1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন

‘রইদ’: আন্তর্জাতিক মঞ্চে ফের সেরা অভিনেত্রী নাজিফা তুষি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • ১১ Time View

তুষির কথায়, অভিনেত্রী হিসেবে এই পুরস্কার অর্জন তার কাজের প্রতি দায়বদ্ধতাকে আরও বাড়িয়ে দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

‘রইদ’ সিনেমার জন্য ফের আলোয় আসলেন অভিনেত্রী নাজিফা তুষি।

চলতি বছরের ‘এশিয়ান ওয়ার্ল্ড চলচ্চিত্র উৎসবের’ ১২তম আসরে সেরা এই সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন তুষি। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে আয়োজিত এই উৎসবে ‘স্নো লেপার্ড’ পুরস্কার অর্জন করেছেন তিনি।

এশিয়ার চলচ্চিত্রকে আন্তর্জাতিক দর্শক ও হলিউডের চলচ্চিত্র অঙ্গনের সামনে তুলে ধরার লক্ষ্য নিয়ে আয়োজন করা হয় ‘এশিয়ান ওয়ার্ল্ড চলচ্চিত্র উৎসব’। এই উৎসবের অন্যতম আকর্ষণ ‘স্নো লেপার্ড’ পুরস্কার।

এর আগে এ সম্মাননা পেয়েছেন ভুটানের ট্যান্ডিন বিদ্যা, লেবাননের ডায়মন্ড বু আবুদ এবং সিঙ্গাপুরের হুই ফাং হংয়ের মতো অভিনেত্রীরা। এবার সেই তালিকায় যুক্ত হল বাংলাদেশের নাজিফা তুষির নাম।

মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘রইদ’ সিনেমায় ভারসাম্যহীন এক নারী চরিত্রে অভিনয় করেন দর্শক-সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে তিনি।

তবে এ নিয়ে ‘রইদ’ সিনেমার জন্য দ্বিতীয়বারের মত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তুষির নাম উচ্চারিত হল। কানাডার অন্যতম গুরুত্বপূর্ণ চলচ্চিত্র উৎসব ‘মোজাইক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এর ১২তম আসরে সিনেমাটিতে ‘সাদুর বউ’ চরিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছিলেন তিনি।

নাজিফা তুষি বলেন, “আমার জন্য এটা অনেক খুশির সংবাদ। যদিও কখনো পুরস্কারের আশায় কাজ করি না। পুরস্কার নয়, কাজটিই আমার কাছে গুরুত্বপূর্ণ। সব সময় ঠিকমত নিজের চরিত্রটিকে তুলে ধরতে চাই। সেই চরিত্র যদি স্বীকৃতি এনে দেয়, সেটা অবশ্যই ভালো লাগার।”

তার কথায় অভিনেত্রী হিসেবে এই পুরস্কার অর্জন তার কাজের প্রতি দায়বদ্ধতাকে আরও বাড়িয়ে দিয়েছে।

প্রত্যাশা রেখে তুষি বলেন, “আমার এই সুন্দর সময় যেন চলতেই থাকে।”

‘রইদ’ সিনেমার দৃশ্য। ছবি: নাজিফা তুষির ফেইসবুক থেকে নেওয়া।

তুষি ছাড়াও ‘রইদ’ সিনেমার প্রধান আরেক চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান, তার অভিনীত চরিত্রের নাম সাদু। এতে আরও কাজ করেছেন গাজী রাকায়েত ও আহসাবুল ইয়ামিন রিয়াদ।

‘রইদ’ এর গল্প সাদু ও তার স্ত্রীকে ঘিরে। সাদুন স্ত্রী মানসিক সমস্যায় জর্জরিত থাকেন। স্ত্রীর পাগলামি যখন সাদুর কাছে অসহ্য ঠেকে, তখন তাকে দূরে কোনো এক জেলায় ফেলে আসেন তিনি।

যে কাজটি একাধিকবার করেছেন সাদু; কিন্তু ঠিকানা চিনে মেয়েটি বারবার স্বামীর ঘরে ঠিক ফিরে আসে।

কখনো তার ফিরতে কখনো ছয় মাস লেগে যায়, কখনো এক বছর পার হয়, কিন্তু ফিরে আসেন ঠিকই।

সংসারে ফিরে মানসিক ভারসাম্যহীন মেয়েটি নিখোঁজ থাকা নিয়ে কিছু মনে থাকে না, তাই তারা আবার সংসার করেন।

এরই মধ্যে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের গুরুত্বপূর্ণ কয়েকটি বিভাগে জায়গা করে নিয়েছে ‘রইদ’। ৫৫তম রটারডাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রধান প্রতিযোগিতা বিভাগ টাইগার প্রতিযোগিতায় প্রথম পূর্ণদৈর্ঘ্য বাংলাদেশি চলচ্চিত্র হিসেবে নির্বাচিত হয় সিনেমাটি।

এ ছাড়া প্রদর্শিত হয়েছে সিয়াটল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। পাশাপাশি নির্বাচিত হয়েছে ডানাং এশীয় চলচ্চিত্র উৎসব এবং অস্ট্রিয়ার ইনসব্রুক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও।

এছাড়া চলচ্চিত্রের সর্বোচ্চ মর্যাদাপূর্ণ আসর অস্কারের ৯৯তম আসরের ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করছে ‘রইদ’।

মিয়ানমারের গণহত্যার দায় ও বাংলাদেশের কূটনৈতিক অগ্রাধিকার

হীরকজয়ন্তীতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়—নতুন প্রজন্ম, বালাই ষাট

কপ-৩১: জলবায়ু কূটনীতি ও বাংলাদেশের প্রান্তিক জনপদ

এনইআইআর কার্যকরের আগে জরুরি স্মার্টফোনের শুল্ক সংস্কার

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ