1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন

নারায়ণগঞ্জে ডাইংয়ে বয়লার বিস্ফোরণে দগ্ধ ২ শ্রমিক

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • ১১ Time View

নারায়ণগঞ্জের ফতুল্লায় ইসদাইর এলাকার রতন ডাইং কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনায় দুই শ্রমিক দগ্ধ হয়েছেন। আজ (শুক্রবার, ২০ নভেম্বর) রাত আনুমানিক সোয়া ২টায় এ ঘটনা ঘটে।

দগ্ধ শ্রমিকরা হলেন—রঞ্জিত ও পাশা। ঘটনার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে পাঠানো হয়। তাদের শরীর ও মুখমণ্ডল দগ্ধ হয়েছে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক ২টার দিকে রতন মিয়ার মালিকানাধীন রতন ডাইং কারখানায় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের শব্দ শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে যান। এসময় কারখানার ভেতরে ধোঁয়ায় আচ্ছন্ন পরিবেশ দেখতে পান তারা। পরে সেখানে দুই শ্রমিককে দগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ