1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ব্যাংকে পারিবারিক, রাজনৈতিক প্রভাব কমাতে উদ্যোগ সরকারের, পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা ব্যাংকে পারিবারিক, রাজনৈতিক প্রভাব কমাতে উদ্যোগ সরকারের, পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা এসএমই মেলায় ইসলামী ব্যাংকের স্টল এসএমই মেলায় ইসলামী ব্যাংকের স্টল নো ভোট, নো লাইট—নির্বাচনে হেরে রাস্তার বাতি খুলে নিলেন বিজেপির প্রার্থী নো ভোট, নো লাইট—নির্বাচনে হেরে রাস্তার বাতি খুলে নিলেন বিজেপির প্রার্থী টুঙ্গিপাড়ায় বিএনপি-এনসিপি ও গণঅধিকার পরিষদের ১৫ নেতার পদত্যাগ যুক্তরাষ্ট্রের চোখের সামনেই কীভাবে চলছে চীনের গুপ্তচরবৃত্তি? বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষের পর বেড়া থমথমে, বন্ধ দোকানপাট, স্থগিত পরীক্ষা অভিনয়ে ফিরেই বাজিমাত, কয়েক ঘণ্টায় মিলিয়ন পার তানিয়া বৃষ্টির ‘অংশীদার’

নো ভোট, নো লাইট—নির্বাচনে হেরে রাস্তার বাতি খুলে নিলেন বিজেপির প্রার্থী

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ১১ Time View

নির্বাচনে জেতার আশায় ভোটের আগে নিজের অর্থ ও প্রভাব খাঁটিয়ে গ্রামের রাস্তার বৈদ্যুতিক খুঁটিতে লাগিয়েছিলেন এলইডি বাতি। কিন্তু নির্বাচনের ফল প্রকাশের পর দেখা গেল বাক্সে ভোট পড়েনি আশানুরূপ, হেরে গেছেন প্রার্থী। আর তাতেই বাঁধে বিপত্তি! ক্ষোভ ও রাজনৈতিক প্রতিশোধের বশে গ্রামের রাস্তার সেই বাতিগুলো খুলে নিয়ে গেছেন ওই প্রার্থী।

ভারতের রাজস্থানের টংক জেলার নিওয়াই বিধানসভার পিপলু পঞ্চায়েত সমিতির ৪ নম্বর ওয়ার্ডের রণোলি গ্রাম পঞ্চায়েতে ঘটেছে এই চাঞ্চল্যকর ঘটনা।

স্থানীদের অভিযোগ, নিওয়াই আসনের বিজেপি বিধায়ক রাম সহায় বর্মার ব্যক্তিগত সহকারী আলোক শর্মার স্ত্রী প্রিয়াঙ্কা শর্মা পিপলু পঞ্চায়েত সমিতির ৪ নম্বর ওয়ার্ড থেকে সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। ভোটের আগে ভোটারদের মন জয় করতে এবং প্রচারের অংশ হিসেবে কুমাড়োঁ কি ধানি, বেগমপুরা, হানিফগঞ্জ এবং বিজলপুরা—এই চারটি গ্রামের বিভিন্ন বৈদ্যুতিক খুঁটিতে প্রায় ৫০টি এলইডি স্ট্রিট লাইট বসানো হয়েছিল। আলোক শর্মার প্রভাব ও নির্দেশেই এই লাইটগুলো লাগানো হয় বলে গ্রামবাসী জানায়।

তবে ফল প্রকাশের পর দেখা যায় প্রিয়াঙ্কা শর্মা ভোটে হেরে গেছেন। আর এর পরপরই শুরু হয় বাতি খুলে নেওয়ার তোড়জোড়। গ্রামবাসীদের দাবি, ভোটে হেরে যাওয়ার পর রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই গ্রামগুলো থেকে লাইট খুলে নেওয়া শুরু হয়।

খবর পেয়ে জয়পুর বিদ্যুৎ বিতরণ নিগম লিমিটেড-এর ফল্ট রিপেয়ার টিম (এফআরটি) গ্রামে উপস্থিত হয়ে বাতিগুলো খুলতে শুরু করে। গ্রামবাসীদের বাধা সত্ত্বেও দলটি কুমাড়োঁ কি ধানি গ্রাম থেকে অন্তত ১০টি খুঁটির স্ট্রিট লাইট খুলে ফেলে। তবে বাকি প্রায় ৪০টি লাইট খুলতে পারেনি। কারণ নবনির্বাচিত সরপঞ্চরা নিজেদের তহবিল থেকে বিদ্যুৎ বিল পরিশোধের আশ্বাস দিয়েছেন।

স্থানীয় বিদ্যুৎ বোর্ডের নির্বাহী প্রকৌশলী ডি আর মীন জানান, ত্রুটি সারানোর জন্য গ্রামে পরিদর্শনে গিয়ে এফআরটি টিম বৈদ্যুতিক খুঁটিতে অবৈধ সংযোগ দিয়ে স্ট্রিট লাইট জ্বলতে দেখে। পরবর্তীতে তদন্তে ঘটনার সত্যতা পেয়ে তা অপসারণের প্রক্রিয়া শুরু করা হয়। কীভাবে ও কার অনুমতিতে এই সংযোগগুলো দেওয়া হয়েছিল, তা খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দিয়েছে বিদ্যুৎ বোর্ড।

এদিকে বিজেপি বিধায়ক রাম সহায় বর্মা রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, দীপাবলি উৎসব উপলক্ষে প্রার্থীরা নিজ উদ্যোগে এসব লাইট লাগিয়েছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ