1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
গ্রামীণ ব্যাংকের হামলা-অগ্নিসংযোগের ঘটনায় তদন্ত চায় জাতিসংঘ রাজবাড়ীতে চেয়ারম্যান-মেয়র পদে এনসিপির ৩ প্রার্থীর নাম ঘোষণা তেঁতুলিয়ায় তাপমাত্রা নামল ১৫ ডিগ্রিতে, বাড়ছে শীত মানিকগঞ্জে বিএনপি অফিসের পাশ থেকে পেট্রোল বোমা উদ্ধার কুমিল্লায় আজ আন্তর্জাতিক ইসলামী সম্মেলন, আসছেন দেশ-বিদেশের ৮ বরেণ্য আলেম জন্মশতবর্ষে সুকান্তের কবিতা নিয়ে আরণ্যকের নতুন নাটক আজ (১৮ নভেম্বর) বাংলাদেশের টেস্টসহ টিভিতে যত খেলা কর্মকাণ্ডেই দেশে-বিদেশে ঘৃণিত হওয়ার প্রমাণ দিয়েছে পলাতক অপশক্তি: মাহদী আমিন নতুন জেমস বন্ড রবার্ট প্যাটিনসন, কে হচ্ছেন পরবর্তী বন্ড গার্ল বিশ্বব্যাংকের সহায়তা চাইল বাংলাদেশ

গ্রামীণ ব্যাংকের হামলা-অগ্নিসংযোগের ঘটনায় তদন্ত চায় জাতিসংঘ

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ১০ Time View

গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় পুঙ্খানুপুঙ্খ তদন্তের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটি বলেছে, বাংলাদেশে সংঘটিত সব ধরনের সহিংসতার ঘটনা জাতীয়ভাবে তদন্ত করা উচিত। একই সঙ্গে বিক্ষোভ ও প্রতিবাদ শান্তিপূর্ণভাবে করার ওপর গুরুত্ব দিয়েছে সংস্থাটি। স্থানীয় সময় সোমবার জাতিসংঘ মহাসচিবের উপমুখপাত্র ফারহান হক নিয়মিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন। জাতিসংঘের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে বাংলাদেশের সাম্প্রতিক সহিংসতার প্রসঙ্গ তুলে ধরেন এক সাংবাদিক। আওয়ামী লীগ সমর্থকেরা গ্রামীণ ব্যাংকের এক ডজনের বেশি শাখায় হামলা চালিয়েছেন। ব্যাংকটির প্রতিষ্ঠাতা শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দিয়েছিলেন। তার প্রতি ক্ষোভ থেকেই ব্যাংকটিকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে মনে হচ্ছে। এ ঘটনাকে জাতিসংঘ বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় হিসেবে বিবেচনা করছে কি না, জানতে চান ওই সাংবাদিক। এই প্রশ্নের জবাবে ফারহান হক বলেন, ‘সহিংসতার সব ঘটনা সরকারিভাবে পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করা উচিত। বিক্ষোভকারীদের শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করার অধিকার রয়েছে। তবে জোর দিয়ে বলতে চাই, প্রতিবাদ অবশ্যই শান্তিপূর্ণ হতে হবে।’ এক সপ্তাহে ২২ শাখায় হামলা এদিকে গত এক সপ্তাহে দেশের বিভিন্ন অঞ্চলে গ্রামীণ ব্যাংকের ২২টি শাখায় হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, শেরপুর, কক্সবাজার, মাদারীপুর, দিনাজপুর, নওগাঁ, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম, পাবনা, নীলফামারী, নেত্রকোনা, কিশোরগঞ্জ, গাজীপুর, সিলেট, গোপালগঞ্জ ও রংপুরসহ দেশের বিভিন্ন অঞ্চলে ব্যাংকটির শাখায় হামলা ও অগ্নিসংযোগের চেষ্টা করা হয়েছে। আরও পড়ুন গ্রামীণ ব্যাংকের ২০ শাখায় অগ্নিসংযোগ, উদ্বেগ প্রকাশ ১৬ নভেম্বর ২০২৬ সর্বশেষ ১৬ নভেম্বর দিবাগত রাতে রাজশাহী জোনের জামনগর-বাগাতিপাড়া শাখা এবং পটুয়াখালী জোনের টিয়াখালী-কলাপাড়া শাখায় দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এ নিয়ে ব্যাংকটির ২২টি শাখায় আগুন দেওয়ার ঘটনা ঘটেছে বলে দাবি করেছে কর্তৃপক্ষ। গ্রামীণ ব্যাংক কোনো ব্যক্তি, পরিবার বা গোষ্ঠীর ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠান নয়। ১৯৮৩ সালে অধ্যাদেশের মাধ্যমে প্রতিষ্ঠিত ব্যাংকটি বর্তমানে গ্রামীণ ব্যাংক আইন, ২০১৩ অনুযায়ী পরিচালিত একটি সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান। ব্যাংকটির ৯০ শতাংশ মালিকানা ঋণগ্রহীতা সদস্যদের এবং বাকি ১০ শতাংশ সরকারের। আরও পড়ুন পাবনায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গ্রামীণ ব্যাংকে আগুন ১১ নভেম্বর ২০২৬ গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সরদার আখতার হামিদ বলেছেন, ব্যাংকটির সঙ্গে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নাম যুক্ত থাকায় একটি বিশেষ রাজনৈতিক দলের সমর্থকেরা এসব ঘটনা ঘটাতে পারেন বলে তার ধারণা। তিনি বলেন, ‘গ্রামীণ ব্যাংকের মালিকানা ড. মুহাম্মদ ইউনূসের—গ্রামীণ ব্যাংকে হামলা হলে ড. মুহাম্মদ ইউনূসের ওপর হামলা হয়, এমন একটি ধারণা আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি। যা সম্পূর্ণ ভুল।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ