1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
ঢাকাসহ ১২ অঞ্চলে ৬০ কিমি গতিতে ঝড়ের আভাস, নৌবন্দরে সতর্কতা ঢাকাসহ ১২ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো বৃষ্টির আভাস নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জে চট্টগ্রাম পর্বে চ্যাম্পিয়ন চুয়েট এসরোর দল ‘প্রজন্ম অ্যাপোলো’ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ১০ লেন করার প্রস্তাব স্থগিত জাতিসংঘের ই-গভর্নমেন্ট সূচকে এগোলো বাংলাদেশ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ৪ বছরে ৫৯২ দুর্ঘটনা বাচসাসের নতুন সভাপতি আবদুর রহমান, সাধারণ সম্পাদক রাহাত সাইফুল সংবাদ সম্মেলন করে পদত্যাগ করলেন কোটালীপাড়া জামায়াত নেতা বিমান খাতের উন্নয়ন ও বিনিয়োগে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা বাড়াতে সম্মত আইকাও ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখায় হামলা-আগুন

ঢাকাসহ ১২ অঞ্চলে ৬০ কিমি গতিতে ঝড়ের আভাস, নৌবন্দরে সতর্কতা

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ১৩ Time View

ঘূর্ণিঝড় আভকানের প্রভাবে টানা দুদিন দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টি হয়েছে। আজ শনিবার বৃষ্টির মাত্রা কমার সম্ভাবনা থাকলেও ঢাকাসহ মধ্য ও দক্ষিণের বেশ বড় অংশে সর্বোচ্চ ৬০ কিলোমিটার গতিতে ঝড় হতে পারে।

আজ সকাল ৬টায় আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাসে বলা হয়েছে, ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, পাবনা, টাঙ্গাইল, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ-পশ্চিম বা দক্ষিণ দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নৌবন্দরগুলোকে ১ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে।

অন্যদিকে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য আজ সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দক্ষিণ-পশ্চিম বা দক্ষিণ দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। পাশাপাশি দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

আবহাওয়ার তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২২ ডিগ্রি সেলসিয়াস এবং আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ। এ ছাড়া আজ রাজধানী ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ১১ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ১৮ মিনিটে। গত ২৪ ঘণ্টায় ঢাকায় বৃষ্টি হয়েছে ২২ মিলিমিটার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ