1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন

পলোগ্রাউন্ডে আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হচ্ছে কাল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ১১ Time View

উদ্বোধন করবেন অর্থমন্ত্রী আমির খসরু

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১৯ নভেম্বর, ২০২৬ at ১০:৩১ পূর্বাহ্ণ

নগরীর পলোগ্রাউন্ড মাঠে আগামীকাল শুক্রবার থেকে শুরু হচ্ছে মাসব্যাপী ৩২তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা (সিআইটিএফ)। দুই বছর পর চট্টগ্রামে এ মেলার আসর আবার বসতে যাচ্ছে। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী শতবর্ষী বাণিজ্য সংগঠন চট্টগ্রাম চেম্বার আয়োজিত এ মেলার উদ্বোধন করার কথা রয়েছে।

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন। গেস্ট অব অনার থাকবেন চট্টগ্রাম–৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান, চট্টগ্রাম–১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান।

গতকাল বুধবার বিকেলে আগ্রাবাদস্থ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের কনফারেন্স হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান চেম্বার সভাপতি মোহাম্মদ আমিরুল হক। তিনি বলেন, চেম্বারের বোর্ড না থাকায় দুই বছর সিআইটিএফ আয়োজন করা যায়নি। তিনি মেলা সফল করতে চট্টগ্রামবাসী ও গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন।

সিআইটিএফ উপদেষ্টা ও চেম্বারের সাবেক সভাপতি আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী বলেন, চট্টগ্রাম চেম্বার ১৯৯৩ সাল থেকে আন্তর্জাতিক বাণিজ্য মেলার আয়োজন করে আসছে। এবার মেলার আয়োজনে পুরো মাঠে পার্কের থিম দিয়ে নান্দনিক রূপ দেওয়াার চেষ্টা করা হয়েছে উল্লেখ করে আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী বলেন, লাখো মানুষ এ মেলা পরিদর্শন করে কেনাকাটা করবেন। প্রবেশ টিকিট জনপ্রতি ৩০ টাকা।

তিনি জানান, চেম্বারের সরাসরি তত্ত্বাবধানে দৃষ্টিনন্দন প্রবেশ গেইট, ফুডজোন এবং মসজিদ তৈরি করা হচ্ছে। শিশুদের জন্য ২টি স্পটে প্লে–জোন স্থাপন করা হচ্ছে। মেলায় ২০টি প্যাভিলিয়ন, ১টি অ্যাসোসিয়েট কান্ট্রি জোন এবং ২১৬টি স্টলে তিন শতাধিক প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। মেলায় ভারত, পাকিস্তান, চায়না ও থাইল্যান্ডের উদ্যোক্তা ও ব্যবসায়ীরা বিভিন্ন স্টলে তাদের পণ্য প্রদর্শন ও বিক্রয় করবেন উল্লেখ করে তিনি বলেন, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে কিছু স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানকে বিনামূল্যে কয়েকটি স্টল বরাদ্দ দেয়া হয়েছে।

মেলায় অংশগ্রহণকারী ও আগত দর্শনার্থীদের জান–মালের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে মেলা প্রাঙ্গণে পুলিশ বাহিনী সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন। পাশাপাশি গোয়েন্দা সংস্থার সদস্যরাও বিশেষভাবে নিরাপত্তা কার্যক্রম পর্যবেক্ষণ করবেন। এছাড়াও মেলা প্রাঙ্গনে সুদক্ষ প্রাইভেট সিকিউরিটির সদস্যগণ ২৪ ঘণ্টা নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবেন। বিশেষ নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে মেলা প্রাঙ্গণসহ আশ–পাশের এলাকায় সার্বক্ষণিক সিসিটিভি ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণ করা হবে।

অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা মোকাবেলায় তাৎক্ষণিক অগ্নি নির্বাপণ ব্যবস্থা নিশ্চিত করতে গাড়িসহ ফায়ার সার্ভিসের একটি টিম মেলা চলাকালীন মেলা প্রাঙ্গণে অবস্থান করবে বলেও আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী উল্লেখ করেন। তিনি বলেন, মেলা প্রাঙ্গণে প্রাথমিক চিকিৎসা সুবিধা নিশ্চিত করতে একটি মেডিকেল ক্যাম্প স্থাপন করা হয়েছে। নারী ও পুরুষের জন্য সম্পূর্ণ পরিমার্জিত ও পরিবর্ধিত আলাদা–আলাদা টয়লেটের সুব্যবস্থা করা হয়েছে।

তিনি জানান, মেলা চলাকালীন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনারবৃন্দকে মেলা পরিদর্শনের জন্য চেম্বারের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হচ্ছে। এতে করে সেসব দেশে আমাদের পণ্যের বাজার সমপ্রসারণের সুযোগ সৃষ্টি হবে।

বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী এবং উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারা এই মেলা পরিদর্শন করবেন যা দেশীয় শিল্পের বিকাশে প্রয়োজনীয় নীতি নির্ধারণে সহায়ক হবে। মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানসমূহের মধ্য থেকে ১ম, ২য় ও ৩য় প্যাভিলিয়ন, স্টল ও দেশীয় পণ্য উৎপাদনকারী নির্বাচন করে বিশেষ পদক এবং সনদ দেওয়া হবে।

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, এবার স্টল তৈরি হচ্ছে স্টিল স্ট্রাকচারে টিনের ছাউনির। সিআইটিএফ কমিটির চেয়ারম্যান ও চেম্বার পরিচালক এসএম সাইফুল আলম বলেন, বেশিরভাগ ফুড কোর্ট ঢাকা থেকে আসছে। মূল্যতালিকা থাকবে। ব্যাংকক, ইরান, ভারতের প্যাভিলিয়ন থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ