1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
নেত্রকোণায় গ্রামীণ ব্যাংকে দুটি পেট্রোল বোমা নিক্ষেপ, একটি বিস্ফোরিত সন্ধ্যার মধ্যে যে ৭ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি এবার ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন সিলেট সীমান্তে পাথর কুড়াতে যাওয়া যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ এবারের ‘ইত্যাদি’ সীমান্তবর্তী জেলা জয়পুরহাটে পাবনায় দেশীয় অস্ত্র নিয়ে বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ মুখোমুখি সেঞ্চুরিয়ন টেস্টের আগে আরও একটি দুঃসংবাদ পেল বাংলাদেশ পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়লেন রিজওয়ান, সাইম ও শান বেল্টা আন্তর্জাতিক সম্মেলন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে

ভারতে ভেজাল মদ খেয়ে ১১ মৃত্যু, হাসপাতালে ১৮০

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ২০ Time View

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় মণিপুর রাজ্যে ভেজাল মদপানে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। বিষাক্ত মদ পান করেছেন সন্দেহে ১৮০ জনের বেশি মানুষ হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ঘটনায় তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে আলজাজিরার খবরে বলা হয়েছে, গত এক সপ্তাহে মণিপুরের সুগনু শহর থেকে মদ পান করেছেন, এমন ব্যক্তিদের চিকিৎসকের পরামর্শ নিতে বলা হয়েছে। একই সঙ্গে অজ্ঞাত উৎসের মদ পান না করতে সতর্ক করেছেন পুলিশের উপকমিশনার। শুক্রবার এক বিবৃতিতে রাজ্যের মুখ্যমন্ত্রী ইউম্নাম খেমচাঁদ সিং বলেছেন, এখন পর্যন্ত দুটি হাসপাতালে ১৮০ জনের বেশি রোগী ভর্তি হয়েছেন। গত ৪৮ ঘণ্টায় মৃতের সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে। ভারতে অবৈধ মদের ব্যবসা বেশ লাভজনক। বৈধ ব্র্যান্ডের মদ কেনার সামর্থ্য নেই, এমন দরিদ্র মানুষেরাই সাধারণত এসব মদের ক্রেতা। মদের নেশার মাত্রা বাড়াতে বিক্রেতারা প্রায়ই বিভিন্ন রাসায়নিক পদার্থ মেশান। আরও পড়ুন কংগ্রেস নেতাকর্মীদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধের জেরে ভারতে মেটার কার্যালয়ে হামলা ২১ নভেম্বর ২০২৬ এসব মদে ব্যবহৃত রাসায়নিকের একটি মিথানল। মাত্র ৬০ মিলিলিটার মিথানলও প্রাণঘাতী হতে পারে। ভারতে নিয়ন্ত্রণহীনভাবে তৈরি মদে ব্যাটারির অ্যাসিডও পাওয়া গেছে। এর আগে ২০২০ সালে ভারতের পাঞ্জাব রাজ্যে বিষাক্ত মদপানে অন্তত ১২০ জনের মৃত্যু হয়েছিল। সূত্র- আলজাজিরা

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ