1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
আফ্রিকায় বাংলাদেশের বাণিজ্য সম্প্রসারণে কার্যকর ব্যাংকিং ব্যবস্থা জরুরি: ডিসিসিআই সভাপতি বাসের পর এবার খুলনা-ঢাকা রুটে ট্রেন চলাচল বন্ধ সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার সামনে অগ্নিসংযোগ রোহিঙ্গাদের গণহত্যার দায়ে দোষী সাব্যস্ত মিয়ানমার: আইসিজের রায়কে স্বাগত জানাল বাংলাদেশ নতুন আলুর বাজার চড়া গোপালগঞ্জ কারাগারে আনসারদের খাবার নিয়ে ছড়ানো তথ্যের ব্যাখ্যা দিল বাহিনী ভারতে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ অঞ্চলে ঝড়ের আভাস টিভিতে আজকের খেলা (২০ নভেম্বর, ২০২৬) প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন আজ সাভার-আশুলিয়া-গাজীপুরে বন্ধ শতাধিক কারখানা, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

আফ্রিকায় বাংলাদেশের বাণিজ্য সম্প্রসারণে কার্যকর ব্যাংকিং ব্যবস্থা জরুরি: ডিসিসিআই সভাপতি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • ১৪ Time View

কার্যকর ব্যাংকিং ব্যবস্থা ও ইন্টারন্যাশনাল পেমেন্ট মেকানিজমের অনুপস্থিতি, ট্রেড ফাইন্যান্স ও এক্সপোর্ট ক্রেডিট গ্যারান্টি না পাওয়ার কারণে আফ্রিকা অঞ্চলের দেশগুলোর সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্ভাবনাকে কাজে লাগানো যাচ্ছে না বলে মনে করেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি তাসকীন আহমেদ। তিনি বলেন, অঞ্চলটিতে বৈদেশিক বিনিয়োগ ও বাণিজ্য সম্ভাবনা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে, এ সুযোগকে কাজে লাগাতে হবে।

বৃহস্পতিবার বাংলাদেশে সফররত ঘানার অনাবাসিক হাইকমিশনার অধ্যাপক কোয়াসি আবিরি-ডানসো এবং নাইজেরিয়ার লাগোস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি প্রকৌশলী লেয়ে কুপোলেইয়ের সঙ্গে ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদের পৃথক দ্বিপক্ষীয় বৈঠকে তিনি এই অভিমত জ্ঞাপন করেন।

হাইকমিশনারকে স্বাগত জানিয়ে ঢাকা চেম্বার সভাপতি বলেন, ঘানা ও বাংলাদেশের মধ্যকার দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণে দুই দেশের বেসরকারি খাতের মধ্যকার যোগাযোগ বৃদ্ধি, প্রযুক্তিগত সহায়তার উন্নয়ন ও সরকারি নীতি-সহায়তা একান্ত অপরিহার্য। ঘানার ফিনটেক, বিজনেস প্রসেস আউটসোর্সিং (বিপিও), সফটওয়্যার ডেভেলপমেন্ট এবং ডিজিটাল ইনোভেশনসহ তথ্যপ্রযুক্তিভিত্তিক অন্যান্য সেবা খাতের উন্নয়নে বাংলাদেশি উদ্যোক্তাদের সহায়তা গ্রহণের জন্য দেশটির হাইকমিশনারের প্রতি আহ্বান জানান। পাশাপাশি বাংলাদেশ থেকে আরও বেশি হারে তৈরি পোশাক, ওষুধ, পাট ও পাটজাত পণ্য, প্লাস্টিক, অটোমোটিভ ও লাইট ইঞ্জিনিয়ারিং খাতের পণ্য আমদানির জন্য ঘানাসহ আফ্রিকা অঞ্চলের উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান তিনি।

বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণে ঘানার গভীর আগ্রহের কথা ব্যক্ত করে ঘানার হাইকমিশনার অধ্যাপক কোয়াসি আবিরি-ডানসো জানান, তার দেশ স্বর্ণ ও বিরল মৃত্তিকা খনিজ উৎপাদনকারী দেশগুলোর মধ্যে অন্যতম। তাই এ ধরনের পণ্য আমদানিতে বাংলাদেশি উদ্যোক্তাদের ঘানাকে বিবেচনা করার আহ্বান জানান তিনি। এ ছাড়া প্রতিযোগিতামূলক মূল্যে জ্বালানি তেল সংগ্রহের ক্ষেত্রে বাংলাদেশের বিদ্যমান চ্যালেঞ্জের কথা উল্লেখ করে ঘানা থেকে তেল আমদানির সম্ভাবনা যাচাইয়ের প্রস্তাব করেন কোয়াসি। দুই দেশের মধ্যে বাণিজ্যিক লেনদেন আরও সহজ ও গতিশীল করতে কার্যকর ব্যাংকিং ব্যবস্থা এবং আন্তর্জাতিক অর্থ পরিশোধের উপযুক্ত পদ্ধতি নিশ্চিত করা গেলে দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে।

অন্য এক বৈঠকে নাইজেরিয়ার লাগোস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি প্রকৌশলী লেয়ে কুপোলেই বলেন, দুই দেশ প্রায় একই ধরনের অর্থনৈতিক প্রবৃদ্ধির ধারায় এগিয়ে যাচ্ছে এবং বাংলাদেশ থেকে ওষুধ, তৈরি পোশাক, পাট ও পাটজাত পণ্য, ফিনটেক সলিউশন এবং আইসিটি সেবা আমদানিতে নাইজেরিয়ার উদ্যোক্তাদের বেশ আগ্রহ রয়েছে। নাইজেরিয়া থেকে অপরিশোধিত জ্বালানি তেল, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি), ইউরিয়াসহ অন্যান্য সার, কোকো বীজ, কাজুবাদামসহ অন্যান্য পণ্য আমদানির জন্য তিনি বাংলাদেশি উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান।

ঢাকা চেম্বারের ইঞ্জিনিয়ার মোস্তফা কামাল ও সাইফ উদ্দৌলাহ এ সময় উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ