1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:২১ অপরাহ্ন
শিরোনামঃ
যার সংঘর্ষে প্রাণ হারিয়েছিলেন মিগেল, ৩ সপ্তাহ পর অনুশীলনে সেই গোলরক্ষক খুলনা-ঢাকা রুটে চালু হচ্ছে বিরতিহীন ট্রেন পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিলো কেন্দ্রীয় ব্যাংক আওয়ামী সরকার ৩৫ বিলিয়ন ডলার অর্থ পাচার করেছে: শিক্ষামন্ত্রী পদ্মা ব্যাংককে রেজল্যুশন প্রক্রিয়ায় আনল বাংলাদেশ ব্যাংক অনুমতি ছাড়া বিচারকদের সরকারি গাড়ি জেলার বাইরে না নেওয়ার নির্দেশ চাঁদা দাবির পর পুলিশের আশ্বাসে খোলা হয় রেস্টুরেন্ট, বিকেলেই গুলি ৫২ বলে ডাবল সেঞ্চুরি, রেকর্ডবুক তছনছ করে দিলেন সূর্যবংশী এনভিডিয়া কেলেঙ্কারি: মার্কিন কালো তালিকায় যাচ্ছে মেগাস্পিড গোল না হওয়ায় রাজশাহী ও জাতীয় বিশ্ববিদ্যালয়কে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা

হাম উপসর্গে একদিনে আরও ৯ জনের মৃত্যু

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ৩৮ Time View

দেশে হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। গত ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে আরও নয়জন মারা গেছে, যা গত দুই মাসের মধ্যে একদিনে সর্বোচ্চ মৃত্যুর ঘটনা। এ নিয়ে এখন পর্যন্ত হাম উপসর্গে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৫২ জনে। রোববার (২২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হাম সংক্রান্ত নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টার মধ্যে নিশ্চিত হামে কারও মৃত্যু না হলেও সন্দেহজনক হামে নয়জন মারা গেছে। তাদের মধ্যে ঢাকা বিভাগে চার, চট্টগ্রামে তিন এবং সিলেট ও খুলনা বিভাগে একজন করে মৃত্যুবরণ করেছে। এর আগে, গত ২৩ সেপ্টেম্বর একদিনে সর্বোচ্চ ১১ জন মারা গিয়েছিল। সব মিলিয়ে, গত ১০ এপ্রিল থেকে সন্দেহজনক হামে মৃতের সংখ্যা পৌঁছালো ১ হাজার ২৪৭ জনে। একই সঙ্গে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ১০৫ জনের। এছাড়া, নতুন করে ৭৬ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। নতুন সন্দেহজনক হামের রোগী পাওয়া গেছে ১ হাজার ১৬২ জন। নিশ্চিত রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৪৩, সিলেটে ১৮ ও চট্টগ্রামে ১৫ জন আক্রান্ত হয়েছে। সন্দেহজনক রোগীদের মধ্যে ঢাকায় ৫০৩, চট্টগ্রামে ২২৮, সিলেটে ১৫৮, বরিশালে ১০০, খুলনায় ৪৯, ময়মনসিংহে ৫৩, রংপুরে ৩৬ ও রাজশাহীতে ৩৫ জন শনাক্ত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ২১ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৫৬ হাজার ৫৮৬ জন। নিশ্চিত হাম রোগী ২৬ হাজার ১৩৬ জন। এ সময়ে সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ২৯ হাজার ৫৩০ জন এবং হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে ২ লাখ ২০ হাজার ৭০৫ জন। উল্লেখ্য, ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে হাম রোগী ভর্তি হয়েছে এক হাজার ৬৪ জন এবং হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৯৮৭ জন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ