবিএটির উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রব এবং স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. শরীফ নাফে আস-সাবেরের নেতৃত্বে প্রতিনিধিদল দুটি পৃথকভাবে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে।

রাষ্ট্রপতির প্রেস উইং-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এসময় তারা নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের সার্বিক অবস্থা ও শিক্ষা কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

রাষ্ট্রপতি উচ্চশিক্ষার মান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। একইসঙ্গে বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীদের যথাযথ জ্ঞান ও দক্ষতা অর্জনের মাধ্যমে কর্মসংস্থান ও পেশাগত জীবনের জন্য উপযোগী করে গড়ে তোলার আহ্বান জানান।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ