1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
কৃষি ঋণের পরিধি বাড়াল বাংলাদেশ ব্যাংক; পরিবহন ও সংরক্ষণের পাশাপাশি প্রতিষ্ঠানও পাবে ঋণ বরিশালে নিখোঁজ বিচারক কুয়াকাটা থেকে উদ্ধার আওয়ামী লীগ ঠেকানোর দায় সরকারের, বিরোধী দলের নয়: শিবির সভাপতি ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে: প্রধানমন্ত্রী এএফসি অ্যাওয়ার্ড নাইটে প্রথমবার দুই ক্যাটাগরিতে পুরস্কার জিতল বাফুফে আইসিজের রায় রোহিঙ্গাদের দুর্দশার দীর্ঘ প্রতীক্ষিত স্বীকৃতি: এইচআরডব্লিউ সাইফ-ইয়াসিরের ব্যাটে সহজ জয় বাংলাদেশের শাহ্জালাল ইসলামী ব্যাংকের ৪১৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি বাগেরহাটের বিএনপি নেতাকে গাড়ি আটকে তুলে নেওয়ার অভিযোগ, দুজনকে মারধর

সাইফ-ইয়াসিরের ব্যাটে সহজ জয় বাংলাদেশের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ১৫ Time View

জয়ের জন্য লক্ষ্য ২২০ রান। শুরুতেই পারভেজ হোসেন ইমনকে হারিয়ে কিছুটা ধাক্কা খেয়েছিল বাংলাদেশ ‘এ’ দল। তবে সেই ধাক্কা সামলে আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাদের। অধিনায়ক সাইফ হাসান ও ইয়াসির আলীর ফিফটিতে সহজেই দলকে পৌঁছে দিয়েছেন জয়ের বন্দরে। হংকংকে হারিয়ে এসিসি এশিয়া কাপ রাইজিং স্টার্সে দারুণ শুরু করেছে বাংলাদেশ ‘এ’ দল।

বৃহস্পতিবার কাতারের দোহায় ইউনিভার্সিটি অব দোহা ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজি মাঠে হংকংকে ৮ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। আগে ব্যাট করে ৮ উইকেটে ২১৯ রান তোলে হংকং। জবাবে ৪১ ওভারে মাত্র ২ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় সাইফের দল।

রান তাড়ায় বাংলাদেশের শুরুটা অবশ্য খুব একটা ভালো হয়নি। দলীয় সংগ্রহে মাত্র ১২ রান যোগ করে ফিরে যান ওপেনার পারভেজ হোসেন ইমন। এরপর শাহাদাত হোসেন দীপুকে নিয়ে ইনিংসের হাল ধরেন সাইফ। দুজনের ৮৪ রানের দ্বিতীয় উইকেট জুটিতে শুরুর ধাক্কা কাটিয়ে ওঠে বাংলাদেশ।

৪৩ রান করে দীপু আউট হওয়ার পর উইকেটে আসেন ইয়াসির আলী। এরপর আর কোনো সুযোগই পায়নি হংকং। সাইফ এক প্রান্ত আগলে রেখে দলকে এগিয়ে নিয়েছেন, অন্য প্রান্তে আক্রমণাত্মক ব্যাটিংয়ে দ্রুত রান তুলেছেন ইয়াসির। তৃতীয় উইকেটে দুজনের অবিচ্ছিন্ন ১১৩ রানের জুটিতে সহজ জয় পায় বাংলাদেশ।

১১৬ বলে ৮৬ রানে অপরাজিত থাকেন অধিনায়ক সাইফ। অন্যদিকে মাত্র ৫১ বলে ৭১ রানের ঝোড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন ইয়াসির। দুজনের ব্যাটিংয়ের ধরন ছিল ভিন্ন। সাইফ যেখানে ধৈর্য ধরে ইনিংস গড়েছেন, সেখানে ইয়াসিরের আক্রমণাত্মক ব্যাটিংয়ে জয়ের পথে কোনো চাপই তৈরি হয়নি বাংলাদেশের।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি হংকংয়েরও। ৫২ রান তুলতেই ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে দলটি। সেখান থেকে আনশি রাথ ও আইজাজ খানের ব্যাটে ঘুরে দাঁড়ায় হংকং।

চতুর্থ উইকেটে ১২৮ রানের জুটি গড়েন দুজন। রাথ করেন ৭৭ রান, আইজাজের ব্যাট থেকে আসে ৬৭। তবে দুজন অল্প সময়ের ব্যবধানে ফিরে যাওয়ার পর আবার চাপে পড়ে হংকং। শেষ দিকে ব্যাটসম্যানরা দ্রুত রান তুলতে না পারায় ৫০ ওভারে ৮ উইকেটে ২১৯ রানেই থামে তাদের ইনিংস।

বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ইকবাল হোসেন ইমন। ৩৩ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন এই পেসার। এ ছাড়া একটি করে উইকেট নিয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন, মো. রুবেল, রাকিবুল হাসান ও অধিনায়ক সাইফ হাসান।

আগামী শনিবার নিজেদের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি অনুষ্ঠিত হবে দোহার ওয়েস্ট এন্ড পার্ক আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ