1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
নিলাম ও অর্থ আত্মসাতের অভিযোগ, প্রতিবাদ ও ব্যাখ্যা দিল সিটি ব্যাংক ‘ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১’ সংশোধনের খসড়া চূড়ান্ত বৃষ্টির পানিতে তলিয়ে গেছে আলুক্ষেত-পাকা ধান, বিপাকে চাষীরা রাজশাহীতে বনায়ন: গাছের ৫০ শতাংশ আয় পাবেন গ্রাম পুলিশ গভীর রাতে ভিপি সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা, পরিদর্শনে সেনাবাহিনী সিরাজগঞ্জে মনোনয়ন ফরম তুলতে গিয়ে হামলার শিকার বিএনপি নেতারা মিস ইউনিভার্সে মাতৃত্ব ও বাংলার ঐতিহ্য তুলে ধরলেন সামিরা খান মাহি নারায়ণগঞ্জে বিদেশ ফেরত স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড হাম উপসর্গে একদিনে আরও ৯ জনের মৃত্যু অতিরিক্ত রক্তক্ষরণ ও শ্বাসরুদ্ধতায় বাড়ছে মা ও নবজাতকের মৃত্যু

নিলাম ও অর্থ আত্মসাতের অভিযোগ, প্রতিবাদ ও ব্যাখ্যা দিল সিটি ব্যাংক

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ৭ Time View

সিটি ব্যাংকের বন্ধকি সম্পত্তি নিলাম ও অর্থ আত্মসাতের অভিযোগকে বিভ্রান্তিকর বলে দাবি করেছে ব্যাংক কর্তৃপক্ষ। ব্যাংকের দাবি, প্রচারিত সংবাদে প্রকৃত তথ্য উপেক্ষা করে একটি আইনানুগ ঋণ আদায় কার্যক্রমকে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে। বন্ধকি সম্পত্তিটি নির্ধারিত বাজারমূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করা হয়েছে বলেও জানিয়েছে ব্যাংক।

সম্প্রতি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে সিটি ব্যাংকের বন্ধকি সম্পত্তি নিলাম ও অর্থ আত্মসাতের অভিযোগসংক্রান্ত সংবাদ প্রকাশের পরিপ্রেক্ষিতে এক প্রতিবাদ ও ব্যাখ্যায় এসব কথা জানিয়েছে ব্যাংকটি।

ব্যাংকের ব্যাখ্যা অনুযায়ী, একজন গ্রাহকের অধীন কয়েকটি প্রতিষ্ঠান ২০১৬ সাল থেকে সিটি ব্যাংকের ঋণসুবিধা গ্রহণ করে। এসব প্রতিষ্ঠানের নেওয়া ঋণের মোট পরিমাণ ছিল ৫৫ কোটি ৭৬ লাখ টাকা। ২০২২ সালে ঋণগুলো অনিয়মিত হয়ে পড়লে গ্রাহকের অনুরোধে পুনঃতফসিলসহ বিভিন্ন সুবিধা দেওয়া হয়। তবে এরপরও ঋণ পরিশোধ করা হয়নি।

পরবর্তী সময়ে ২০২৪ সালে ঋণগুলো আবারও খেলাপি হলে গ্রাহককে একাধিক আইনি নোটিশ দেওয়া হয়। পাশাপাশি ঋণ সমন্বয়ের সুযোগও দেওয়া হয়েছিল। এমনকি গ্রাহক নিজেই ৪৫ কোটি টাকায় ঋণ সমন্বয়ের অঙ্গীকার করেছিলেন। তবে শেষ পর্যন্ত সেই অঙ্গীকারও রক্ষা করেননি।

সিটি ব্যাংক জানায়, পরবর্তী সময়ে অর্থঋণ আদালত আইন ও ব্যাংকের নিজস্ব নীতিমালা অনুসরণ করে ঋণের বিপরীতে বন্ধক রাখা সম্পত্তি প্রকাশ্য নিলামে বিক্রির উদ্যোগ নেওয়া হয়। নিলামের আগে স্বীকৃত মূল্যায়নকারী প্রতিষ্ঠানের মাধ্যমে সম্পত্তিটির বাজারমূল্য নির্ধারণ করা হয় ২২ কোটি ৮৫ লাখ টাকা। আর তাৎক্ষণিক বিক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছিল ১৬ কোটি ৬৬ লাখ টাকা।

তবে শেষ পর্যন্ত সম্পত্তিটি ৩০ কোটি ২৫ লাখ টাকায় বিক্রি করা হয়, যা নির্ধারিত বাজারমূল্যের চেয়েও ৭ কোটি ৪০ লাখ টাকা বেশি। এ কারণে সম্পত্তিটি অত্যন্ত কম দামে বিক্রির অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছে ব্যাংকটি।

প্রতিবাদ ও ব্যাখ্যায় সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাসরুর আরেফিনের বিষয়টিও তুলে ধরা হয়েছে। ব্যাংকের দাবি, প্রতিষ্ঠানের প্রাতিষ্ঠানিক ও আইনানুগ ঋণ আদায় কার্যক্রমকে তার ব্যক্তিগত অর্থ আত্মসাতের ঘটনা হিসেবে উপস্থাপনের চেষ্টা নিন্দনীয়। এ ধরনের সংবাদ তার ব্যক্তিগত ও পেশাগত সুনাম ক্ষুণ্ন করার পাশাপাশি সিটি ব্যাংকের ভাবমূর্তিকেও প্রশ্নবিদ্ধ করে।

এ ছাড়া একটি বিদেশি ব্যাংকের আমন্ত্রণে গ্লোবাল ইভেন্টে বক্তা হিসেবে অংশগ্রহণ এবং পরে উমরাহ পালনের উদ্দেশ্যে মাসরুর আরেফিনের বিদেশ সফরের বিষয়টিও ব্যাখ্যায় উল্লেখ করা হয়েছে। ব্যাংকটির ভাষ্য, সফরটি পূর্বনির্ধারিত ও অনুমোদিত ছিল। এ সফরকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধানের সঙ্গে যুক্ত করে সংবাদ প্রকাশ করা অনভিপ্রেত ও অন্যায়।

সিটি ব্যাংক জানিয়েছে, যেকোনো আইনানুগ অনুসন্ধানে তারা পূর্ণ সহযোগিতা করতে প্রতিশ্রুতিবদ্ধ। তবে কোনো অভিযোগের অনুসন্ধান শুরুর জন্য তদন্ত কর্মকর্তা নিয়োগ এবং সেই অভিযোগ প্রমাণিত হওয়া এক বিষয় নয়।

এ অবস্থায় সংশ্লিষ্ট সংবাদমাধ্যমগুলোর প্রতি প্রকৃত তথ্য যাচাই করে বিভ্রান্তিকর বক্তব্য সংশোধন এবং দায়িত্বশীলতার সঙ্গে সংবাদ পরিবেশনের আহ্বান জানিয়েছে সিটি ব্যাংক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ