1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
প্রতিটি বিশ্ববিদ্যালয়ে ইন্ডাস্ট্রি অ্যাডভাইজরি বোর্ড গঠনের আহ্বান ইউজিসি চেয়ারম্যানের ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন শাহ্জালাল ইসলামী ব্যাংকের শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির সভা অনুষ্ঠিত হজযাত্রীদের টিকার আগে ৭ ধরনের স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক ভোটে হার, গ্রাম অন্ধকার! সিলেট বিআরটিএতে ঘুষ গ্রহণ, সত্যতা পেয়েছে দুদক আ.লীগ আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটা টেররিস্ট রাজনৈতিক দল: হুইপ দুলু চট্টগ্রাম বন্দরের সিসিটি পরিচালনার দায়িত্ব পেল এভারেস্ট পোর্ট এবার পাল্টা মানহানির মামলা করলেন তানজিন তিশা টেস্ট চ্যাম্পিয়নশিপের টেবিলে বড় রদবদল, বাংলাদেশ কত নম্বরে?

ডেঙ্গুতে একদিনে ২ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৫১৯

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ৩৩ Time View

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছর মশাবাহিত রোগটিতে এ পর্যন্ত মোট প্রাণহানি ৫১৮ জনে দাঁড়াল। এ ছাড়া গত একদিনে ডেঙ্গু নিয়ে নতুন করে ১ হাজার ৫১৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

রোববার (২২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে চট্টগ্রাম বিভাগে ডেঙ্গুতে একজন মারা গেছেন। পাশাপাশি এই সময়ে রংপুর বিভাগেও একজনের মৃত্যু হয়েছে।

অন্যদিকে গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগেই সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী (৭৫৫ জন) হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়াও উল্লেখিত সময়ে খুলনা বিভাগে ১৭৪ জন, চট্টগ্রাম বিভাগে ১৫০ জন, বরিশাল বিভাগে ১৬৭ জন, রাজশাহী বিভাগে ১৩৩ জন, ময়মনসিংহ বিভাগে ৭৬ জন, রংপুর বিভাগে ৬৪ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

সবমিলিয়ে চলতি বছর ১ জানুয়ারি থেকে ২২ নভেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ৫১৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুই সিটি করপোরেশনসহ শুধু ঢাকা বিভাগেই ডেঙ্গুতে ২৬১ জন মারা গেছেন। এ ছাড়া উল্লেখিত সময়ে খুলনা বিভাগে ৮৮ জন, চট্টগ্রাম বিভাগে ৫২ জন, ময়মনসিংহ বিভাগে ৪০ জন, বরিশাল বিভাগে ৩৩ জন, রাজশাহী বিভাগে ৩১ জন, রংপুর বিভাগে ৯ জন এবং সিলেট বিভাগে ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ