1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
জাপানের বাজারে ৭ হাজার ৩৭৯ পণ্যে শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ: বাণিজ্যমন্ত্রী সুনামগঞ্জের নৌপথে চাঁদা আদায়ের অভিযোগ বিএনপি এমপির টেস্ট সিরিজ শুরুর আগে নিউ জিল্যান্ড শিবিরে বড় ধাক্কা ১০০ রানের লিড নিতে চায় দক্ষিণ আফ্রিকা ‘কাজের জন্য বিশ্বে সেরা’ কোম্পানির তালিকায় মেটলাইফ চার মাসে প্রবাসী আয়ের ৪৪.৬ শতাংশ এসেছে ছয় উপসাগরীয় দেশ থেকে শেখ হাসিনা ও পরিবারের সদস্যদের ১০৪৫ কোটি টাকা অবরুদ্ধ: দুদক এক সপ্তাহে গ্রামীণ ব্যাংকের ২২ শাখায় হামলার অভিযোগ জরিমানা ছাড়া রিটার্ন জমার সময় বাড়াল এনবিআর বাংলাদেশে ঢুকে পর্যটকদের মারধরের চেষ্টা, পতাকা বৈঠকে বিএসএফ সদস্যকে ফেরত

সুনামগঞ্জের নৌপথে চাঁদা আদায়ের অভিযোগ বিএনপি এমপির

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ২৫ Time View

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

সুনামগঞ্জের নৌপথে ইজারার নামে চাঁদা আদায়ের অভিযোগ তুলে তা বন্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল।

বিএনপির এই সংসদ সদস্য মঙ্গলবার সংসদে সম্পূরক প্রশ্নে এমন অভিযোগ করে বলেন, তার নির্বাচনি এলাকার বিভিন্ন নৌপথে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নামে অর্থ আদায় করা হচ্ছে।

তার অভিযোগ, আওয়ামী লীগ সরকারের আমলেও ইচ্ছেমতো বিভিন্ন স্থানে অর্থ আদায়ের ব্যবস্থা করা হয়েছিল। এখনও সেসব জায়গায় ইজারা দেওয়া হচ্ছে।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে বৈঠক চলাকালে সম্পূরক প্রশ্নে তিনি বলেন, এতে বালু, চুনাপাথর ও কয়লাসহ বিভিন্ন পণ্য পরিবহনকারী ব্যবসায়ীরা সমস্যায় পড়ছেন।

এক কিলোমিটারেরও কম দূরত্বের মধ্যে অর্থ আদায়ের ব্যবস্থা রাখা হয়েছে জানিয়ে তা বন্ধ করা হবে কি না, জানতে চান কামরুল।

তার অভিযোগের জবাবে নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম বলেন, বিআইডব্লিউটিএর অধীন বিভিন্ন ঘাটে যাত্রী পারাপার ও পণ্য পরিবহনের সুবিধা রয়েছে। এসব ঘাট আইন অনুযায়ী ইজারা দেওয়া হয় এবং নির্ধারিত হারে অর্থ আদায় করা হয়।

“চাঁদাবাজি বলতে যা বুঝিয়েছেন বিআইডব্লিউটি এর পক্ষ থেকে সেটা করার কোনো সুযোগ নেই।”

তবে ইজারার নামে কেউ অতিরিক্ত অর্থ আদায় বা হয়রানি করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে বলে সংসদকে অবহিত করেন তিনি।

সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে বিআইডব্লিউটিএকে ব্যবস্থা নিতে বাধ্য করবেন বলে আশ্বাস দেন মন্ত্রী।

‘সাড়ে ৪ হাজার কিলোমিটার নদী খনন করা হবে’

এদিকে আরেক প্রশ্নে নৌপরিবহনমন্ত্রী বলেন, দীর্ঘমেয়াদী পরিকল্পনার আওতায় দেশের সাড়ে চার হাজার কিলোমিটার নৌপথ বড় পরিসরে খনন করে নৌযান চলাচলের উপযোগী করা হবে।

জাতীয় সংসদে পটুয়াখালী-২ আসনে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মো. শফিকুল ইসলামের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, প্রধান নৌপথগুলোর নাব্য রক্ষায় প্রতিবছর সংরক্ষণ খনন করা হচ্ছে। এর মাধ্যমে প্রায় সাড়ে সাত হাজার কিলোমিটার নৌপথ নিয়মিত সচল রাখা হচ্ছে। বর্তমানে প্রায় এক হাজার ২০০ কিলোমিটার নৌপথে খননকাজ চলছে।

নৌপথ সচল রাখতে তিনটি বড় প্রকল্প নেওয়ার কথাও সংসদকে অবহিত করেন তিনি।

ময়মনসিংহ-৬ আসনের সংসদ সদস্য মো. কামরুল হাসানের সম্পূরক প্রশ্নের জবাবে নদী দূষণ ও নাব্যতা রক্ষায় সরকারের পদক্ষেপও তুলে ধরেন তিনি।

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানার প্রশ্নের জবাবে নৌপরিবহনমন্ত্রী বলেন, আশুগঞ্জ নদীবন্দরকে আধুনিক ও কার্যকর পণ্যবাহী বন্দর হিসেবে গড়ে তুলতে বিশ্ব ব্যাংকের অর্থায়নে একটি প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

রুমিন ফারহানার অনুপস্থিতিতে তার পক্ষে প্রশ্নটি উত্থাপন করেন সংসদ সদস্য মো. কামরুল হাসান।

জবাবে মন্ত্রী বলেন, 'বাংলাদেশ আঞ্চলিক অভ্যন্তরীণ নৌপরিবহন প্রকল্প-১'-এর আওতায় চট্টগ্রাম, ঢাকা ও আশুগঞ্জের সংযুক্ত নৌপথ খনন এবং টার্মিনালসহ প্রয়োজনীয় স্থাপনা নির্মাণ করা হচ্ছে। এসব কাজ শেষ হলে নৌপথে পণ্য পরিবহনের সময় ও খরচ কমবে। পাশাপাশি বন্দরের পণ্য ওঠানামার সক্ষমতা বাড়বে।

এনইআইআর কার্যকরের আগে জরুরি স্মার্টফোনের শুল্ক সংস্কার

রাশিয়া-ইউক্রেইন যুদ্ধ: আবুধাবিতে শান্তির দরজা কি খুলল?

আনতালিয়ায় কপ-৩১: মন্থর আলোচনা ও ক্ষতিগ্রস্ত দেশগুলোর প্রত্যাশা

ভোগের প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে তরুণদের দক্ষতা উন্নয়ন ও বিনিয়োগ

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ