1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন

টানা বৃষ্টিতে বরিশাল অঞ্চলে ৪৮ হাজার হেক্টর জমির ফসল আক্রান্ত

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ৮ Time View

দমকা হাওয়ায় আধাপাকা আমন ধান নুয়ে পড়েছে। জমিতে পানি জমে শীতকালীন শাক-সবজি ও খেসারি ডালের ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বরিশাল অঞ্চলে ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে টানা বৃষ্টিতে ৪৮ হাজার ৭১৩ হেক্টরের বেশি জমির ফসল আক্রান্ত হয়েছে। এর মধ্যে আমন ধান ৩০ হাজার ৪৩০ হেক্টর এবং অন্যান্য ফসল ১৮ হাজার ২৮৩ হেক্টর।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বরিশাল অঞ্চলের তথ্য অনুযায়ী, গত তিন দিনের বৃষ্টিতে বিভাগের ছয় জেলা- বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, পটুয়াখালী, বরগুনা ও ভোলায় এসব ফসল আক্রান্ত হয়েছে।

আক্রান্ত আমন ধানের মধ্যে উফশি জাতের ১৩ হাজার ৭৮৮ হেক্টর এবং স্থানীয় জাতের ১৬ হাজার ৬৪২ হেক্টর জমি রয়েছে। বিভাগে এবার ৭ লাখ ৪৮৪ হেক্টর জমিতে আমন আবাদ হয়েছে। এর মধ্যে ২৪ হাজার ২২২ হেক্টর জমির ধান কাটা হয়েছে।

অন্যান্য ফসলের মধ্যে দুই হেক্টর গম, আট হেক্টর আলু, ৫২৯ হেক্টর সরিষা, ১৩ হাজার ৩৪ হেক্টর খেসারি ডাল, ১৭ হেক্টর মসুর ডাল, ২৮৫ হেক্টর ধনিয়া, ৮৬ হেক্টর মরিচ, ৪ হাজার ১০১ হেক্টর শীতকালীন শাক-সবজি এবং ১৪৬ হেক্টর তরমুজ আক্রান্ত হয়েছে।

কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, বিভাগে এবার ৫৫ হাজার ৩৫০ হেক্টর জমিতে শীতকালীন শাক-সবজি আবাদের লক্ষ্যমাত্রা রয়েছে। এর মধ্যে আবাদ হয়েছে ১৩ হাজার ৩৩৩ হেক্টরে। খেসারি আবাদের লক্ষ্যমাত্রা ৫৩ হাজার ৮২০ হেক্টর হলেও আবাদ হয়েছে ১৭ হাজার ৮১৬ হেক্টরে। মসুর ডালের লক্ষ্যমাত্রা ১ হাজার ৩২৭ হেক্টর; আবাদ হয়েছে ৭৭ হেক্টরে। সরিষার আবাদ হয়েছে ৫৩৯ হেক্টর জমিতে।

জেলাভিত্তিক হিসাবে বরিশালে ৯ হাজার ৩৩ হেক্টর আমন ধান ও ৩ হাজার ৫৯ দশমিক ২৫ হেক্টর অন্যান্য ফসল আক্রান্ত হয়েছে। পিরোজপুরে এ পরিমাণ যথাক্রমে ৫ হাজার ২৭৫ ও ২ হাজার ২০৪ হেক্টর। ঝালকাঠিতে ৮ হাজার ১৪৮ হেক্টর আমন ধান এবং ১ হাজার ৯৫৫ দশমিক ৮ হেক্টর অন্যান্য ফসল আক্রান্ত হয়েছে।

পটুয়াখালীতে ১ হাজার ১০৭ হেক্টর আমন ধান ও ৩৭২ হেক্টর অন্যান্য ফসল, বরগুনায় ৪ হাজার ৯৮৭ হেক্টর আমন ধান ও ৬ হাজার ৫২৫ হেক্টর অন্যান্য ফসল এবং ভোলায় ১ হাজার ৮৮০ হেক্টর আমন ধান ও ৪ হাজার ১৬৭ হেক্টর অন্যান্য ফসল আক্রান্ত হয়েছে।

কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা নাহিদ বিন রফিক বলেন, আমন ধান কিছুটা হেলে পড়েছে। এতে কাঁচা ধানের কিছু ক্ষতি হতে পারে। এ ছাড়া লালশাক, পালংশাক ও ধনিয়াপাতার কিছু ক্ষতির আশঙ্কা রয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে ক্ষতির আশঙ্কা কম থাকবে।

বরিশাল আবহাওয়া কার্যালয়ের জ্যেষ্ঠ পর্যবেক্ষক মাজহারুল ইসলাম বলেন, বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ৮৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

বরিশাল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোসাম্মাৎ মরিয়ম বলেন, জমিতে পানি জমে না থাকলে ক্ষতির পরিমাণ বেশি হবে না। শীতকালীন সবজির মধ্যে লালশাক ও পালংশাক এবং রবি ফসলের মধ্যে খেসারি ও সরিষা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ক্ষতির পরিমাণ খুব বেশি নয়।

অগ্নিসহিংসতার সেকাল-একাল, বন্ধ হবে কবে?

তৌফিক ভাই: এক জীবনে দ্বিতীয়বার বাবা হারানোর শূন্যতা

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ