1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
গ্রামীণ ব্যাংকের হামলা-অগ্নিসংযোগের ঘটনায় তদন্ত চায় জাতিসংঘ রাজবাড়ীতে চেয়ারম্যান-মেয়র পদে এনসিপির ৩ প্রার্থীর নাম ঘোষণা তেঁতুলিয়ায় তাপমাত্রা নামল ১৫ ডিগ্রিতে, বাড়ছে শীত মানিকগঞ্জে বিএনপি অফিসের পাশ থেকে পেট্রোল বোমা উদ্ধার কুমিল্লায় আজ আন্তর্জাতিক ইসলামী সম্মেলন, আসছেন দেশ-বিদেশের ৮ বরেণ্য আলেম জন্মশতবর্ষে সুকান্তের কবিতা নিয়ে আরণ্যকের নতুন নাটক আজ (১৮ নভেম্বর) বাংলাদেশের টেস্টসহ টিভিতে যত খেলা কর্মকাণ্ডেই দেশে-বিদেশে ঘৃণিত হওয়ার প্রমাণ দিয়েছে পলাতক অপশক্তি: মাহদী আমিন নতুন জেমস বন্ড রবার্ট প্যাটিনসন, কে হচ্ছেন পরবর্তী বন্ড গার্ল বিশ্বব্যাংকের সহায়তা চাইল বাংলাদেশ

জন্মশতবর্ষে সুকান্তের কবিতা নিয়ে আরণ্যকের নতুন নাটক

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ২৪ Time View

বাংলা সাহিত্যের ক্ষণজন্মা কবি সুকান্ত ভট্টাচার্য। মাত্র ২১ বছর বয়সে তাঁর জীবনপ্রদীপ নিভে যায়, তবু নিজের কালজয়ী সৃষ্টির মধ্য দিয়ে তিনি বেঁচে আছেন সগৌরবে। জীবনের এই স্বল্প সময়ে সাধারণ মানুষের জীবনসংগ্রাম, যন্ত্রণা ও বিক্ষোভকে উপজীব্য করে অসাধারণ সব কবিতা লিখে গেছেন তিনি। বেঁচে থাকলে চলতি বছর সুকান্ত ভট্টাচার্যের বয়স ১০০ বছর পূর্ণ হতো। জন্মশতবর্ষ উপলক্ষে তাঁর কবিতা অবলম্বনে আরণ্যক নাট্যদল মঞ্চে আনছে নাটক ‘একটি মোরগের কাহিনি’। এটি আরণ্যকের ৬৭তম প্রযোজনা।

একটি মোরগের কাহিনি নাটকটির রচনা ও নির্দেশনায় রয়েছেন অপু মেহেদী। ২০ নভেম্বর খুলনার শহীদ হাদিস পার্কে আয়োজিত সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উদ্‌যাপন উৎসবে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন অনুষ্ঠিত হবে। এরপর ২৪ নভেম্বর রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে আরণ্যক নাট্যদল আয়োজিত সুকান্তের জন্মশতবর্ষ উদ্‌যাপন অনুষ্ঠানে হবে দ্বিতীয় প্রদর্শনী।

সুকান্ত ভট্টাচার্যের ‘ছাড়পত্র’ কাব্যগ্রন্থের ‘একটি মোরগের কাহিনি’ কবিতায় মোরগের জীবন ও পরিণতির মধ্য দিয়ে কবি উন্মোচন করেছেন শ্রেণিবৈষম্য, শোষণ এবং ক্ষমতার অসম সম্পর্কের বাস্তবতা। এখানে মোরগের কাহিনি তাই নিছক একটি প্রাণীর গল্প হয়ে থাকে না; হয়ে ওঠে মানুষের চেনা সমাজ ও পৃথিবীর এক প্রতিচ্ছবি। এই রূপককেই সমকালীন মঞ্চভাষায় তুলে ধরা হয়েছে নাটকটিতে। অভিনয় করছেন রুবলী চৌধুরী, মরু ভাস্কর, জুয়েল মিজি, শাহরান খান, পারভেজ সরকার, নূরজাহান আক্তার, সুরাইয়া মঈন ফ্লোরা ও তানজিনা হিমু।

নির্দেশক অপু মেহেদী বলেন, ‘শতবর্ষ পেরিয়েও সুকান্ত কেন প্রাসঙ্গিক, তার উত্তর ছড়িয়ে আছে আজকের বাস্তবতায়। ক্ষুধা, বৈষম্য, শ্রমের অবমূল্যায়ন, শোষণ ও নিপীড়নের যে পৃথিবী এখনো আমাদের ঘিরে রেখেছে, সেখানে সুকান্তের স্বপ্ন ও প্রতিবাদ আজও সমান জীবন্ত। সময় বদলেছে, কিন্তু তাঁর “শিশুর জন্য বাসযোগ্য পৃথিবী” এখনো নির্মিত হয়নি। সুকান্তের কবিতার অন্তর্নিহিত এই জীবনদর্শনকে মঞ্চে অনুবাদের প্রয়াস একটি মোরগের কাহিনি।’

আরণ্যক নাট্যদল জানায়, সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উপলক্ষে ২৪ নভেম্বর শিল্পকলায় ‘হে মহাজীবন’ শিরোনামে আয়োজিত অনুষ্ঠানে একটি মোরগের কাহিনি নাটকের পাশাপাশি থাকছে সুকান্তের জীবন ও সাহিত্যকর্ম নিয়ে আলোচনা, তাঁর কবিতা আবৃত্তি, গান ও নৃত্য।

আরণ্যক নাট্যদলের প্রতিষ্ঠাতা নাট্যজন মামুনুর রশীদ বলেন, ‘সুকান্ত জন্মেই ক্ষুব্ধ স্বদেশভূমি দেখেছিলেন। মহাজীবনের স্বপ্ন দেখেছিলেন। যদিও সুকান্তের সাহিত্যের ইতিহাস খুব দীর্ঘ নয়, কিন্তু এই অল্প সময়েই তিনি আমাদের মেহনতি মানুষের পক্ষে কথা বলা শিখিয়েছিলেন। আরণ্যক নাট্যদলও একই রকম আদর্শ নিয়েই নাট্যচর্চা করে আসছে। সেই দায়বদ্ধতা থেকেই সুকান্তকে নিয়ে আমাদের এই আয়োজন।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ