1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
নেত্রকোণায় গ্রামীণ ব্যাংকে দুটি পেট্রোল বোমা নিক্ষেপ, একটি বিস্ফোরিত সন্ধ্যার মধ্যে যে ৭ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি এবার ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন সিলেট সীমান্তে পাথর কুড়াতে যাওয়া যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ এবারের ‘ইত্যাদি’ সীমান্তবর্তী জেলা জয়পুরহাটে পাবনায় দেশীয় অস্ত্র নিয়ে বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ মুখোমুখি সেঞ্চুরিয়ন টেস্টের আগে আরও একটি দুঃসংবাদ পেল বাংলাদেশ পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়লেন রিজওয়ান, সাইম ও শান বেল্টা আন্তর্জাতিক সম্মেলন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে

হন্ডুরাসে নারী পাচার মামলায় ৩ মার্কিন নাগরিকসহ ৪ জন দোষী সাব্যস্ত

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ১৮ Time View

বাণিজ্যিক যৌনকাজ করার উদ্দেশ্যে পরিচালিত মানবপাচার চক্রের হয়ে নারীদের সংগ্রহ করার দায়ে ওই চারজন দোষী সাব্যস্ত হয়েছেন।

ক্যারিবীয় দ্বীপ রোয়াতানের কাছে জেট স্কি চালানোর সময় নিখোঁজ হন অ্যাঞ্জি পেনা। ছবি: বক্স পপুলি আচে-এনে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

মধ্য আমেরিকার দেশ হন্ডুরাসের একটি আদালত ২০২২ সালে এক নারীর নিখোঁজ হওয়া ঘটনায় তিন মার্কিন নাগরিকসহ চারজনকে দোষী সাব্যস্ত করেছেন ।

অপরাধমূলক আঁতাতে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় দোষী সাব্যস্ত হন তারা। তবে নিখোঁজ ওই নারীর সন্ধান এখনো পাওয়া যায়নি; জানিয়েছে আল জাজিরা।

শুক্রবার হন্ডুরাসের অ্যাটর্নি জেনারেলের কার্যালয় জানিয়েছে, জোরপূর্বক বাণিজ্যিক যৌনকাজ করার উদ্দেশ্যে পরিচালিত মানবপাচার চক্রের হয়ে নারীদের সংগ্রহ করার দায়ে ওই চারজন দোষী সাব্যস্ত হয়েছেন। তাই প্রত্যেক আসামির সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ডের আবেদন করবে রাষ্ট্রপক্ষ। আগামী ৯ ডিসেম্বর এ মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে।

তবে মার্কিন নাগরিক হ্যারল্ড গ্রিন ও উইলিয়াম জেমস মারডককে প্রমাণের অভাবে মানবপাচারের অভিযোগ থেকে খালাস দিয়েছেন আদালত। হন্ডুরাসের অ্যাটর্নি জেনারেলের কার্যালয় জানিয়েছে, আদালতের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবে তারা।

অপর মার্কিন নাগরিক গ্যারি লি জনস্টন এবং হন্ডুরাসের নাগরিক গুস্তাভো ত্রেহোর পাশাপাশি গ্রিন ও মারডককেও অপরাধমূলক আঁতাতের মতো তুলনামূলক লঘু অপরাধে দোষী সাব্যস্ত করা হয়েছে।

২০২২ সালের ১ জানুয়ারি হন্ডুরাসের উত্তর উপকূলের ক্যারিবীয় দ্বীপ রোয়াতানের কাছে জেট স্কি চালানোর সময় নিখোঁজ হন অ্যাঞ্জি পেনা।

তখন তার বয়স ছিল ২২ বছর। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করেছিল, তিনি পানিতে ডুবে মারা গেছেন। তবে তার পরিবারের বিশ্বাস ছিল, তাকে অপহরণ করা হয়েছে। তারা এ ঘটনার তদন্ত দাবি করেন।

পরে রোয়াতান থেকে প্রায় ৯০ নটিক্যাল মাইল (১৭০ কিলোমিটার) দূরে বেলিজ থেকে পেনার ব্যবহৃত জেট স্কিটি উদ্ধার করা হয়। এরপর এ ঘটনায় মানবপাচারের বিষয়ে তদন্ত শুরু হয়।

তদন্তকারীরা পরে জানতে পারেন, পেনা যৌন পাচারের উদ্দেশ্যে গড়ে ওঠা ‘ডেল্টা টিমস’ নামের একটি মানবপাচার চক্রের শিকার হয়েছিলেন। চক্রটি পরে ভেঙে দেওয়া হয়। অ্যাটর্নি জেনারেলের কার্যালয় নিশ্চিত করেছে, পাচারের শিকার ব্যক্তিদের মধ্যে অপ্রাপ্তবয়স্করাও ছিল।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে অ্যাটর্নি জেনারেলের কার্যালয় লিখেছে, “অপরাধমূলক সংগঠনে জড়িত থাকার দায়ে ডেল্টা টিমস নামে পরিচিত চক্রটির চার সদস্যকে দোষী সাব্যস্ত করার রায় পেয়েছে পাবলিক মিনিস্ট্রি।”

হ্যারল্ড গ্রিন, উইলিয়াম মারডক ও গ্যারি লি জনস্টন নামের তিন মার্কিন নাগরিক এবং হন্ডুরাসের নাগরিক রামোন ত্রেহোকে (মামলার নথিতে গুস্তাভো ত্রেহো হিসেবে উল্লেখ করা হয়েছে) ‘সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে নারীদের খুঁজে বের করা, সংগ্রহ করা এবং পাচারের’ দায়ে দোষী সাব্যস্ত করা হয়েছে।

পেনার নিখোঁজ হওয়া ও কথিত পাচারের ঘটনার সঙ্গে গ্রিন ও মারডকের সম্পৃক্ততার পর্যাপ্ত প্রমাণ পাননি আদালত। এ কারণে শুক্রবার তাদের মানবপাচারের অভিযোগ থেকে খালাস দেওয়া হয়।

সহিংস নির্যাতনের শিকার হওয়ার পর হন্ডুরাসে নারীরা ন্যায়বিচার পেতে গিয়ে যে সংগ্রামের মুখোমুখি হন, এ মামলাটি তা সামনে নিয়ে এসেছে।

লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের অর্থনৈতিক কমিশনের (ইসিএলএসি) তথ্য অনুযায়ী, দেশটিতে প্রতি এক লাখ বাসিন্দার মধ্যে নারী হত্যার হার ৪ দশমিক ৩। এটি লাতিন আমেরিকার মধ্যে সর্বোচ্চ।

শুক্রবারের বিচারকাজ সাধারণ মানুষ বা গণমাধ্যমের জন্য উন্মুক্ত ছিল না। এ কারণে বিচারের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে পেনার পরিবার।

গত আগস্টে এ মামলার একজন গুরুত্বপূর্ণ সুরক্ষিত সাক্ষী ডেরেক ম্যাকনিল নিহত হন। তার মৃত্যুর পর প্রকাশিত কিছু ভিডিওতে দেখা যায়, তিনি পাবলিক প্রসিকিউটরের কার্যালয়ের একটি বিশেষ শাখার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছিলেন।

তবে পাবলিক প্রসিকিউটরের কার্যালয়ের বিশেষ তদন্ত শাখা এটিআইসি দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছে। সংস্থাটি জানিয়েছে, পেনার নিখোঁজ হওয়ার তদন্তে তারা যুক্ত ছিল না।

পেনার পরিবারের পক্ষের মানবাধিকারবিষয়ক আইনি সংগঠন ‘লিগ্যাল টিম ফর হিউম্যান রাইটস’-এর আইনজীবী কেনিয়া পাজ বলেন, “এই রায় পাবলিক প্রসিকিউটরের কার্যালয়কে এই বার্তাই দেয় যে তাদের তদন্ত চালিয়ে যেতে হবে। কারণ অ্যাঞ্জি পেনার মামলার তদন্তের সব দিক এখনো শেষ হয়ে যায়নি।”

তিনি আরও বলেন, “এই রায় এবং রাষ্ট্র এখন পর্যন্ত যা করেছে, তা অ্যাঞ্জি পেনাকে ফিরিয়ে আনবে না। তিনি কোথায় আছেন, সে উত্তরও এতে মেলে না। আমাদের এটাই জানা দরকার যে অ্যাঞ্জির কী হয়েছে এবং তিনি কবে ফিরে আসবেন।”

পেনার আত্মীয় ইয়েনেলি দিয়াজ এক ফরাসি বার্তা সংস্থা-কে বলেন, “তারা আমাদের বলেছিল এটি একটি দুর্ঘটনা ছিল; কিন্তু সবকিছুই সংঘবদ্ধ অপরাধ চক্রের মাধ্যমে ঘটানো হয়েছিল।”

এক ফ্রেমে শি–ট্রাম্প–পুতিন: বদলে যাওয়া বিশ্বব্যবস্থার বার্তা

সিদ্ধান্তহীনতার আবর্তে ঘুরপাক খাচ্ছে জলবায়ু সম্মেলন কপ৩১

রূপপুরে চেরনোবিলের মতো দুর্ঘটনার আশঙ্কা কতটুকু?

মিয়ানমারের গণহত্যার দায় ও বাংলাদেশের কূটনৈতিক অগ্রাধিকার

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ