1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
রাজশাহীতে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ খুলনায় ঘের ব্যবসায়ীকে লক্ষ্য করে ৪ গুলি, গুলিবিদ্ধ ভ্যানচালকও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ, ক্যাম্পাস বন্ধের হুমকি ছাত্রলীগ নেতার বাঁশখালীতে পেট্রোল ঢেলে বিএনপি নেতার বাড়িতে আগুন আনভীর ক্রিকেট স্টেডিয়ামে ভারতকে হারিয়ে ফাইনালে পাকিস্তান বাংলাদেশের ১২ খাতের পণ্যে আন্তর্জাতিক ক্রেতাদের আগ্রহ বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার চেক হস্তান্তর প্রধানমন্ত্রীর ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও ময়মনসিংহে ৪৪ প্লাটুন বিজিবি গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, পুলিশের গাড়িতে আগুন গ্রামীণ ব্যাংকে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলায় জাতিসংঘের প্রতিক্রিয়া

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে থাকা বাসে অগ্নিসংযোগ

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ১৭ Time View

ভোরের দিকে মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি বাসটিতে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যায় বলে স্থানীয়দের বরাতে জানিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মহাসড়কের পাশে দাঁড় করিয়ে রাখা একটি বাসে অগ্নিসংযোগ করা হয়েছে।

বুধবার ভোর আনুমানিক ৩টা ২৫ মিনিটে সিদ্ধিরগঞ্জের ৩ নম্বর ওয়ার্ডের সানারপাড় এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. জুলহাস।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, সানারপাড় এলাকায় মো. লতিফের বাসের গ্যারেজ ও ইউটার্ন সংলগ্ন মহাসড়কের পাশে ‘থ্রি স্টার’ পরিবহনের একটি বাস দাঁড় করিয়ে রাখা ছিল।

ভোরের দিকে মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি বাসটিতে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যায়।

ক্ষতিগ্রস্ত বাসটির মালিক লোকমান মামুন। তিনি ঢাকার ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকার বাসিন্দা।

জুলহাস বলেন, বাসটি মূলত বিভিন্ন অফিসের স্টাফদের যাতায়াতের কাজে ব্যবহার হতো বলে আমরা জানতে পেরেছি। আগুনে বাসটির বেশ কিছু অংশ পুড়ে যায়। তবে বাসের ভেতরে কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক বলেন, ঘটনায় জড়িতদের শনাক্ত করতে পুলিশ গুরুত্বের সঙ্গে তদন্ত চালিয়ে যাচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

কপ-৩১: জলবায়ু কূটনীতি ও বাংলাদেশের প্রান্তিক জনপদ

এনইআইআর কার্যকরের আগে জরুরি স্মার্টফোনের শুল্ক সংস্কার

রাশিয়া-ইউক্রেইন যুদ্ধ: আবুধাবিতে শান্তির দরজা কি খুলল?

আনতালিয়ায় কপ-৩১: মন্থর আলোচনা ও ক্ষতিগ্রস্ত দেশগুলোর প্রত্যাশা

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ