1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন

৮ ডিসমিসালে বিশ্ব রেকর্ড লিটনের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ৯ Time View

| বৃহস্পতিবার , ১৯ নভেম্বর, ২০২৬ at ১০:৪২ পূর্বাহ্ণ

রাবাদাকে স্টাম্পড করে ইনিংসে অষ্টম ডিসমিসাল করলেন লিটন দাস। প্রায় দেড়শ বছরের টেস্ট ইতিহাসে এক ইনিংসে এত বেশি ডিসমিসাল নেই আর কোনো উইকেটকিপারের। টেস্ট ইতিহাসে এতদিন এক ইনিংসে সাতটি করে ডিসমিসালের রেকর্ড ছিল পাঁচজনের– পাকিস্তানের ওয়াসিম বারি, ইংল্যান্ডের বব টেলর, নিউজিল্যান্ডের ইয়ান স্মিথ এবং ওয়েস্ট ইন্ডিজের রিডলে জ্যাকবস ও জশুয়া দা সিলভার। তারা প্রত্যেকেই নিয়েছিলেন সাতটি করে ক্যাচ। আট ডিসমিসালের উচ্চতায় এই প্রথম পা পড়ল কারও। আগের রেকর্ড গড়া পাঁচ কিপারের একটি জায়গায় ছিল মিল। তাদের সাত ডিসমিসালের সবকটিই ছিল ক্যাচ। তাদেরকে পেছনে ফেলে নতুন কীর্তি গড়ার পথে ছয় ক্যাচের সঙ্গে দুটি স্টাম্পিং করেছেন লিটন। তার বিশ্ব রেকর্ড হয়েছে তিন দিন মিলিয়ে। ম্যাচের দ্বিতীয় দিন দক্ষিণ আফ্রিকার হারানো চার উইকেটের তিনটি ক্যাচ নেন লিটন। সেদিন একে একে তার গ্লাভসে এইডেন মার্করাম, জুবাইর হামজা ও ম্যাথু ব্রিটস্কি। বৃষ্টিবিঘ্নিত তৃতীয় দিনে খেলা হয় মোটে ২৮ ওভার। তাতে আরও ৩ উইকেট হারায় প্রোটিয়ারা। বাংলাদেশ দ্বিতীয় নতুন বল নেওয়ার পর ভিয়ান মুল্ডার, মার্কো ইয়ানসেন ও সাইমন হার্মারের ক্যাচ নেন ৩২ বছর বয়সী কিপার। একই ধারা অব্যাহত রেখে বুধবার দক্ষিণ আফ্রিকার প্রথম দুই উইকেটেও লেখা হয় লিটনের নাম। দিনের ২৪তম ওভারে মিরাজের বলে প্রথমে স্টাম্পড হন ১০২ রান করা রায়ান রিকেলটন। এক ওভার পর রাবাদাও একইভাবে আউট হলে বিশ্ব রেকর্ড গড়ে ফেলেন লিটন। এছাড়া কিপিংয়ের অলরাউন্ড কীর্তিতেও অনন্য রেকর্ড গড়েছেন লিটন। টেস্টে একই ম্যাচে সেঞ্চুরি ও এক ইনিংসে ৮টি ডিসমিসাল পাওয়া প্রথম কিপার তিনি। আর কোনো ক্রিকেটারের একই ম্যাচে সেঞ্চুরি ও ৬টির বেশি ডিসমিসাল নেই। এক টেস্টে সেঞ্চুরির সঙ্গে ৬ ডিসমিসাল আছে কেবল দক্ষিণ আফ্রিকার ডেনিস লিন্ডসে ও এবি ডি ভিলিয়ার্সের। আরেকটি ডিসমিসাল হলে প্রথম শ্রেণির ক্রিকেটে সবচেয়ে বেশি ডিসমিসালের রেকর্ডও স্পর্শ করতে পারতেন লিটন। ৯টি করে ডিসমিসাল নিয়ে প্রথম শ্রেণির রেকর্ড পাকিস্তানের তাহির রাশিদ ও জিম্বাবুয়ের ওয়েই জেমসের। ১৯৯২ সালে পাকিস্তানের বিসিসিপি প্যাট্রন’স ট্রফিতে হাবিব ব্যাংকের হয়ে আট ক্যাচ নেওয়ার পাশাপাশি একটি স্টাম্পিং করেছিলেন রাশিদ। ১৯৯৬ সালে মাতাবেলেল্যান্ডের হয়ে জেমসের ক্যাচ ছিল সাতটি, স্টাম্পিং দুটি। জিম্বাবুয়ের হয়ে চারটি টেস্ট খেলা কিপারের জন্য ম্যাচটি ছিল অম্ল–মধুর। ৯টি ডিসমিসাল করলেও ব্যাটিংয়ে প্রথম ইনিংসে আউট হয়েছিলেন ৯৯ রানে, দ্বিতীয় ইনিংসে অপরাজিত ছিলেন ৯৯ রানে। দুই ইনিংসে ৯৯ রানের নজির আর নেই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ