1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
নেত্রকোণায় গ্রামীণ ব্যাংকে দুটি পেট্রোল বোমা নিক্ষেপ, একটি বিস্ফোরিত সন্ধ্যার মধ্যে যে ৭ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি এবার ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন সিলেট সীমান্তে পাথর কুড়াতে যাওয়া যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ এবারের ‘ইত্যাদি’ সীমান্তবর্তী জেলা জয়পুরহাটে পাবনায় দেশীয় অস্ত্র নিয়ে বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ মুখোমুখি সেঞ্চুরিয়ন টেস্টের আগে আরও একটি দুঃসংবাদ পেল বাংলাদেশ পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়লেন রিজওয়ান, সাইম ও শান বেল্টা আন্তর্জাতিক সম্মেলন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে

এবারের ‘ইত্যাদি’ সীমান্তবর্তী জেলা জয়পুরহাটে

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ৭ Time View

সীমান্তবর্তী জেলা জয়পুরহাটে ধারণ করা হয়েছে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র এবারের পর্ব। জেলার কালাই উপজেলার ঐতিহাসিক ‘নান্দাইল দিঘি’ সংলগ্ন নান্দাইল দিঘি কলেজ প্রাঙ্গণে নির্মিত মঞ্চে অনুষ্ঠানটি রেকর্ড করা হয়। আগামী ২৭ নভেম্বর (শুক্রবার) রাত ৮টার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) এটি প্রচারিত হবে।

নান্দাইল দিঘির পরিবেশে আলোকসজ্জায় সাজানো মঞ্চের ধারণ অনুষ্ঠানে হাজারো দর্শকের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। স্থান সংকুলান না হওয়ায় আশপাশের ছাদ, রাস্তা ও গাছের ডালে বসেও অনেকে অনুষ্ঠান উপভোগ করেন।

এবারের পর্বে তিনটি ভিন্ন আঙ্গিকের গান রয়েছে। এর মধ্যে জয়পুরহাটের শিল্পী খুরশিদ আলমের তিনটি জনপ্রিয় গানের সংকলন, ‘নজরুল বর্ষ’ উপলক্ষে ফাতেমা তুজ জোহরা ও ইয়াসমিন মুশতারির কণ্ঠে নজরুলসংগীত এবং রাশেদ ও স্বীকৃতির গাওয়া জেলা পরিচিতিমূলক নৃত্যগীত থাকছে। গান দুটির সংগীতায়োজন করেছেন উজ্জ্বল সিনহা।

দর্শকপর্বে নির্বাচিত চারজন জয়পুরহাটের ‘লতিরাজ কচু’ ও ‘সোনালি মুরগি’ নিয়ে স্থানীয় ভাষায় একটি নাট্যাংশে অংশ নেন। এ ছাড়া জয়পুরহাটের কৃষি, ইতিহাস ও দর্শনীয় স্থান, বাকপ্রতিবন্ধী তিন ভাই, ছাই দিয়ে প্রতিকৃতি আঁকা শিল্পী প্রসেনজিৎ বর্মন এবং যশোরের কেশবপুরের মানবসেবী লেয়াকত আলীর ওপর বিশেষ প্রতিবেদন প্রচারিত হবে। পাশাপাশি সমসাময়িক নানা বিষয়ে রয়েছে একাধিক নাট্যাংশ।

ফাগুন অডিও ভিশন নির্মিত ‘ইত্যাদি’ রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। স্পন্সর করেছে কেয়া কসমেটিকস লিমিটেড।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ