1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
রাজশাহীতে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ খুলনায় ঘের ব্যবসায়ীকে লক্ষ্য করে ৪ গুলি, গুলিবিদ্ধ ভ্যানচালকও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ, ক্যাম্পাস বন্ধের হুমকি ছাত্রলীগ নেতার বাঁশখালীতে পেট্রোল ঢেলে বিএনপি নেতার বাড়িতে আগুন আনভীর ক্রিকেট স্টেডিয়ামে ভারতকে হারিয়ে ফাইনালে পাকিস্তান বাংলাদেশের ১২ খাতের পণ্যে আন্তর্জাতিক ক্রেতাদের আগ্রহ বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার চেক হস্তান্তর প্রধানমন্ত্রীর ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও ময়মনসিংহে ৪৪ প্লাটুন বিজিবি গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, পুলিশের গাড়িতে আগুন গ্রামীণ ব্যাংকে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলায় জাতিসংঘের প্রতিক্রিয়া

বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার চেক হস্তান্তর প্রধানমন্ত্রীর

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ১৬ Time View

খ্রিষ্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন (ক্রিসমাস) উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুমোদিত তিন কোটি টাকার অনুদানের চেক আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।

আজ বুধবার সচিবালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে খ্রিষ্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের হাতে এই অনুদানের চেক তুলে দেন প্রধানমন্ত্রী।

সরকারি তথ্য অনুযায়ী, গত বছরের তুলনায় এবার এই খাতে সরকারি অনুদানের পরিমাণ এক কোটি টাকা বাড়ানো হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত বছর বড়দিন উপলক্ষে সরকারি অনুদানের পরিমাণ ছিল দুই কোটি টাকা। এবার খ্রিষ্টান ধর্মাবলম্বীদের উৎসব উদ্‌যাপনে সহায়তার লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান অনুদানের অর্থ বাড়িয়ে তিন কোটি টাকা অনুমোদন করেন।

সচিবালয়ে অনুষ্ঠিত এই চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ও নৃগোষ্ঠীবিষয়ক বিশেষ সহকারী বিজন কান্তি সরকার উপস্থিত ছিলেন।

এ ছাড়া সংসদ সদস্য ও খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান আন্না মিনজ এবং ট্রাস্টের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জন গমেজসহ সম্প্রদায়ের শীর্ষ প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ